Close Menu
    What's Hot

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 16, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে
    ফিচার

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    Moner KhaborBy Moner KhaborSeptember 16, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    লিডারশিপ
    কর্পোরেট লিডারের জন্য স্মরণশক্তি গুরুত্বপূর্ণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বর্তমান পৃথিবীর মূল চালিকাশক্তি অর্থ। অর্থই নিয়ন্ত্রণ করছে সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ। অর্থই বর্তমান সমাজে ক্ষমতা আর সম্মানের মানদণ্ডে পরিণত হয়েছে। একই সাথে অর্থ নিয়ন্ত্রণ মানুষের সম্পর্ক, মানুষের ব্যক্তিত্ব। দেশ থেকে দেশে অর্থের নাম ভিন্ন কিন্তু দাপট সমান। আবার যেসব দেশ তাদের অর্থের মূল্য উচ্চস্তরে নিয়ে যেতে পেরেছে, বিশ্ব সমাজে তারাই মুরুব্বীর ভূমিকা পালন করছেন।

    আরও দেখুন…

    • মোবাইল ছাড়া শিশুকে খাওয়ানো যাচ্ছে না?
    • কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    আধুনিক বিশ্বে অর্থের এই যোগান, সরবরাহ ও নিয়ন্ত্রণ অনেকাংশেই কর্পোরেট জগতের হাতে। কখনো কখনো কর্পোরেট কোম্পানি বিত্তের প্রভাবে রাষ্ট্র ক্ষমতাকেও চ্যালেঞ্জ ছুঁড়ে বসতে পারে। কর্পোরেট কোম্পানি কতখানি শক্তিধর হতে পারে তা আমরা উপমহাদেশের ইতিহাসের দিকে তাকালেই বুঝতে পারি। ১৭৫৭সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল তৎকালীন কর্পোরেট জায়ান্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। পলাশীর যুদ্ধের পর বাংলা, বিহার ও উড়িষ্যার শাসন চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। নামে মাত্র নবাব থাকলেও, নবাব হয়ে পড়েন কোম্পানির হাতের পুতুল। বর্তমান বিশ্বেও বিভিন্ন কর্পোরেট কোম্পানি সমগ্র বিশ্বের তথ্য, প্রযুক্তি তথা অর্থনৈতিক প্রবাহ নিয়ন্ত্রণ করে চলছে সদর্পে। যেকোনো রাষ্ট্রের সীমাবদ্ধতা তার মানচিত্র বর্ডার অতিক্রম করে কিছু করা রাষ্ট্রের এখতিয়ারভুক্ত নয়। কিন্তু কর্পোরেট কোম্পানি এমন কোনো সীমারেখায় বাঁধা যায় না। সকল সীমানা অতিক্রম করে, আন্তর্জাতিকতার তকমা লাগিয়ে কর্পোরেট কোম্পানি প্রভাবিত করে উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের জীবন। তবে কোনো উত্থানই কুসুমাস্তীর্ণ নয়। কোনো কোনো কোম্পানি অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। আবার অনেক কোম্পানি ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও কালক্রমে তা মহিরুহের রূপ লাভ করে। প্রতিযোগিতার বাজারে কোন কোম্পানি টিকবে আর কোন কোম্পানি বিলীন হয়ে যাবে তা মূলত নির্ভর করে কার্পোরেট লিডারের উপর। কর্পোরেট লিডার যদি প্রকৃত সমঝদার হন, মানুষের চাহিদাকে যথাযথভাবে পড়তে পারেন, তার দলের আস্থা অর্জন করতে পারেন এবং একই সাথে কর্মীদের অনুপ্রাণিত করে তাদের সেরাটা বের করে আনতে পারেন, তখনই সেই কর্পোরেট কোম্পানি উন্নতির চূড়ায় উঠতে থাকে।

    মানসিক রোগ চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগ চিকিৎসায় যোগাযোগ করুন

    কিন্তু চূড়ায় উঠতে শুরু করলেই শুরু হয় আরেক বিপত্তি। যারা ইতিমধ্যে চূড়া দখল করে আছেন তারাই-বা ছাড় দেবেন কেন? চূড়ায় ওঠার এই দুর্গম যাত্রায় কেউই লাল গোলাপ নিয়ে অভিনন্দন জানানোর জন্য তৈরি থাকেন না। চেষ্টা করেন যে যার মতো ল্যাং মেরে ফেলে দিতে। কারণ সবাই চায় সাফল্য।

    “এভরিথিং ইজ ফেয়ার, ইন লাভ এন্ড ওয়ার”।

    কর্পোরেট যুদ্ধে এই প্রবাদটুকু বড্ড বেশি যুতসই। তাই কর্পোরেট লিডারকে একদিকে যেমন হতে হয় দূরদর্শী তেমনই হতে হয় সাবধান। তাকে মনে রাখতে হয় তার প্রতিটা পদক্ষেপের হিসেব। হিসেবে ভুল করলে কিংবা গৃহীত পদক্ষেপ সঠিকভাবে মনে রাখতে না পারলে প্রতিযোগী কোম্পানির কাছে ছোবল খাবার সম্ভাবনা প্রবল।

    আবার কর্পোরেট জগতে ষড়যন্ত্র ও একটি অবিচ্ছেদ্য অংশ। যখন সুস্থ প্রতিযোগিতার দ্বারা প্রতিযোগীকে ঘায়েল করা যায় না, তখন কেউ কেউ ষড়যন্ত্রের পথ ধরেন। উন্নয়নশীল কোম্পানির গুরুত্বপূর্ণ কাউকে অর্থের প্রলোভন দেখিয়ে, ফাঁদে ফেলে কিংবা হুমকি দিয়ে হলেও কোম্পানির গোপন তথ্য ও কর্মপন্থা জানার চেষ্টা করে। এই তথ্য সেই কোম্পানির বিরুদ্ধেই ব্যবহার করে কোম্পানিকে বিপদগ্রস্ত করার চেষ্টা করে। তাই কর্পোরেট লিডারের চোখ ও স্মরণশক্তি হতে হয় গোয়েন্দার মতো।

    কোনো কর্মচারীর আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। আর পরিবর্তন বুঝার জন্য প্রকৃত অবস্থা স্মৃতিতে রাখা জরুরি। কে কেমন, কে কী করতে পারে তা যদি কর্পোরেট লিডারের স্মৃতিতে ধারণ করতে না পারেন তাহলে তার চারপাশে ঘটে যাওয়া পরিবর্তনও বুঝতে পারবেন না। ফলে ধরাশায়ী হবার সম্ভাবনা ব্যাপক।

    মনের খবরের সাবস্ক্রাইবার হতে যোগাযোগ করুন

    কর্পোরেট কোম্পানি মূলত একটি টিম ওয়ার্ক। কোম্পানির উত্থানে দলের প্রতিটি সদস্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এমন নয় যে, প্রত্যেক সদস্যই সমান সক্ষমতা সম্পূর্ণ হবে, কেউ হয়ত কিছুটা দুর্বল হবে আবার কেউ হবে সবল আবার কেউ হবে গড়পড়তা। এই সবল, দুর্বল আর গড়পড়তার মাঝে সেতু বন্ধন রচনা করে দলটিকে সুষম গতিতে এগিয়ে নিয়ে চলেন কর্পোরেট লিডার। কিন্তু এই সেতুবন্ধন হতে হলে কর্পোরেট লিডারকে কর্মীদের সক্ষমতা অক্ষমতা সঠিকভাবে জানতে হবে। যে কর্পোরেট লিডার কর্মীদের সক্ষমতা, অক্ষমতা যত সঠিকভাবে মাথায় রাখতে পারেন, তিনি তত মসৃণভাবে কোম্পানিকে এগিয়ে নিতে পারেন।

    কর্মক্ষেত্র কর্মজীবীদের দ্বিতীয় আবাসের মতো। দিনের বেশিরভাগ সময় থাকা হয় এই কর্মক্ষেত্রেই। তাই কর্মক্ষেত্রই হয়ে ওঠে মানুষের দ্বিতীয় পরিবারের মতো। কোনো মানুষের সেরা পারফরমেন্স তখনই বেরিয়ে আসে যখন যে কর্মক্ষেত্রটিকে আপন করে নিতে পারে, কাজের সাথে হৃদয়ের সংযোগ ঘটাতে পারে। আর তা তখনই সম্ভব যখন কর্মক্ষেত্রের সহকর্মী, তথা টিম লিডারের সাথে আস্থার সম্পর্ক স্থাপিত হয়। কাজের স্বীকৃতি মানুষকে কাজ করার অনুপ্রেরণা দেয়। তাই কার কাজ ভালো হচ্ছে সেটি মাথায় রেখে তাকে পুরস্কৃত করা একজন আদর্শ টিম লিডারের অনন্য বৈশিষ্ট্য। এই ব্যাপারগুলি মাথায় না রাখলে কর্মীরা আগ্রহ হারিয়ে ফেলে। কাজের গতি শ্লথ হয়ে পড়ে। তখন শুধু শাস্তি বিধান, ভীতি প্রদর্শন কিংবা চিৎকার চেঁচামেচি করে কাঙ্ক্ষিত কাজ আদায় করা সম্ভব হয় না। কর্পোরেট কোম্পানিতে লিডারই মূল চালিকা শক্তি। ভালো চালক হতে গেলে তাকে অবশ্যই মনে রাখতে হবে বাজার, চাহিদা, কর্মীদের প্রয়োজন, আকুলতা। ঘুণে ধরা মস্তিষ্ক নিয়ে লিডার হতে গেলে সে কোম্পানির বরং মুখ থুবড়ে পড়ার সম্ভাবনাই বেশি।

     আরও দেখুন…

    • best psychiatrist in dhaka
    • Top 10 Psychiatrists in Dhaka

    একজন ভালো কর্পোরেট লিডারের গুণাবলি কর্পোরেট নেতৃত্ব কর্পোরেট নেতৃত্বে স্মরণশক্তির গুরুত্ব কর্পোরেট লিডার কর্পোরেট লিডারের জন্য স্মরণশক্তি কেন গুরুত্বপূর্ণ লিডারশিপ সফল কর্পোরেট লিডার হওয়ার উপায়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleউঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে
    Next Article লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?
    Moner Khabor

    Related Posts

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    September 17, 2026

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    September 17, 2026

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 17, 2026

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    প্রশ্ন: আমি রাশেদ। আমি ৩২ বছর বয়সি একজন চাকরিজীবী। গত কয়েক মাস ধরে আমি প্রায়…

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.