Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কখন হয় মানসিক রোগ?
    মানসিক স্বাস্থ্য

    কখন হয় মানসিক রোগ?

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবMarch 4, 2015Updated:January 18, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অবিশ্বাস্য কিছু মানসিক রোগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক সমস্যা ও রোগ নিয়ে বিভ্রান্তির শেষ নেই। নানা ধরনের বিভ্রান্তি  ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে। এসব বিষয় আমরা বুঝতে পারলেও, বেশিরভাগ ক্ষেত্রেই বেশ একটা উদাসীনভাব লক্ষ্য করা যায় আমাদের মধ্যে।

    ‘মানসিক রোগ’ আসলে কোনো রোগ কিনা, এ বিষয়েও প্রশ্ন দেখা যায় অনেকের মধ্যে। আবার এর চিকিৎসা, চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে সুস্থতা অসুস্থতা নিয়েও বিভিন্ন রকম কথাবার্তা আমরা প্রায়ই শুনে থাকি।

    পাঠক যদি একটি একটি করে জানতে চান, তবে তার প্রত্যেকটির আলাদা করে উত্তর নিয়ে পূর্ণ একটি করে লেখা তৈরি করা সম্ভব। আপাতত অতি পরিচিত ও প্রচলিত একটি বিভ্রান্তি নিয়ে কথা বলি।

    Mental Health-03-03-15

    কখন হতে পারে মানসিক রোগ বা মানসিক সমস্যা?
    এক কথায় উত্তর, যে কোনো বয়সে, যে কোনো সময়। নির্দিষ্ট করে বলার মতো কোনো উত্তর নেই।

    যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের প্রত্যেককেই একটা কথার মুখোমুখি হতে হয়, আর তা হলো-‘ডাক্তার সাহেব বিশ্বাস করেন, আগে কোনো দিন ওর মাঝে এমন কোনো সমস্যা ছিল না’। অথবা ‘আগে তো কোনো দিন ও এমন করতো না’, কিংবা ‘ছোটকাল থেকে ওতো ভালোই ছিল’। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মনোরোগ বিশেষজ্ঞের উত্তর হয় ‘আগেতো ওর রোগটি ছিল না’।

    উত্তর শুনে, অনেকেই হতাশ হন। তাদের হয়তো বিষয়টি মেনে নিতে কষ্ট হয়।

    শেষ পর্যন্ত তারা হয়তো এমন ভাবে যে,
    – মানসিক রোগ নতুন করে শুরু হতে পারেনা।
    – মানসিক রোগ ছোট বয়স থেকেই শুরু হতে হবে।
    – উল্টোভাবে বলা যায়, ছোটবেলা থেকে কেউ কোনো সমস্যায় থাকলে বা পড়লে সেটাই মানসিক রোগের মধ্যে পড়বে। অন্যথায় সেটা অন্য কোনো সমস্যা, মানসিক রোগ নয়।

    বস্তুত মানসিক রোগ যেকোনো বয়সে, যেকোনো মানুষের, যেকোনো সময় হতে পারে। নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে, এত বছরের আগে হলে মানসিক রোগ নয় কিংবা এত বছরের পরে হলে সেটা মানসিক রোগ।

    তবে অন্য যেকোনো শারীরিক রোগের মতোই কিছু কিছু মানসিক রোগ বা সমস্যা আছে যেসব নির্দিষ্ট কিছু বয়সে বা সময়ে হতে পারে। কিছু রোগ যেমন জন্মগত, কিছু বংশগত, কিছু প্রকৃতি নির্ভর, কিছু আবার বয়স নির্ভরও হতে পারে। এছাড়া বিভিন্ন রকমের মানসিক চাপ, ওষুধের প্রভাব (নেশা দ্রব্যসহ) থেকে শুরু করে অনেক কারণেই মানসিক রোগ হতে পারে। যার উপর যখন বা যে বয়সে এসব ভর করে, তখনই তার কোনো না কোনো রোগ বা সমস্যা হতে পারে। এখানে বয়স নিজে কোনো বিষয় নয়।

    ধরুন, কারো কিডনি রোগ হলে তা যেমন নির্দিষ্ট কোনো বয়সে হয় না , বরং ছোট কিংবা বড় যেকোনো বয়সেই হতে পারে। তেমনি মানসিক রোগও ছোট কিংবা বৃদ্ধ যে কারোরই হতে পারে।

    তবে শারীরিক রোগের সঙ্গে মানসিক রোগের একটি বড় রকমের তফাৎ হলো, প্রকাশের ক্ষেত্রে। একই মানসিক রোগ ভিন্ন বয়সে, ভিন্ন রকমের প্রকাশভঙ্গী নিয়ে হাজির হতে পারে। এমনকি একজন ব্যক্তির ক্ষেত্রেও এ পার্থক্য দেখা যেতে পারে। কারো সাত- আট বছরে যদি কোনো একটি মানসিক রোগ হয়, তার তখন যেভাবে প্রকাশ পাবে, একই রোগ- একই ব্যক্তির ৪০, ৫০ কিংবা ৬০ বছর বয়সে একই রূপে প্রকাশ নাও হতে পারে। সম্পূর্ণ ভিন্ন হতে পারে রোগের প্রকাশ। কিন্তু কিডনির কোনো একটি রোগের প্রকাশ কিন্তু সব বয়সেই প্রায় একই রকম হবে। এটা শারীরিক রোগের তুলনায় মানসিক রোগের বড় একটি পার্থক্য।

    মানসিক রোগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিষয়টিকে গুলিয়ে ফেলার বড় কারণ সম্ভবত মানসিক প্রতিবদ্ধিতাকে মানসিক রোগের সাথে মিলিয়ে ফেলা। আমরা জানি মানসিক প্রতিবন্ধিতা বেশির ভাগ ক্ষেত্রেই জন্মগত (কিছু কিছু পরবর্তীতেও শুরু হতে পারে), অর্থাৎ ছোটবেলা থেকেই আচরণের ভিতর কিছু কিছু অসংলগ্নতা দেখা যায়। অনেকেই হয়তো ধারণা করেন, শুধু এসবই মানসিক রোগের লক্ষণ। তাই জন্ম থেকে শুরু হওয়া সমস্যাগুলোকেই মানুষ অন্যদের ক্ষেত্রেও খুঁজে বেড়ান। সেসব না থাকলে মানসিক রোগ হবে না বলেই অনেকে ধরে নেয়।

    যদি সমস্যাগুলো ছোটবেলা থেকে না থেকে থাকে, তবে সেসবকে মানসিক সমস্যা ভাবতেও অনেকের অসুবিধা হয়। এমনকি বিশেষজ্ঞের মুখ থেকে শোনার পরও মানতে অনীহা। এসবের পেছনের কারণ হিসেবে, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক শিক্ষা সংক্রান্ত অনেক কিছুই বিদ্যমান। একদিনে সব সমস্যা দূর করা সম্ভব নয় জানা কথা, তবে দ্রুতই শুরু হওয়া দরকার। মনে রাখতে হবে, যে কারণেই হোক, রোগগুলো সঠিক সময়ে চিহ্নিত করতে না পারার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবার।

    মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ বিষয়ক বিভ্রান্তিগুলো যতদ্রুত সম্ভব দূর করা উচিৎ। বিভ্রান্তি দূর করে যত দ্রুত চিকিৎসার আওতায় আনা যায় আক্রান্ত লোকটির জন্য, তার পরিবারের জন্য এমনকি দেশের জন্য ততই মঙ্গল।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমিনি’ যেভাবে বেড়ে ওঠে
    Next Article মানসিক রোগ: প্রয়োজন সহযোগিতার
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.