Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আপনি কি Anxiety Disorder -এ ভুগছেন?
    প্রশ্ন-উত্তর

    আপনি কি Anxiety Disorder -এ ভুগছেন?

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়By অধ্যাপক ডা. সুস্মিতা রায়March 31, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    স্যার, একটু কষ্ট করে আমার এই লেখাটুকু পড়বেন এবং আমার কি করণীয় বলবেন প্লিজ। আমার বয়স ২৭ বছর এবং আমি পড়াশোনা করছি। ঠিক ১ বছর আগেও আর ১০ জনের মতেো স্বাভাবিক জীবনে ছিলাম। হঠাৎ করেই বুকে কেমন যেন ধক করে উঠল, প্রথমদিকে স্বাভাবিক থাকলেও এটা যখন (বুকে ধক করা) বেশি করতে লাগল, তখন ভয় পেয়ে গেলাম। আমার হার্টের অসুখ নয় তো? পরে আমি একজন বক্ষব্যাধির ডাক্তার দেখালাম, তিনি আমাকে বললেন এটা হার্টের কোনো রোগ নয়, বরং এটা গ্যাস্ট্রিকের সমস্যা। তারপর কিছুদিন সুস্থ ছিলাম কিন্তু হঠাৎ করে আবার সেই সমস্যা, সাথে যোগ হলো মাথা ঘোরা, অনিদ্রা, বুক ধড়ফর করা, হাইপ্রেশার। আবার একজন ডাক্তার দেখালাম, তিনি কিছু ঔষধ লিখে দিলেন। দিন যেতে থাকল, কখনও ভালো কখনও খারাপ। কিন্ত বর্তমানে আমি দুর্বিষহ জীবন যাপন করছি। হঠাৎ করেই বুকের মধ্যে আতংক চলে আসে, মনে হয় বুকে যেন কি হয়েছে, সারা শরীরসহ মাথা গরম হয়ে যায়, মাথা সব সময় ভার হয়ে থাকে, মাথা ঘোরায়, ঘুম থেকে উঠার পর থেকেই বুকে কেমন যেন চাপ অনুভূত হয়, মনে হয় ঘুম ঠিকমতো হয় নাই, সারাদিনই ক্লান্তি লাগে, শরীর ও হাত-পা কাঁপে, খাওয়ার রুচি খুব কম, মাঝে মধ্যে বুক ব্যথা করে, ঘুমানোর সময় বুক ধড়ফর করে, মাঝে মধ্যে কানে টকটক শব্দ হয়, প্রেশার বেড়ে যায়, দাঁত-মুখ কেমন জানি শক্ত হয়ে যায়। বাইরে যেতে ভয় পাই।
    স্যার, নিজেকে নিজে বুঝানোর চেষ্টা করি আমার কিছু হয় নাই, কিন্ত পরক্ষণেই কী এক অজানা আতংক আমাকে গ্রাস করে ফেলে। সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নেতিবাচক চিন্তা ভাবনা চলে আসে। এমন অবস্থায় আমি কি করতে পারি দয়া করে একটু জানাবেন স্যার।
    পরামর্শ:
    প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, আপনার মধ্যে উদ্বেগজনিত রোগের (Anxiety Disorder) অধিকাংশ উপসর্গ বিদ্যমান। মনের মধ্যে আতংক চলে আসা, বুকে কি হয়েছে মনে হওয়া, সারা শরীরসহ মাথা গরম হয়ে যাওয়া, মাথা সব সময় ভার লাগা, মাথা ঘোরানো, বুকে চাপ অনুভূত হওয়া, বাইরে যেতে ভয় পাওয়া, ঘুমের সমস্যা ইত্যাদি আসলে উদ্বেগজনিত রোগের কারণেই হয়ে থাকে। আবার আপনি যেহেতু লিখেছেন যে, আপনার সারাদিনই ক্লান্তি লাগে, শরীর ও হাত পা কাঁপে, খাওয়ার রুচি কম, নেতিবাচক চিন্তা ভাবনা চলে আসে; কাজেই আপনার মধ্যে বিষন্নতারও (Depression) কিছু উপসর্গ তৈরি হয়েছে। আপনি আরো উল্লেখ করেছেন যে, আপনার হাইপ্রেশার আছে কিন্তু তা নিয়ন্ত্রনে আছে কিনা এবং কি ওষুধ খাচ্ছেন তা উল্লেখ করেননি। বর্তমানে আপনি কোনো মানসিক চাপের মধ্যে আছেন কিনা, কোনো ওষুধ খাচ্ছেন কিনা ইত্যাদিসহ আরো বিস্তারিত তথ্য জানার প্রয়োজন আছে। পাশাপাশি আপনার মানসিক ও শারীরিক অবস্থা পরীক্ষারও বিশেষ প্রয়োজন আছে।
    এ অবস্থায় আপাতত আপনি TAB MITRAZIN (15mg) প্রতিদিন রাতে একটা করে খাওয়া শুরু করতে পারেন। তবে আপনার প্রতি পরামর্শ যে, আপনি অবশ্যই একজন  মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। কতদিন ওষুধ খেতে হবে কিংবা অন্য কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা তা তিনিই সিদ্ধান্ত দিবেন। এ রোগের চিকিৎসায় ওষুধের পাশাপাশি  সাইকোথেরাপি ও রিলাক্সেশন ট্রেনিংয়ের প্রয়োজন আছে। মনোরোগ বিশেষজ্ঞই আপনার বিস্তারিত ইতিহাস, বর্তমান মানসিক ও শারীরিক অবস্থা পরীক্ষার মাধ্যমে প্র্র্রয়োজনীয় ও উপযোগী  চিকিৎসা পরামর্শ দিবেন। এটি একটি নিরাময়যোগ্য রোগ তবে তার জন্য সাধারণত দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণ করতে হয়। আশা করি, প্রয়োজনীয়  চিকিৎসা নিয়ে আপনি দ্রুত সমস্যা কাটিয়ে উঠে পড়াশোনা সঠিকভাবে শুরু করতে পারবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।
    পরামর্শ দিচ্ছেন,
    ডা. সুস্মিতা রায়


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবেদনাদায়ক আবেগ মোকাবেলার মূলমন্ত্র
    Next Article আপনি কি খাদ্যজনিত উদ্বেগে ভুগছেন?
    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট

    Related Posts

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    September 30, 2026

    ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.