প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।
প্রশ্ন – স্যার আমার বয়স ২২ বছর। আমার কিছু সমস্যা অনেক দিন ধরেই আছে এবং চলমান সমস্যাগুলো হলো আমি কিছু নিয়ে বেশি ভাবতে পারি না। মাথা কেমন যেন গুলিয়ে যায়, মাথায় চাপ ধরে আসে এবং বমি বমি ভাব হয় বমি হয়েও যায়। ভরাপেট খেতে পারি না। ভয়ে যদি আবার সমস্যা হয় বমি হয় এজন্য। এটা কি মানসিক কারণে হচ্ছে? আর হলেও কি ঔষধ খাবো যদি পরামর্শ দিতেন। চির কৃতজ্ঞ থাকতাম।
-নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ – আপনার যেহেতু সমস্যা হচ্ছে। এবং প্রতিদিনের কাজে সমস্যা হচ্ছে তাই আপনাকে চিকিৎসা নিতে হবে এটা বলা যায় ।কিন্তু কি ধরনের চিকিৎসা নিলে ভালো হবে বা কি ওষুধ, কতটুকু ওষুধ খেতে হবে সেটার জন্য আরো কিছু তথ্য জানতে পারলে ভালো হতো। যেমন, আর কোনো সমস্যা আছে কি-না। ঘুম কেমন হয়? সেই সাথে শারীরিক কোনো সমস্যা বা হরমোন বিষয়ক কোনো সমস্যা আছে কিনা সেটাও জানা প্রয়োজন। দিনের বেশীর ভাগ সময় মন কেমন থাকে। এমন কোনো বিষয় আছে কিনা যেসব আপনি ভাবতে চান না, তবুও মনে বারবার আসে।এসব জানতে পারলে আরেকটু ভালো কারে সাজেশন দেয়া যেতো। যাহোক আপানাকে বলবো সম্ভব হলে সরাসরি কোনো একজান ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ দেখান। তার কাছে থেকে সরাসরি পরামর্শ নিন। অথবা, আমাদের এখানে অনলাইনে দেখানোর সুযোগ আছে। মাত্র ৪৫০ টাকা যত্ন – নামের একটা কার্ড সার্ভিস আছে (যত্ন কার্ড সেবা) এখান থেকেও আপনি আপনার নিজের বাসায় বসে চিকিৎসা নিতে পারবেন। আপনার যাতায়াতের খরচ দিয়েই চিকিৎসা হয়ে যাবে। আর আপাতত Cap- Prolert (20 mg), সকালে নাস্তার পর একটা করে শুরু করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকুন।
পরামর্শ দিয়েছেন–
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
জানেন কি,প্রতিদিন কত ধরনের চিন্তা আপনি করেন? আপনার ৭৫% চিন্তা নেগেটিভ! :
আরও দেখুন-




