Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্ত্রীকে বুঝিয়ে আমি ব্যর্থ
    প্রশ্ন-উত্তর

    স্ত্রীকে বুঝিয়ে আমি ব্যর্থ

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 15, 2021No Comments3 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    স্ত্রীকে বুঝিয়ে আমি ব্যর্থ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: ছয় বছরের দাম্পত্য জীবন আমাদের। আমার বর্তমান বয়স ৩৬ বছর। আর স্ত্রীর বয়স ২৭ বছর। আমাদের ২৮ মাস বয়সী একটি মেয়ে আছে।

    আমার স্ত্রী মেয়েটাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তি করে দিনে ৪-৫ বার সুজি এবং গরুর দুধের মিশ্রণ ফিডার দিয়ে খাওয়ানোর চেষ্টা করে। শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ হলো, তাকে মাছ, ভাত, সবজি, তরকারি খাওয়ানো শিখাতে হবে।

    প্রয়াজনে তাকে দু-এক বেলা ফিডার না দিয়ে তার মধ্যে ক্ষুধা তৈরি করতে বলেছেন। কিন্তু সে ডাক্তারের পরামর্শ মানতে নারাজ। মেয়ে ফিডার না খাইতে চাইলে আমার স্ত্রী প্রায়ই তাকে শারীরিক টর্চার করে এবং ধমক দেয়। রাতে বা দিনে অনেক সময় মেয়েটি না ঘুমাতে চাইলে তাকে শারীরিক টর্চার করে।

    রাতে বাচ্চারা অনেক সময় বিভিন্ন পজিশনে ঘুমাতে চায় যেমন- কাত হয়ে, চিৎ হয়ে ইত্যাদি। আমার স্ত্রী মেয়েটাকে একটি নির্দিষ্ট পজিশনে শুইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। ঐ পজিশন থেকে একটু নাড়াচাড়া করলেই মেয়েটাকে রাতের বেলায় ঘুমের মধ্যেই ধমক এবং মারধর শুরু করে। মেয়েটা তখন ঘুম থেকে ওঠে আমাকে দেখে বাবা, বাবা বলে চিৎকার করে জড়িয়ে ধরে।

    আমার স্ত্রীকে শিশুদের খাওয়ানো, পড়ানো, লালন, পালন বিষয়ক বিভিন্ন জার্নাল, বই পুস্তক, অনলাইন মিডিয়ার সহায়তা নেয়ার পরামর্শ দিলেও তাতে সে কখনোই কর্ণপাত করে না।

    আমার পর্যবেক্ষণ: আমার শিশুটি শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছে। আমার স্ত্রীকে মানসিকভাবে অসুস্থ মনে হয়। স্ত্রীকে বুঝিয়ে আমি ব্যর্থ হয়েছি। আমার স্ত্রী কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেও নারাজ। মেয়েটার ছোট খাট খেলাধূলাটাকেও সে নিরুৎসায়িত করে। মেয়েটা আমার সাথে থাকতে বেশি পছন্দ করে যদিও আমি তাকে বেশি সময় দিতে পারি না। আমার প্রতি আগ্রহের কারণ, তাকে আমি একটু খেলাধূলার স্বাধীনতা দেই। ছোটখাটো শিশুসুলভ চাওয়াগুলোকে প্রশ্রয় দেই।

    আমার প্রশ্নঃ আমার স্ত্রীকে আমি কিভাবে বুঝাতে পারি? আর শিশুটিকে এই অবস্থা থেকে কিভাবে স্বাভাবিক জীবনে বের করে আনতে পারি বা আমার অবস্থানটা কি হওয়া উচিত?

    পরামর্শ: আপনাকে ধন্যবাদ যে আপনি পরামর্শ চেয়েছেন কারণ সাধারণত এই ধরনের সমস্যায় স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয়। কিন্তু আপনার ক্ষেত্রে সেরকম হবে না বলেই আমার বিশ্বাস। কারণ আপনি সমস্যাটা ধরতে পেরেছেন এবং তার সমাধানও বুঝেছেন।

    আপনি যতটুকু বর্ণনা করেছেন তাতে বুঝতে পারছি যে আপনার স্ত্রী সম্ভবত কোন মানসিক সমস্যায় ভুগছেন। এই সমস্যা সাধারণ দুশ্চিন্তা থেকে শুরু করে বড় কোন সমস্যাও হতে পারে। যা উনার সাথে সামনাসামনি কথা না বলে নিশ্চিত করা সম্ভব নয়।

    এক্ষেত্রে আপনার সমস্যা হলো যে আপনি তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিতে পারছেন না। আসলে আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা আছে, আর তা হলো- মনোরোগ মানেই উন্মাদ হওয়া আর মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া মানেই নিজেকে পাগল বলে প্রমাণ করা। আপনার স্ত্রীও সম্ভবত তাই মনে করছেন।

    এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো–

    উনাকে বুঝান যে মনোরোগ মানেই খারাপ কিছু নয়। হয়তো উনার সমস্যা খুব ছোট যার খুব সহজ বৈজ্ঞানিক সমাধান রয়েছে। একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে আপনাদের সম্পর্কের জন্য সেটা ভাল হবে এবং আপনাদের সন্তানের জন্যও ভাল হবে তাও তাকে বুঝান।

    উনাকে এইটাও বুঝান যে, এমনও হতে পারে আপনার স্ত্রীর হয়তো কোনো সমস্যা নেই বরং আপনারই সমস্যার জন্য আপনিই তাকে ভুল বুঝছেন। আর এটা নিশ্চিত করার জন্যও আপনাদের দুজন একসঙ্গে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন।

    যদি কোন ভাবেই আপনি স্ত্রীকে বুঝাতে না পারেন, সেক্ষেত্রে আপনার পরিবারের এমন কোন ব্যক্তি যার কথা উনি মান্য করেন, তাঁর সাহায্য নিতে পারেন। মনে রাখবেন, সমস্যা যত দীর্ঘায়িত হবে সমাধান ততই কঠিন হবে।

    পরামর্শ দিয়েছেন: ডা. শাহরিয়ার ফারুক

    দুশ্চিন্তা নারী পরিবার পুরুষ বিষণ্ণতা শিশু সন্তান সম্পর্ক হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্যে সুস্থ সম্পর্কের ভূমিকা
    Next Article নারীরা ডিপ্রেসিভ ডিজঅর্ডারে বেশি ভোগেন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    October 27, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.