নিউরোডাইভার্সিটি বা স্নায়ুবৈচিত্র্য বিষয়ে সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি ২০২৬ একটি বিশেষ “Workshop on Neurodiversity” আয়োজন করা হচ্ছে। কর্মশালাটি আয়োজন করছে AQIDAH Ltd.
কর্মশালাটি বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে অংশগ্রহণের মাধ্যমে থ্রি সিপিডি (CPD) পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. তাহমিনা আকতার। তিনি এমআরসিপিসাইক (ইউকে), পিজি ডিপ্লোমা ইন সাইকিয়াট্রি ডিগ্রিধারী এবং নিউরোডাইভার্সিটি ও ফরেনসিক সাইকিয়াট্রিতে বিশেষজ্ঞ। বর্তমানে তিনি নর্থ সাউথ মেডিকেল কলেজের সিনিয়র লেকচারার, সাইকিয়াট্রি পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনার এবং AQIDAH Ltd.-এর কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত।
কর্মশালায় নিউরোডাইভার্সিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—
অটিজম, বুদ্ধিপ্রতিবন্ধিতা (Intellectual Disability), অ্যাটেনশন-ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার (ADHD), যোগাযোগজনিত সমস্যা (Communication Disorders) এবং মানসিক অসুস্থতা (Mental Illness)।
কর্মশালার ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর পান্থপথের ফিরোজ টাওয়ার (১৩তম তলা)। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা দ্রুত রেজিস্ট্রেশনের জন্য ০১৩৩৯-৫৭০৪২৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে নিউরোডাইভার্সিটি বিষয়ে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জ্ঞান ও বাস্তবভিত্তিক দক্ষতা আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদী।
আরও পড়ুন-

