Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪
    কার্যক্রম

    সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪

    Moner KhaborBy Moner KhaborOctober 17, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বর্তমান বিশ্বে দিন দিন বাড়ছে কর্মজীবী মানুষের সংখ্যা। কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যোগ হচ্ছে নিত্য নতুন সম্ভাবনা, বাড়ছে প্রতিযোগিতা। কর্মক্ষেত্র আমাদের জীবন ও জীবিকার নির্ভরযোগ্য স্থান। কর্মক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে সবার।

    আর স্বাস্থ্যের একটি বিরাট অংশ মানসিক স্বাস্থ্য। আর তাই কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করেই প্রতি বছরের ন্যায় এই বছর ও ১০ই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ফেডারেশন ফর মেন্টাল হেলথের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪” পালিত হয়।

    তার রেশ ধরেই ১৬ অক্টোবর, রোজ বুধবার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সেমিনার কক্ষে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪’ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এইবারের প্রতিপাদ্য বিষয়” কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য: অগ্রাধিকার এখনই “(It is time to Prioritize Mental Health in the Workplace).

    Mental Disoder বা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো অনেকটা আইসবার্গের (Iceberg) মতো। আইসবার্গের উপরিভাগ যেমন পানির উপরে মাত্র ১০% দৃশ্যমান, তেমনি মানসিক স্বাস্থ্য সমস্যার বাহ্যিক লক্ষনগুলো অনেক সময় সীমিত পরিমানে প্রকাশ পায়। কিন্তু তার গভীরতা ও জটিলতা ব্যাপক। মানসিক স্বাস্থ্যের অবনতি কর্মদক্ষতা, সম্পর্ক, এবং শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে, বাহত হয় জাতীয় উন্নয়নের ধারা।

    তাই সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য আহবান জানিয়ে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির।

    এছাড়াও দেশের বিভিন্ন কর্মস্থল, বিশেষ করে হাসপাতালগুলোতে মানসিক স্বাস্থ্য ও নিরাপদ কর্মস্থলের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, অধ্যক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।

    মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী, উনার বক্তব্যে দক্ষ জনবলের অভাব, যথাযথ নিরাপত্তা ও আইন শৃঙ্খলার ঘাটতি এবং ফলশ্রুতিতে দায়িত্বরত চিকিৎসক, বিশেষ করে নারী চিকিৎসকসহ অন্যান্য স্টাফদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই ব্যাপারে সারসংক্ষেপ উপস্থাপন করেন।

    মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এবং সেক্রেটারী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট (বাপসিল) ডা. আর কে এস রয়েল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কাউসার আহমেদ, বিভাগীয় প্রধান, পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সহ সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট (বাপসিল)।

    উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ সাঈদ এনাম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী ও স্নাতকোত্তর শিক্ষার্থীবৃন্দ এবং নার্সিং স্টাফগণ।

    বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট (বাপসিল) এর সহযোগিতায় এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ও এফসিপিএস ট্রেইনি ডা. দয়িতা দাস এবং বৈজ্ঞানিক আলোচনা উপস্থাপন করেন উক্ত বিভাগের রেসিডেন্ট ডা. কুশল চক্রবর্তী। মিডিয়া পার্টনার ছিল মনের খবর।

    সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪

    আরও পড়ুন:

    • বিএসএমএমইউ-তে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন: জুলাই গনহত্যায় আহতদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকর্মক্ষেত্রে অনৈতিক সম্পর্ক বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে?
    Next Article ব্রেইন, মনোরোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তি রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল্লাহ ছায়েদ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
    Moner Khabor

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.