Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » দীর্ঘ আট বছর যাবৎ প্যানিক ডিজঅর্ডার ও প্যানিক এটাক সমস্যায় ভুগছি
    প্রশ্ন-উত্তর

    দীর্ঘ আট বছর যাবৎ প্যানিক ডিজঅর্ডার ও প্যানিক এটাক সমস্যায় ভুগছি

    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামBy প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামNovember 3, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমি পেশায় একজন শিক্ষক। দীর্ঘ আট বছর যাবৎ প্যানিক ডিজঅর্ডার ও প্যানিক এটাক সমস্যায় ভুগছি, সাইকিয়াট্রিস্ট এখনো দেখাচ্ছি। ক্লোনাজিপাম ১ মি. গ্রা প্রতিদিন খেতে হচ্ছে। কিন্তু রোগ থেকে পরিত্রাণ পাচ্ছি না। যেমনভাবে বর্তমানে আছি, এটাকে স্বাভাবিক জীবন বলে না। দিন দিন অযোগ্য হয়ে যাচ্ছি পরিবেশের সাথে। যেখানে জোরে কথা বলতে পারি না পাঠদানের সময়, বিপদ-আপদ আসলেও রাত জাগতে পারি না, বিদ্যুৎ বিভ্রাট ও কোনো সমস্যায় ঘুমে ব্যাঘাত ঘটলে দিনে ঘর থেকে বের হলে সমস্যায় পড়ি, যানবাহনে উঠতে পারি না, মৃত্যু ও দুর্ঘটনাসহ নেতিবাচক কোনো কিছুই নিতে পারি না। অর্থাৎ অসামাজিক জীব হয়ে যাচ্ছি। সারাক্ষণ শরীর ছটফট, শ্বাসকষ্ট, হৃদকম্পন বেড়ে যাওয়া, রক্তচাপের উঠানামাসহ আতঙ্কে থাকি। এরকম অশান্তি নিয়ে স্ত্রী ও সন্তানদের সময় দেয়া অসম্ভব। সব কাজেই যোগ্যতার ঘাটতি প্রকাশ পায়। ডাক্তার বলছে এটা কোনো ব্যাপার না। কন্ট্রোল করার চেষ্টা করুন। হয়ত আপনারাও বলবেন। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যগত সুখ না থাকলে আপনার পক্ষেও এটা অসম্ভব। আমি সবকিছু বুঝি, কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু রোগের উপসর্গের অনুভূতি তো আমার হাতে নেই। আমি তো ইচ্ছে করলেই শ্বাসকষ্ট বন্ধ করতে পারছি না, প্রেসার কন্ট্রোল করতে পারছি না, নিদ্রাগত সমস্যার সমাধান করতে পারছি না। সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট ব্যাপারটা যতটা হালকা বলে, রোগের প্রভাবটা তত স্বাভাবিক নয়। সাইকিয়াট্রিস্ট সমস্যা শুনে কতগুলো ঘুমের ঔষধ দেয়। সারাক্ষণ ঘুমানোর ঔষধ খেয়ে বিছানায় পড়ে থাকার চেষ্টা করলে এমনিতেই তো আমি আরো অচল হয়ে যাব। সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টের নিকট মাসে কয়েকবার যাওয়ার জন্য ভিজিট বাবদ প্রতিবারে হাজার টাকা, গ্রাম থেকে শহরে যাতায়াত-আমার বেতনের অর্ধেক তো তারাই নিয়ে যাচ্ছে। এছাড়াও আছে দুজন ব্যক্তির প্রতিবারে ছুটি এবং ঔষধের দুষ্প্রাপ্যতা। ৮ বছরে এটা সুস্পষ্ট যে, তারা কখনোই চায় না মানসিক রোগীরা সম্পূর্ণরূপে সুস্থ হোক। গত আট বছরে বহুদিন গিয়েছে আমি বলেছি এ সপ্তাহে ভালো বোধ করছি, ঔষধের মাত্রা কিছুটা কমানো যায় কি না দেখুন? কিন্তু রোগের জন্ম থেকে আজ পর্যন্ত একই মাত্রার ঘুমের ঔষধ বাধ্যতামূলক রেখেছে। প্রতিবারে বলছে তাঁকে না জানিয়ে ঔষধ বন্ধ করা যাবে না। পরিবার ও চাকুরি ক্ষেত্রে একজন মানুষকে সপ্তাহে কতদিন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া যায়? আমি পরিবার ও শিক্ষার্থীদের শতভাগ দিতে পারছি না দিনের পর দিন। এটা আমার বিবেককে চরম আঘাত করে। বিস্তারিত বলার উদ্দেশ্য হলো, ঔষধের অনেক পার্শ প্রতিক্রিয়ায় দৃষ্টিগোচর হচ্ছে। যেমন-নিজের জীবনের প্রতি তিক্ততা ও ধৈর্য্য ক্ষমতা হ্রাস। এক কথায় আত্মহত্যার প্রতি মৌন সমর্থন। ক্লোনাজিপাম ও সিটালোপ্রামের মতো আসক্তির ঔষধ হ্রাস কিংবা প্যানিক ডিজঅর্ডার ব্যাধির স্থায়ী সমাধানে যথোপযুক্ত পরামর্শ প্রত্যাশা করছি। উল্লেখ্য স্ব-উদ্যোগে অনিয়মিতভাবে মেডিটেশন করছি। তাই প্যানিক ডিজঅর্ডারের স্থায়ী সমাধান কী অথবা স্বাভাবিক জীবনযাপনে চিকিৎসক নির্বাচন ও চিকিৎসা গ্রহণে কাদের নির্বাচন করব? এ দীর্ঘ চিকিৎসাকালীন সময়ে ডাক্তারপরিবর্তন করেছি দুইবার এবং বর্তমানে দীর্ঘ দিন ধরে দেখাচ্ছি কুমিল্লা মেডিক্যাল কলেজের একজন সহযোগী অধ্যাপককে। তরিকুল ইসলাম, কুমিল্লা।
    পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম: প্রিয় প্রশ্নকর্তা, আপনার অসুস্থতার বিবরণটি ধৈর্য্যসহকারে পড়লাম। আপনি যে ধরনের উপসর্গের জন্য দীর্ঘ আট বছর যাবৎ কষ্ট পাচ্ছেন তার জন্য চিকিৎসক হিসেবে আমার আন্তরিক সহানুভূতি রইল। আপনি হয়ত এর মাঝেই জেনে ফলেছেন যে, এ রোগটির কারণ এখনো নিশ্চিতভাবে আবিষ্কার হয়নি। বলা চলে, এই রোগর প্রকোপ সাধারণ জনগোষ্ঠীর ২.৫% লোক ভুগে থাকেন। এর কারণ হিসেবে সাধারণভাবে বলা চলে, ব্রেইনের কেমিক্যাল সাবস্টোন্স নর এপিনেফ্রিন কার্যকরী ভ‚মিকা রাখে। এছাড়াও হাইপার থাইরয়েডিজম কাজ করতে পারে। তবে আপনি নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে, মাঝেমাঝেই আপনার উপসর্গগুলি আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি বর্তমানে যে চিকিৎসা পাচ্ছেন অর্থাৎ অ্যান্টি ডিপ্রেশেন্ট বিটা ব্লোকার্স এবং ক্লোনাজিপাম- সাধারণভাবে এই রোগের স্বীকৃত চিকিৎসা-পদ্ধতি। এছাড়াও সাইক্লোজিকাল সাপোর্ট হিসেবে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি অনেক সময়েই ভালো কাজ করে থাকে। একটি কথা মনে রাখতে হবে যে, এই অসুখটির ৩০% রোগীদেরই বারে বারে দেখা দিতে পারে। সাধারণত উল্লেখযোগ্য ক্ষেত্রেই রিস্ক ফ্যাক্টর হিসেবে ধূমপান, জীবনের ঘাতপ্রতিঘাতের বাস্তব চাপ, সবকিছু অত্যধিক নিখুঁতভাবে করার প্রবণতা, অত্যধিক নীতিজ্ঞান ও মূল্যবোধের দ্বারা জীবনকে পরিচালনা করা এবং বেশি পরিমাণে অনুভূতিপ্রবণ হওয়া ইত্যাদি রোগের উপসর্গ ওঠানামার ক্ষেত্রে প্রভাব ফেলে। হঠাৎ করে ঔষধ বাদ দেওয়া বা ঔষধ না খাওয়া আবার উপসর্গ দেখা দেওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে। কগনেটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে উপকার পাওয়া যেতে পারে। সংক্ষেপে বলা চলে যে, সার্বিকভাবে ঔষধপত্র, সামাজিক এবং নিখুঁত প্রকৃতির ব্যক্তিত্বের কারণে আপনি নিজে কষ্ট পাচ্ছেন, অন্যদের সাথে মানিয়ে চলতে অসুবিধায় পড়ছেন। এর চিকিৎসা এখনো যথেষ্ট পরিমাণে ফলপ্রসূ ও সন্তোষজনক নয় এবং সেটি চিকিৎসা বিজ্ঞানের অসম্পূর্ণতা। আপনার ক্ষেত্রে চিকিৎসার যতটুকু কুমিল্লায় পাচ্ছেন তা মোটামুটি সঠিকভাবেই চলছে। তবুও যদি আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট না হয়ে থাকেন তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ, শাহাবাগ) অথবা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ, শ্যামলী) এর মনোরোগবিদ্যা বিভাগে সহযোগিতা নিতে পারেন। আপনার সুস্থতা কামনা করছি। আপনার জন্য আমার শুভ কামনা রইল।

    প্যানিক এটাক প্যানিক ডিজঅর্ডার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের খেয়াল রাখতে ইচ্ছে করে খুব-অদিতি বসু রায়
    Next Article সিলেট ওসমানী মেডিক্যালে দুইদিন ব্যাপী 'ওয়ার্কশপ অন সাইকোথেরাপী' অনুষ্ঠিত।
    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম

    Related Posts

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    September 30, 2026

    ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.