Close Menu
    What's Hot

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    Facebook X (Twitter) Instagram
    Saturday, September 19
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 19, 2026

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      Recent

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?
    ফিচার

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    Moner KhaborBy Moner KhaborSeptember 19, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আবেগ নিয়ন্ত্রণ করবেন যেভাবে ।
    আবেগ নিয়ন্ত্রণ করবেন যেভাবে ।
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    আবেগ হচ্ছে মনের এমন অবস্থা যার ব্যক্তিগত, শারীরিক এবং আচরণগত দিক রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে একজন মানুষ প্রকাশ করে থাকে। সুখানুভূতি, ভালোবাসা, ভয়, ক্রোধ, ঘৃণা- সবই আবেগের উদাহরণ।

    আবেগের ধরন

    ইতিবাচক আবেগগুলো হলো আনন্দ, আত্মবিশ্বাস, উৎসাহ, কর্মোদ্দীপনা, দৃঢ় চেতনা ইত্যাদি। আর নেতিবাচক আবেগগুলো হলো দুঃখ, হিংসা, দুশ্চিন্তা, মূল্যবোধ কমে যাওয়া, ভয়, উদাসীনতা ইত্যাদি।
    আরও পড়ুন…
    • মোবাইল ছাড়া শিশুকে খাওয়ানো যাচ্ছে না?
    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    ইতিবাচক আবেগের প্রভাব

    ইতিবাচক আবেগ মানুষের মধ্যে বর্তমান এবং ভবিষ্যতে ভালো অনুভূতি তৈরি করে, মানুষ অধিক সৃষ্টিশীল হয়, নতুন নতুন ধারণা, সুযোগ এবং লক্ষ্যে নিয়মিত কাজের আগ্রহ বাড়ায়। মানুষ প্রতিকূল অবস্থায় শান্ত থাকে এবং দ্রুতই আগের অবস্থায় ফিরতে পারে। তাছাড়া ইতিবাচক আবেগ চাপ সহনশীলতা বাড়ায় এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটায়।

    নেতিবাচক আবেগের প্রভাব

    নেতিবাচক আবেগ মানুষের মধ্যে নেতিবাচক চিন্তা তৈরি করে, মানুষের মধ্যে নিঃসঙ্গতা, নিরাপত্তাহীনতা ও আত্মসম্মানবোধের ঘাটতি তৈরি করে। তাছাড়া নেচিবাচক আবেগপ্রবণ মানুষ উচ্চরক্তচাপ, হৃদরোগ, অনিদ্রা, রোগ প্রতিরোধ কমে যাওয়া এবং ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।
    ম্যাগাজিন পেতে যোগাযোগ করুন
    ম্যাগাজিন পেতে যোগাযোগ করুন

    নেতিবাচক আবেগের কারণ

    মানসিক এবং শারীরিক উভয় কারণেই আবেগের সমস্যা দেখা দিতে পারে।

    যাদের আবেগের সমস্যা হয়ে থাকে

    পারসোনালিটি ডিজঅর্ডার, কন্ডাক্ট ডিজঅর্ডার, অপজিশনাল ডিফিয়েন্স ডিজঅর্ডার, বাইপোলার ডিজঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার, অ্যাটেনশন ডেফিশিট হাইপারএকটিভিটি ডিজঅর্ডার, অ্যাংজাইটি ডিজঅর্ডার, ডিপ্রেশন, অটিজম, ডিমেনশিয়া, নেশাগ্রস্থতা ইত্যাদি। শারীরিক রোগগুলো হলো- স্ট্রোক, ব্রেন টিউমার, ডিলিরিয়াম ইত্যাদি।

    আবেগের প্রকাশ

    আবেগের উৎপত্তি, অনুভূতি ও বিকাশ জন্মলগ্ন থেকে শুরু করে শৈশব, কৈশোর এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরও চলমান থাকে। আবেগের প্রকাশ মানুষের স্নায়ুতন্ত্র, জ্ঞান ও আচরণের বিকাশের মাধ্যমে ঘটে এবং নির্দিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রকাশ পায়।

    আবেগ নিয়ন্ত্রণ

    আবেগ নিয়ন্ত্রণ বলতে একজন মানুষের নিজের আবেগকে শনাক্ত করা, নিয়ন্ত্রণ করা এবং সামাজিকভাবে সহনশীল উপায়ে সাড়া দেওয়াকে বোঝায়। আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিজেদের প্রতি অধিক যত্নশীল হওয়া যায়। যেকোনো সমস্যা এবং কঠিন পরিস্থিতিকে ভালোভাবে মোকাবেলা করা যায় এবং যৌক্তিক সমাধান বের করা যায়। তাছাড়া পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানো এবং বজায় রাখা যায়।

    কখন আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজন

    উপরোক্ত কারণগুলোর জন্য কারো আবেগ খুব তীব্র মাত্রায় হলে যেমন-চিৎকার করা, কান্নাকাটি করা, আর্তচিৎকার করা অথবা আক্রমণাত্মক আচরণ (নিজের প্রতি, অন্যের প্রতি, কোনো বস্তু অথবা জীবজন্তুর প্রতি)। তাছাড়া আবেগের সমস্যার কারণে সম্পর্ক অথবা সামাজিকতা রক্ষা করতে সমস্যা হলে আবেগ নিয়ন্ত্রণ প্রয়োজন।
    বিগত দুই দশক ধরেই শিশু-কিশোর এবং প্রাপ্তবয়স্কদের আবেগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে গবেষণা চলছে। তুলনামূলকভাবে প্রাপ্তবয়স্করা তাদের আবেগের উপর বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ১ বছরের নিচে বাচ্চাদের আবেগ নিয়ন্ত্রণের জন্য মিউজিক চালনা বেশ কার্যকরী পদ্ধতি। তাছাড়া বাচ্চারা তাদের মায়ের কথা শুনলেও শান্ত হয়। ১ থেকে ৩ বছরের বাচ্চারা আগে থেকেই কিছুটা আবেগ কন্ট্রোল করা শিখে থাকে। আবেগকে চিহ্নিত করলে আবেগ নিয়ন্ত্রণ সহজ হয়। তাছাড়া এই বয়সে বাচ্চারা অন্যদের অনুকরণ করেও আবেগ কন্ট্রোল করতে শিখে।
    শৈশবকালে বাচ্চাদের আবেগ নিয়ন্ত্রণের কিছু উপায় রয়েছে, যেমন- আবেগ চিহ্নিত করা, যেসব বিষয় আবেগের উদ্রেক করে তা চিহ্নিত করা। ছবি আকার মাধ্যমে বিভিন্ন আবেগ বোঝানো এবং মডেলিংয়ের মাধ্যমে আবেগের প্রকাশ সম্পর্কে বাচ্চাদের ধারণা দেওয়া যায়। এতে করে বাচ্চারা নিজেদের আবেগ সম্পর্কে সচেতন হতে পারে। মাইন্ডফুলনেস শেখানো এবং বাচ্চাদের তাদের আবেগ নিয়ন্ত্রণের উপায় শিক্ষাদান করলে বাচ্চারা সহজেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। কিশোর এবং প্রাপ্তবয়স্কদের জন্য ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ারেল থেরাপি, কগনিটিভ  বিহেভিয়ারেল থেরাপি, রিলাক্সেশন থেরাপি, মাইন্ডফুলনেস প্রেক্টিস, প্রবলেম সলভিং কাউন্সেলিং কার্যকরী উপায়। পাশাপাশি মানসিক ও শারীরিক রোগ থাকলে যথাযথ চিকিৎসা নেওয়া প্রয়োজন। আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘসময় ভালো থাকা যায়, কর্মক্ষেত্রে অবদান বাড়ে, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ঘটে এবং সামগ্রিকভাবে সুস্বাস্থ্যের জন্য সহায়ক হয়। তাই যাদের আবেগ নিয়ন্ত্রণে সমস্যা রয়েছে তারা অনিয়ন্ত্রিত আবেগের ব্যাপারে সংকোচ না করে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হলে সহজেই এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
    • ডা. দিল মোহাম্মদ সাজ্জাদুল কবির সবুজ
    • রেজিস্ট্রার, মনোরোগবিদ্যা বিভাগ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল।
    মানসিক রোগের চিকিৎসা নিতে যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসা নিতে যোগাযোগ করুন

    আরও দেখুন…

    • best psychiatrist in dhaka
    • Top 10 Psychiatrists in Dhaka

    আবেগ নিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণ করার কৌশল আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন আবেগ নিয়ন্ত্রণের উপায় চআবেগ নেতিবাচক আবেগের প্রভাব মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো
    Moner Khabor

    Related Posts

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    September 17, 2026

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    September 17, 2026

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 19, 2026

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    আবেগ হচ্ছে মনের এমন অবস্থা যার ব্যক্তিগত, শারীরিক এবং আচরণগত দিক রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে একজন…

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.