Close Menu
    What's Hot

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 17, 2026

      জীবনে সুখী হওয়ার উপায়

      Recent

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » দিনের প্রায় বেশিরভাগ সময় আমি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি
    দিনের চিঠি

    দিনের প্রায় বেশিরভাগ সময় আমি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি

    Moner KhaborBy Moner KhaborJuly 9, 2024Updated:September 1, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    চিঠি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    চিঠি : আসসালামু  আলাইকুম। আমি একজন মেয়ে। আমার বয়স ১৯ বছর। ছোটবেলা থেকে আমি ইন্ট্রোভার্ট। আমার অতীতের কিছু ট্রমা আছে। তবে তা তেমন বড় কিছু না। কিন্তু সেগুলো আমি ভুলতে পারি না। মোটামুটি তখন থেকেই আমার কিছু সমস্যা শুরু হয়। যা এখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে আমার স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। আমার কোন ফ্রেন্ড নেই। আমি কারো সাথে মিশবো কিনা সেটা আমার মুডের উপর নির্ভর করে। মানে ব্যাপারটা এমন যে কারো সাথে অনেক মিশছি। হঠাৎ করে ঐ মানুষটা যখন আমার সাথে নরমাল হয়ে গেছে তখন তার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। প্রচুর মুড সুয়িং হয় আমার। এই ভালো আছি আবার হঠাৎ করে আমার কিছুই ভালো লাগছে না। কোনো কারণ ছাড়াই সারাদিন অনেক ডিপ্রেসড লাগে । এতোটা খারাপ লাগে যে আমি কান্না করে দেই কোনো কারণ ছাড়াই। একাকিত্ব আমাকে গ্রাস করে নিচ্ছে। মাঝে মাঝে আমি কি চাই নিজেও বুঝি না। অন্ধকারে আমি একা থাকলে প্রচণ্ড ভয় পাই। লাইট জ্বালিয়ে রাখি নয়তো আমার ছোট বোন ঘুমাতে আসার আগেই ঘুমিয়ে পড়ি। ইভেন ছোট ছোট নিরীহ প্রাণীও আমি যথেষ্ট ভয় পাই, আমার সামনে পড়লে চমকে উঠি, দৌড়ে দূরে সরে দাঁড়াই। আমার আচরণ দিন দিন রুড হচ্ছে। বাইরে কারো সাথে সমস্যা হয় না। তবে যাদেরকে বেশি ভালোবাসি তাদের কোনো কাজে বিরক্ত হলে কষ্ট দিয়ে কথা বলি। ব্যাপারটা খারাপ বুঝতে পারছি কিন্তু পরিবর্তন করতে পারছি না। সবসময় কি যেন চিন্তা করতে থাকি। দিনের প্রায় বেশিরভাগ সময় আমি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি। পড়াশোনাতেও মন বসে না। আমার ঘুম, খাওয়া দাওয়া কোন কিছুর ঠিক নেই। ইচ্ছে হলে করলাম, না হলে নেই। প্রায় একবছর যাবত ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে, কথা বলতে গেলে মুখে কথা আটকে যাচ্ছে। কি বলবো শব্দ খুঁজে পাইনা। আগে এমন প্রবলেম ছিল না। বর্তমানে আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে ব্যর্থ হওয়ায় তা মানসিক পীড়া দিচ্ছে। এই চার বছর আমি বাসা থেকে খুব কম বের হয়েছি। ইদানীং বাসায় দিনে একাই থাকতে হয়। সন্ধ্যায় আব্বু আম্মু বাসায় ফিরে। সাইকোলজির ভাষায় আমার এই সমস্যা বা রোগের কি কোনো নির্দিষ্ট নাম আছে? আর এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো কি করে?

    পরামর্শ : ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার অনেক কথা, এবং প্রশ্নটির অনেক দিক। অনেক ভাবে ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু দুটি দিক খুবই ইমপর্টেন্ট। প্রথমটি আপনার বয়স এবং সময়। এই সময় নষ্ট হলে আর নিজেকে গড়ে তোলার ভালো সুযোগ পাবেন না। তাই প্রথমেই নিজেকে গুছিয়ে নেয়ার চিন্তা করতে হবে। কীভাবে, কতটুকু, গোছানো দরকার। তারপর নিজের মোটিভেশন বাড়াতে হবে, আমি আসলে কী করতে চাই। জীবনে কোথায় যেতে চাই, নিজেকে কোথায় দেখতে চাই। সেই জায়গাটার গুরুত্ব কতটুকু। নিজের কাছে সেটার একটা স্পষ্ট ছবি থাকা লাগবে। সেটার প্রয়োজনীয়তা অনুভব করতে হবে। খুব ভালোভাবে বুঝতে হবে কেন সেটা প্রয়োজন, তাতে কী কী লাভ হবে। তারপর সেই প্রয়োজনীয়তাকে প্রকৃত রূপ দিতে হলে কী করতে হবে সেটা বুঝতে হবে। পাশাপাশি সেই জায়গায় পৌছানোর প্রতিবন্ধকতা কী কী? নিজের কী কী সমস্যা, পরিবার বা অন্য জায়গাতে কোথায় কী ধরনের সমস্যা। আরেকটা বিষয় হলো, আপনি খুব সম্ভব বিষণ্নতায় ভুগছেন। শুরুতে দেরি না করে টেবলেট নেক্সিটাল ৫ মিগ্রা, সকালে (নাস্তার পরে) একটা করে শুরু করতে পারেন। ওষুধ নিজেকে গুছিয়ে নেয়ার কাজে ভালো পরিমাণে সাহায্য করবে। তারপর উপরে আলোচনা করা বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। আশা করি পরামর্শ কাজে লাগবে। পরবর্তীতে প্রয়োজন হলে আবার যোগাযোগ করবেন। ধন্যবাদ।

    • পরামর্শ দিয়েছেন,
      অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব-সম্পাদক, মনের খবর
      অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
      সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
      কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
      সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :

    মানসিক স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন/পরামর্শ পেতে চিঠি পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল করুন monerkhaboronline@gmail.com -ঠিকানায়।

    [প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে।]

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজেরইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

    mk4c অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব প্রতিদিনের চিঠি মনের খবর মনের খবর ফর কেয়ার সাইকিয়াট্রি সাইকোথেরাপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচাইল্ড এবং অ্যাডোলেসেন্টদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ এর ফলাফল প্রকাশ
    Next Article বিএসএমএমইউ এর মনোরোগ বিদ্যাবিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন আলী শাহ
    Moner Khabor

    Related Posts

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    November 17, 2026

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    November 17, 2026

    পড়তে পারে, লিখতে পারে কিন্তু বুঝতে ও মনে রাখতে পারে না

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 17, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    সুখী হওয়ার উপায় কী বা কীভাবে সুখী হওয়া যায়? এই প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের…

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.