Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » তীব্র মানসিক চাপ ধূমপানের তাগিদ তৈরি করে, যেভাবে ত্যাগ করবেন
    জীবনাচরণ

    তীব্র মানসিক চাপ ধূমপানের তাগিদ তৈরি করে, যেভাবে ত্যাগ করবেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 31, 2024Updated:June 1, 2024No Comments3 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    তীব্র মানসিক চাপ ধূমপানের তাগিদ তৈরি করে, যেভাবে ত্যাগ করবেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আজ শুক্রবার ৩১ মে সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ শীর্ষক প্রতিপাদ্যে এবারের দিবসটি পালিত হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, দেশে প্রতিবছর তামাকজনিত রোগে আক্রান্ত হয় ৪ লাখ মানুষ এবং ১ লাখ ৬০ হাজার জন মানুষ মৃত্যুবরণ করেন। মোট জনসংখ্যার ৩৫ শতাংশের বেশি মানুষ তামাক ব্যবহার করেন। তামাক ব্যবহারকারীদের ৪৬ শতাংশ পুরুষ ও ২৫ শতাংশ নারী। ধোঁয়াবিহীন তামাক অর্থাৎ জর্দা, গুল ব্যবহার করে ২০ শতাংশের বেশি মানুষ। বিড়ি/সিগারেট খান ১৪ শতাংশের বেশি। একজন ধূমপায়ীর সিগারেটের জন্য প্রতি মাসের গড় ব্যয় প্রায় ১ হাজার ১০০ টাকা। তার পরেও দিন দিন বাড়ছে তামাকের আসক্তির পরিমাণ। অধুমানপায়ীদের চেয়ে ধূমপায়ীদের অন্যান্য রোগসহ কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি।

    গবেষণা বলছে, দেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটে। তামাকের অর্থনৈতিক ক্ষতিও ব্যাপক। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।

    যারা ধূমপান করেন তারা প্রায়ই ধূমপান ছাড়তে চান কিন্তু ধূমপান ত্যাগ করা খুবই কঠিন। এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশের ৬৬ শতাংশ ধূমপায়ীর ধূমপান ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। ধূমপান ছাড়ার তেমন কোনো উপায় না থাকলেও গবেষণায় দেখা যায় যে, যারা নিয়মিত সাইকোলজিক্যাল থেরাপি নিয়েছেন তারা ধূমপান ছাড়ার ক্ষেত্রে বেশ সফলতা পেয়েছেন। বিশেষত, যারা অতীতে ধূমপান ত্যাগ করার চেষ্টা করেছেন এবং ছাড়তে অসুবিধা হয়েছে, তাদের সাইকোলজিক্যাল থেরাপি ভালো সহায়তা করতে পারে।

    বাংলাদেশে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ধূমপায়ী টিবি রোগীদের ওপর এক গবেষণা হয়। এতে অংশ নেন ১ হাজার ৫২৭ জন টিবি রোগী। তাদের সবাইকে খুব সংক্ষিপ্ত সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানো হয়। গবেষণায় অংশ নেওয়া অর্ধেক রোগীকে ধূমপান ছাড়াতে সাহায্যকারী ওষুধ সাইটিসিন দেওয়া হয়। আর অর্ধেককে দেওয়া হয়নি।

    দেখা গেছে, এ পরামর্শ যারা গ্রহণ করেছেন, তাদের এক-তৃতীয়াংশ ছয় মাসের মধ্যে ধূমপান ছেড়ে দিয়েছেন। যারা ছেড়ে দিয়েছিলেন, তাদের এক বছর ধরে পর্যবেক্ষণ করে দেখা গেছে, তারা আর সিগারেট ধরেননি।

    আমেরিকান বিভিন্ন গবেষণা থেকে দেখা যায়, নিয়মিত সাইকোলজিক্যাল থেরাপি সম্পূন্নরুপে ধূমপান ছাড়তে সহায়তা করে। থেরাপির মাধ্যমে ধূমপানের অভ্যাসের কারণগুলিকে বের করে সাইকোলজিক্যালি সমাধান করা হয়।

    তীব্র মানসিক চাপ ধূমপানের তাগিদ তৈরি করে, সাইকোলজিক্যাল থেরাপি সেই চাপ মোকাবিলার পদ্ধতিগুলোর অনুসন্ধান করে, চ্যালেঞ্জিং ও অভূতপূর্ব পরিস্থিতিতে ধূমপানের ইচ্ছাটিকে হ্রাস করতে পারে।

    মানসিক স্বাস্থ্য পরিস্থিতি, যেমন- হতাশা বা উদ্বেগের লক্ষণগুলোর সাথে মোকাবিলা করার জন্য যদি ধূমপান একটি প্রতিরোধের পদ্ধতি হয়, তবে সাইকোলজিক্যাল থেরাপির মাধ্যমে বিকল্প মোকাবিলার পদ্ধতিগুলো বিকশিত হতে পারে। সাইকোলজিক্যাল চিকিৎসা মানসিক স্বাস্থ্যের সমস্যার অন্তর্নিহিত কারণের দিকেও মনোযোগ দিতে পারে।

    যদি হতাশা, উদ্বেগ বা অন্য কোনো অবস্থার লক্ষণ দেখা যায়, তবে ধূমপানের ইচ্ছা বাড়তে পারে। ধূমপানের জন্য ট্রিগার সম্পর্কে সচেতনতা থেরাপিতে অর্জন করা যেতে পারে এবং বিকল্প আচরণগুলোও অনুসন্ধান করা যেতে পারে, উভয়ই ধূমপানের অভ্যাসটি ভাঙ্গতে সাহায্য করতে পারে।

    অনেকগুলো গবেষণায় কগনিটিভ বিহেবিয়ার থেরাপি (সিবিটি) ধূমপান বন্ধে সবচেয়ে বেশি সহায়ক বলে প্রমাণিত হয়েছে। সিবিটি-তে, নেতিবাচক চিন্তাগুলো পুনর্বিবেচনার পদ্ধতি অনুসন্ধান করা যেতে পারে, যা নিকোটিন অভিলাষ এবং ত্যাগের সঙ্গে সম্পর্কিত কোনো অপ্রীতিকর আবেগ বা অনুভূতির সাথে সাথে প্রত্যাহারের লক্ষণগুলোর সাথেও লডাই করা সহজ করে তুলতে পারে।

    সিবিটি চিকিৎসা ধূমপান ত্যাগের ইচ্ছা বাড়াতেও সহায়তা করতে পারে। তবে ধূমপান ছাড়ার ক্ষেত্রে কিছুদিন হাসপাতালে ভর্তি থেকে নিয়মিত কগনিটিভ বিহেবিয়ার থেরাপি নিলে খুব ভালো ফল পাওযা যায়। ব্যাক্তি একটি আবাসিক চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি থেকে চিকিৎসাকালীন সময়ে নিজের প্রতিদিন জীবন যাপন এবং স্ট্রেসের ফ্যাক্টরগুলো থেকে দূরে থাকে এবং নিয়মিত কগনিটিভ বিহেবিয়ার থেরাপি নেয়, যা তাকে সফলভাবে ধূমপান ছাড়তে সহায়তা করতে পারে।

    তবে, শুধুমাত্র ভর্তি রেখে কগনিটিভ বিহেবিয়ার থেরাপি ছাড়া তেমন উপকার পাওয়া যায় না। যাদের আসক্তি খুব বেশি তাদের কিছু মেডিসিনেরও প্রয়োজন হয়।

    লেখক : জিয়ানুর কবির
    ক্লিনিক্যাল সাইকোলজিস্ট।

    moner khabor তীব্র মানসিক চাপ ধূমপানের তাগিদ তৈরি করে ধূমপান ও মানসিক স্বাস্থ্য ধূমপান যেভাবে ত্যাগ করবেন যেভাবে ত্যাগ করবেন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবয়ঃসন্ধিকালে ইতিবাচক পারিবারিক সম্পর্ক ডিপ্রেশনের ঝুঁকি কমায়
    Next Article যেসব চিকিৎসায় খরচ কমছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    November 3, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.