Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » সম্পর্ক ভাঙায় হতাশায় ভুগছি কী করবো?
    প্রশ্ন-উত্তর

    সম্পর্ক ভাঙায় হতাশায় ভুগছি কী করবো?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 7, 2022Updated:August 7, 2022No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন : যদিও আমি অনেকদিন আগে আপনাদের টেক্সট দিয়েছিলাম, ভেবেছিলাম সমস্যা সমাধান হবে কিন্তু দিনদিন আমি আরও বেশী হতাশায় ভুগছি। তা-ই এক প্রকার বাধ্য হয়ে টেক্সট দেওয়া। আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো, অলমোস্ট ৩ বছর। আমি এখন বর্তমানে অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত। আগামী মাসে আমার ইয়ার ফাইনাল। যার সাথে সম্পর্ক ছিলো তার সাথে আমার কলেজ লাইফে পরিচয়। সে মূলত আমার শিক্ষকের বোন।

    বলে রাখি আমি বৌদ্ধ ধর্ম অনুসারী। সে মুসলিম। একপ্রকার সিরিয়াস ছিলাম। যদিও অনেক সমস্যা ছিলো আমাদের মধ্যে। গত বছর নভেম্বর ৫ তারিখ আমার একটা পাবলিক এক্সাম ছিলো, এডমিশন টেস্ট। নভেম্বর ৫ তারিখ ছিলো তার জন্মদিন। তাকে বাসা থেকে তেমন একটা বের হতে দেয় না। সে আমার লোকেশন থেকে মোটামুটি দূরেই থাকে। তবে সেইদিন সে আমার সাথে তার মেয়ে বেস্ট ফ্রেন্ড এর বাসায় দেখা করতে আসার কথা। সে আমাকে টাইম দিয়েছিলো সকাল ১০ টায় কোনো একটা রেস্টুরেন্টে।

    কিন্তু সেইদিন আমার পরীক্ষা ছিলো সকাল ১০ টা থেকে ১১ টা। সেইদিন পরিবহন ধর্মঘট ও ছিলো। আমি তাকে বলেছিলাম তুমি সোয়া ১১টায় ‘ক’ নামক একটি রেস্টুরেন্টে মিট করো। আমি যেমনে পারি লাগলে কুত্তার মতন দৌঁড়ে আসবো। কিন্তু সে তা মানে না। সে বলে সে আমাকে ১০ টা থেকে ১১ টা পর্যন্তই তার সাথে দেখা করার সময় এরপর সে তার বেস্ট ফ্রেন্ডের বাসায় থাকবে বিকাল পর্যন্ত।

    তো নভেম্বর ৪ তারিখ রাতে এই নিয়ে আমাদের প্রচুর তর্কবিতর্ক চলে একপ্রকার আমি তাকে প্রচুর বাজে ভাষায় গালাগালি করি। নভেম্বর ৫ তারিখ, আই মিন যে-ই সকালে মিট করা নিয়ে এতো কথাবার্তা সেই ভোর রাতেই আনুমানিক ৪ টায় ঝগড়া করে ব্লক মেরে দেই। সে আমাকে সিমে একটা টেক্সট দেয় যে তাকে আর কোনোদিন আমি পাবো না। সেইদিন সকালে আমার বেস্ট ফ্রেন্ড তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে তার জন্য কেনা কেক এবং গিফট দেওয়ার চেষ্টা করে বাট সে নেয় না। আমার ফ্রেন্ডের সাথে বাজে বিহেভ করে। তার ৪ দিন পর আমি তাকে আনবল্ক করে সরি লিখি, মাফ চাই বাট আমাকে ফিরিয়ে দেয় কিন্তু সেইদিন আমি তাকে ব্লক করি নাই। তার দুইদিন পর সে নিজের থেকেই রাত ২ টায় আমাকে মেসেজ দিয়ে সব ঠিকঠাক করে। বাট ছোটো-ছোটো বিষয়ে মনে হতো সে এক প্রকার বাধ্য হয়ে থাকছে, টুকটাক ঝগড়া হতো, কিন্তু জানুয়ারি ২৫ তারিখ সে আমাকে বলে আমাদের রিলেশনশিপ রিস্ক। এই বলে পারমানেন্ট ব্রেকাপ করে।

    আমাদের কোভিডের কারনে প্রায় দেড় বছর দেখা হয়নি। ২০২০ আগস্ট লাস্ট মিট করি। এরপর একদিন মাকে নিয়ে তার বাসায় যাই এরপর আর তার সাথে আলাদাভাবে দেখা হয়নি। এইযে আগে আমার বাসার সমস্যা বলতো যে বের হতে পারতো না, এখন সে কীভাবে বের হয়? গতকাল সে ঈদে (ঈদুল ফিতর) তার বন্ধুদের সাথে মোহাম্মদপুর থেকে মিরপুর ১ যায়, তুরাগ নদী এরপর রবীন্দ্র সরোবর। আমার বাসা পান্থপথ। আমাকে সবসময় সে যেখানে বলতো সেখানেই যেতে রাজি থাকতাম।

    • আমি এইসব কিচ্ছু মানতে পারি না। আমার আগামী মাসে ফাইনাল। আমি সব বুঝি যে আমি ফেল করবো, আমি ফেল করলে আমাকে প্রমোশন দিবে না সেকেন্ড ইয়ারে তাও আমি ফোকাস করতে পারছি না। না আমি কাউকে বলতে পারতেসি না। কান্না করতে পারতেসি। আমার নিজেকে অসহায় লাগে। বাবা-মা ভালো প্রতিষ্ঠানে জব করেন, অনেক কষ্ট করেন বাট আমি কখনোই ভালো রেজাল্ট এনে দিতে পারিনাই। আমি সন্তান হিসেবে খুব বাজে পরিমাণে ব্যর্থ। প্রেমিক হিসেবেও ব্যর্থ।

    ইভেন একটু আগেও বাবা বকছিলো যে, অনেকগুলো বই কিনেছি, একাডেমিক কিন্তু খুলেও দেখি না-ই। আমি বুঝি না পড়া। কঠিন। মন দিতে পারি না। মাথায় সবসময় ঘুরে তার কথাবার্তা। সে আমার সাথে পারিবারিক রেস্ট্রিকশন এর কথা বলতো এখন সব কোথায়? এদিকে বাসায় ও আমাকে বকে। মৃত্যু কী শ্রেয় নয়? আমি কী করতে পারি?

    শব্দ তন্ময় (ছদ্মনাম)

    উত্তর : ধন্যবাদ পাঠক আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন পড়ে বুঝতে পারছি আপনি খুব হতাশায় আছেন। কারণ, সামনে আপনার পরীক্ষা কিন্তু আপনি পড়াশোনাতে মন দিতে পারছেন না। তাছাড়া রিলেশন সম্পর্কিত সমস্যার কারনেও আপনি খুব দ্বিধাদ্বন্দে ভুগছেন। প্রথমেই বলবো যেহেতু আপনার রিলেশনটা ৩ বছর ছিলো, মানে অনেকটা সময় এবং আপনি বলেছেন আপনি খুব সিরিয়াস ছিলেন যা আপনার বর্ণনা থেকেও স্পষ্ট বুঝা যায় ; তাই ব্রেকআপ হবার পরেও সেটার প্রভাব আপনাকে কিছুটা কষ্ট দিবে এটাই স্বাভাবিক।

    আপনি আপনার বাবা-মায়ের জন্য ভালো রেজাল্ট এনে দিতে পারছেন না বলেও আপনার মধ্যে হীনমন্যতা কাজ করছে। আপনি কাউকে কিছু শেয়ার করতে পারছেন না, কান্নাও করতে পারছেন না; সবকিছু আপনার নিজের মধ্যে চেপে রেখে আপনি চরম অস্থিরতায় ভুগছেন।

    • এ মুহুর্তে আপনার পরিবারের কেউ বা খুব বিশ্বস্ত কোন বন্ধুর সাহায্য নিতে পারেন যার কাছে সবকিছু শেয়ার করে কিছুটা হালকা বোধ করতে পারেন। এছাড়া রিলাক্সেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে দেখতে পারেন। পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাইন্ডফুলনেস এক্সারসাইজ করতে পারেন।

    পরীক্ষার রেজাল্ট কি হবে সেটা না ভেবে পড়া শুরু করার চেষ্টা করা,একসাথে দীর্ঘসময় জোর করে পড়ার চেষ্টা না করে বিরতি দিয়ে পড়া, সহজ ও পছন্দের বিষয়গুলো শুরুতে ধীরে ধীরে পড়া; পড়ার বিরতির মাঝের সময়টুকু একটু ডিপব্রেথ করা,ঠান্ডা পানি খাওয়া বা কয়েকমিনিট রুমে বা বারান্দায় হেঁটে আবার পড়তে বসার চেষ্টা করা এভাবে করে দেখতে পারেন।আশা করি উপকার পাবেন।

    সবচেয়ে ভালো হয় কোন একজন অভিজ্ঞ সাইকোলজিস্টের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নেয়া। কারণ, শুধু প্রম্নের মাধ্যমে অনেকসময় সবকিছু জানা সম্ভব হয় না।

    পরামর্শ দিয়েছেন,
    ডা. মাহজাবীন আরা শান্তা

    মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে monerkhaboronline@gmail.com এ মেইল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন মনের খবর ফেসবুক পেজের ইনবক্সে এবং 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়া মনের খবর মাসিক ম্যাগাজিন সংগ্রহ করতে কল করুন : 01797296216 এই নাম্বারে।

    /এসএস

    ডা. মাহজাবীন আরা শান্তা প্রেমে ব্যর্থতা প্রেমে ব্যর্থতা থেকে হতাশা ভালোবাসা মনের খবর মনেরখবর রিলেশন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবয়স্কদের ওপর পারিবারিক সহিংসতার প্রভাব ও করণীয়
    Next Article সিডনিতে প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সেমিনার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    September 24, 2026

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    September 23, 2026

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.