স্বপ্ন দেখি। আমি বিগ ড্রিমার। ছোটবেলা থেকে স্বপ্ন দেখি এবং মনে করি জীবনে কিছু করতে হলে স্বপ্ন দেখাটা খুবই দরকার। স্বপ্নই মানুষকে পরিশ্রম করতে আসলে সাহায্য করে, কোনো কিছু অর্জন করার যদি ইচ্ছা থাকে, কাজের ক্ষেত্রে সেটা অনেক সাহায্য করে। স্বপ্ন দেখাটা খুব, খুব প্রয়োজন।
আমি খুব বেশি স্মৃতি কাতর। সবসময়ই ভুগি। আর স্মৃতিগুলোও খুব একটা মধুর না। খুব কষ্টের কিছু স্মৃতি আছে। তবে স্মৃতিকাতরতায় কখনো হতবিহ্বল হয়ে পড়ি না। সবসময় সেটা ওভারকাম করতে চেষ্টা করি। নিজেকে খুব সহজে ভাঙতে দেই না। সবসময় ভাবি, যেহেতু এটা হয়েছিল, এখন তাহলে সামলে নেওয়া যাক।
মনকে ভীষণ গুরুত্ব দেন তিনি। বিশ্বাস করেন মনই মানুষের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। মন খারাপ হলে নিরব থাকেন। ধ্যানে থাকেন। রেগে যান, হতাশ হন কেউ মিথ্যা কথা বললে। পেছনের জীবন নিয়ে কখনও আফসোসে ভোগেন না। আগামীর দিকে তাঁর চোখ। তিনি মাকসুদুল হক।
আশায় ভরপুর একজন মানুষ তিনি। সবসময় হাসি, খুশি থাকেন। ভালো থাকার জন্য ভালো রাখেন মনটাকে। মনের খবরের তারকার মন আয়োজনের প্রথম তারকা হিসেবে হাজির হয়েছেন বিশ্বখ্যাত জাদুকর জুয়েল আইচ। বলেছেন তার মন, মানসিক স্বাস্থ্য, রাগ, ঘৃণা, হিংসা, অভিমানের কথা। বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন ওমর শাহেদ।
Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.