Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ADHD নিয়ে বিএমইউতে বিশেষ আয়োজন, সচেতনতায় জোর দিলেন বিশেষজ্ঞরা
    কার্যক্রম

    ADHD নিয়ে বিএমইউতে বিশেষ আয়োজন, সচেতনতায় জোর দিলেন বিশেষজ্ঞরা

    Moner KhaborBy Moner KhaborOctober 28, 2025Updated:October 28, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ADHD নিয়ে বিএমইউতে বিশেষ আয়োজন, সচেতনতায় জোর দিলেন বিশেষজ্ঞরা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সারা বিশ্বে যেখানে গড়ে ৮ শতাংশ মানুষ ADHD (Attention Deficit Hyperactivity Disorder)-এ আক্রান্ত, সেখানে বাংলাদেশে এই হার উদ্বেগজনকভাবে প্রায় ৩৭ শতাংশ। এই বাস্তবতায় ADHD বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার, ২৭ অক্টোবর, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ADHD ক্লিনিক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH) – এর যৌথ উদ্যাগে এক বৈজ্ঞানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোরশেদ, বিএমইউ ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম-এর পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, ডা. সাইফুন্নাহার সুমি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহীদ, ডা. মো. রাহানুল ইসলাম, ডা. সিফাত ই সাইদ সহ আরো অন্যান্য মনোরোগ বিশেষজ্ঞ ও বিএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও BACAMH সভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।

    অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমিউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ডা. নাহিদ মাহজাবীন মোরশেদ। তিনি জানান, ADHD নিয়ে বাংলাদেশের এক মানসিক স্বাস্থ্যের পরিসংখ্যানে দেখা যায় শিশুদের পাশাপাশি প্রাপ্ত বয়স্কদের ADHD তে আক্রান্তের হার প্রায় ২.৫%। তিনি আরও বলেন, এটা একটি নিউরো ডেভোলাপমেন্ট ডিসর্ডার। কিন্তু রোগীরা উপসর্গ দেখার সাথে সাথে সাইকিয়াট্রিস্টসদের কাছে আসেনা, আর যখন আসে তখন অনেক দেরী হয়ে যায়।

    অনুষ্ঠানে ADHD সচেতনতা ও এর বিস্তার নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. হুমায়রা শাহজাহান হৃদি ও ডা. ফাতেমা জোহরা জ্যোতি। তাদের প্রবন্ধে উঠে আসে ADHD নিয়ে মানুষের মনে প্রতিবন্ধকতার কথা ও এই বিষয়ে ভূল তথ্য ছড়ানোর ফলে চিকিৎসা সেবা নিতে মানুষের অনীহার কথা। আমাদের দেশের ADHD-এর ওষুধের ঘাটতি আছে উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার বলেন, আমাদের দেশে ADHD এর ওষুধের অনেক ঘাটতি আছে, তা পূরন করতে হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ADHD ক্লিনিকের সাথে কোনো সহযোগিতার সুযোগ থাকলে তা নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেছেন বিএমইউ ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম-এর পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম।

    ADHD এর বিষয়ে আরো সচেতনতা বাড়াতে হবে উল্লেখ করে বিএমইউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও BACAMH সভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, মানসিক স্বাস্থ্যর বিষয়ে সচেতনতার অভাবে অনেকে চিকিৎসা নিতে আসেনা। আমাদের চিকিৎসকের ঘাটতির থেকে সচেতনতার ঘাটতিটাই মূল সমস্যা। তিনি আর জানান, BACAMH বিষয়গুলো নিয়ে কাজ করছে। যেকোনো বিষয়ে সাপোর্টের জন্য BACAMH সবসময় প্রস্তুত আছে।

    অনুষ্ঠানের আলোচনায় বক্তারা আরও জানান, ADHD আক্রান্ত শিশুদের সঠিকভাবে শনাক্ত করা ও সময়মতো চিকিৎসা প্রদান অত্যন্ত জরুরি।

    অনুষ্ঠানটির মাধ্যমে ADHD বিষয়ে চিকিৎসক ও অভিভাবকদের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি পায়। অংশগ্রহণকারীদের মতে, এটি শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে স্কুল, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের আরও সম্পৃক্ত করে ADHD সচেতনতায় একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ দেশে ADHD আক্রান্ত শিশুদের প্রতি সহমর্মিতা, গ্রহণযোগ্যতা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আরও পড়ুন-

    • নেত্রকোনা জেলা সদর হাসপাতালে মনোরোগবিদ্যা বিভাগের নতুন যাত্রা শুরু

    BACAMH বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যা প্রতিরোধে চলচ্চিত্র ও গণমাধ্যমের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
    Next Article শিশুর প্রারম্ভিক বিকাশে সঠিক দিকনির্দেশনাই ভবিষ্যতের ভিত্তি
    Moner Khabor

    Related Posts

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    September 28, 2026

    মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    September 26, 2026

    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.