Close Menu
    What's Hot

    পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

    একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

    কর্মক্ষেত্রে হিংসা

    নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

    কেউ ভালো কিছু বোঝালে খুব বিরক্ত হয়

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 26, 2026

      পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

      Recent

      পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

      মস্তিষ্কের সুস্থতায় আঁশ, ভিটামিন ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবারের গুরুত্ব

      হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট: মানসিক সংকটে পাশে দাঁড়ানোর গুরুত্ব

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মাদকাসক্তি November 24, 2026

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      Recent

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      শুধু সারাক্ষণ কোনো না কোনো অতীতের ঘটনা মনে পরে

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 26, 2026

      একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

      Recent

      একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

      নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

      অভিজ্ঞতায় বাড়ে নেতিবাচক চিন্তা।

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 21, 2026

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      Recent

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধর্ষণ যেভাবে এড়ানো যাবে
    ফিচার

    ধর্ষণ যেভাবে এড়ানো যাবে

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানJuly 14, 2017No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    একটা সময় ছিল যখন পত্রিকায় ধর্ষণের খবর ছাপা হতো এইভাবে যে অমুক  গ্রাম বা মহল্লার অমুকে প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ধর্ষিত হয়েছে। সেখান থেকে আমরা কয়েকটি জিনিস স্পষ্ট বুঝতাম। যে পুরুষ লোকটি ধর্ষণ করেছে তার জৈবিক তাড়না অনেক। সে সেই তাড়নার চোটে রাত বিরেতে মেয়েটির চলার পথে ওৎ পেতে বসে ছিল। আর ধর্ষিতা মেয়েটি এ বিষয়ে কিছুই জানত না। সে একটি দুর্ঘটনার শিকার মাত্র। এ ধরনের ঘটনা এখনো ঘটে এবং সেভাবেই খবরটি পরিবেশিত হয়। তবে ইদানীং অন্য ধরনের ধর্ষণের খবরও মিডিয়াতে আসছে। আর তা হল ‘ডেইট রেইপ’। সহজ বাংলায় বললে বলতে হয় অভিসার ধর্ষণ। ঢাকার একটি অভিজাত এলাকায় এমন দুটি ঘটনা পরপর ঘটলো। বিস্মিত হতে হয় উভয় ঘটনার মিল দেখে। সারসংক্ষেপে, দুই ক্ষেত্রেই ধর্ষক ভিকটিমের পূর্ব পরিচিত। সাধারণ পরিচয় নয়। কম হোক বেশি হোক এক ধরনের ইনটিমেসি তাদের মধ্যে ছিল। সম্পর্কের ডাকে সাড়া দিতে যেয়ে দুর্ঘটনাটি ঘটেছে। পাশ্চাত্যে এধরনের ধর্ষণকে ‘ডেইট রেইপ’ বলে।
    যারা রক্ষণশীল তারা শাসন বারণের প্রশ্ন তুলছেন। সামাজিক শিথিলতাকে দুষছেন। রসালো আলাপে যারা উৎসাহী তারা মেয়েদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে চলন বলন চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে আঙুল তুলছেন। কেউবা সরাসরি বলছেন মেয়েগুলো দুশ্চরিত্রা। আবার আরেক পক্ষ তো খুবই সেনসিটিভ। ভিকটিম নিয়ে কোনো কথাই বলা যাবে না। তাতে নাকি ধর্ষকের দোষ কমে যায়। কেস হালকা হয়ে যায়। যদিও একজন ধর্ষক নিজ দায়িত্বেই ধর্ষণ করে। ধর্ষণ তো সবাই করে না।
    যে করে তার কিছু বৈশিষ্ট্য আছে। তাকে চেনার উপায় আছে। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সেটা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গীর সামাজিক অবস্থানের মতই তার মনুষ্যত্বের দিকটা দেখা প্রয়োজন। কোনো মানুষই তার চিন্তা ভাবনা লুকাতে পারে না। কথা বার্তায় তার শব্দ চয়ন এবং আচার ব্যবহারে তা প্রকাশ পায়। সে সব থেকে ঐ মানুষটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমাদের সমাজ ভিক্টোরিয়ান সময় থেকে বের হয়ে এসেছে। ছেলে মেয়েতে সম্পর্ক হবে এটাই স্বাভাবিক। সবাই এখন সবার সাথে কানেক্টেড। মোবাইল ফেইসবুক হোয়াটসআপের যুগে রাস্তায় দাঁড়িয়ে থেকে চিঠি দেয়ারও প্রয়োজন হয় না। মেয়েরা যত বেশি স্বাবলম্বী হবে সঙ্গী নির্বাচনে তত বেশি তৎপর হবে। এটা আমার কথা নয়। পাশ্চাত্যে ভিক্টোরিয়ান এজ শেষ হয়েছে অনেক আগে। আমাদের দেশে তার ক্রান্তিকাল চলছে। ডেইট রেইপ মোকাবেলায় ওদের কিছু কার্যক্রম আছে। তেমনি একটি কার্যক্রমের কিছু অংশ তুলে ধরছি এই লেখায়। বেবেল ডট কমে মি রা খ এর সচেতনতামুলক একটি পোস্ট থেকে তুলে ধরছি। সেক্সুয়াল এ্যসল্ট নিয়ে তিনি কিছু কাজ করেছেন । বিউটি রেস্টোরড; ফাইন্ডিং লাইফ এন্ড হোপ আফটার ডেইট রেইপ বইটি লিখেছেন তিনি। সেটা থেকেই তুলে ধরছি ধর্ষকামী প্রেমিককে চেনার তেরোটি বৈশিষ্ট্য।
    যে তেরোটি বৈশিষ্ট্য ধর্ষকামী প্রেমিকের মধ্যে খুঁজবেন
    – রাগী এবং আগ্রাসী মনোভাব।
    – বদরাগী মেজাজ অর্থাৎ যে অল্পতেই রেগে যায়।
    – অতিমাত্রায় জেলাস বা ঈর্ষাকাতর এবং দখলি মনোভাব।
    – ঘন ঘন ব্যক্তিগত সীমা অতিক্রম করা যেমন কল লিস্ট চেক করা, মেসেজ চেক করা।
    – সঙ্গিনীর প্রত্যাশাকে অবজ্ঞা করা।
    – সঙ্গিনীকে বার বার অপরাধ বোধে ফেলা/দোষারোপের প্রবণতা।
    – সঙ্গিনীর না সহ্য করতে না পারার অক্ষমতা, না বললে ক্ষেপে যাওয়া।
    – বিশেষ করে পার্টিতে ঘনিষ্ঠ হতে চাওয়ার প্রবণতা এবং পরিচিত বন্ধুবান্ধবদের কাছ থেকে আলাদা করতে চাওয়ার প্রবণতা।
    – প্রথম দেখা সাক্ষাতের সময়ই একা থাকতে চাওয়া।
    – অসময়ে দেখা করার জন্য দাবী করা।
    – অপরিণত আচরণ করা, অন্যের প্রতি সহানুভূতি এবং সামাজিক দায়িত্ব কম অনুভব করা।
    – নিজের সম্পর্কে কম বলা, সঙ্গিনীর ব্যক্তিগত বিষয়ে অধিক জানতে চাওয়া।
    – অধিক মাত্রায় তথাকথিত পুরুষতান্ত্রিক ও রক্ষণশীল।
    মি রা খ  বিভিন্ন সময় এই বৈশিষ্ট্যগুলো নিয়ে টিন এজারদের সামনে তুলে ধরেছেন। ভিকটিমদের অনেকেই স্বীকার করেছে এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে তাদেরকে ডেইট রেইপের শিকার হতে হত না। ভালবাসায় মানুষের মুক্তি বলে বিশ্বাস করি। মেয়েরা যাতে নির্ভয়ে ভালবাসতে পারে সে জন্যই আমাদের এই প্রয়াস।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমারা অনেক সময় যৌনরোগ ও যৌন বাহিত রোগকে গুলিয়ে ফেলি
    Next Article ফিজিতে মানসিক স্বাস্থ্য সমর্থনে কর্মশালা
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    ধৈর্যের ইতিবাচক ও নেতিবাচক দিক

    November 22, 2026

    প্রতিবন্ধকতা কমাতে মানসিক স্বাস্থ্য সেবার নতুন দৃষ্টিভঙ্গি

    November 21, 2026

    প্যাথোলজিক্যাল জেলাস

    November 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    আন্তর্জাতিক November 26, 2026

    পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

    পাকিস্তানে প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন।…

    একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

    কর্মক্ষেত্রে হিংসা

    নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.