মনের খবর ম্যাগাজিনের “সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ” নিয়ে মনোসামাজিক বিশ্লেষণের কমেন্ট দিয়েছেন।
ডা. আফরোজা আক্তার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি)।
চিকিৎসা সেবায় দেশ এগিয়ে যাচ্ছে। এখন অনেক ঝুঁকিপূর্ণ চিকিৎসা ও জটিল চিকিৎসা হয়, যা এক সময় সম্ভব হতো না। কিছু চিকিৎসায় জটিলতার সৃষ্টি হয়, যা অনেক সময় চিকিৎসকের প্রতি বিরূপ মনোভাব তৈরি করে। কিন্তু কোনো চিকিৎসায় সফলতা শতভাগ নিশ্চিত নয়। এটি সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।
কাজেই আমরা যদি শুধু ব্যর্থতার দিকেই মনোযোগী হই, তবে চিকিৎসা সেবার ওপর প্রভাব পড়বে। কিছু প্রচারমাধ্যম আছে, যারা ফলাও করে এ ধরনের সংবাদ প্রচার করে, যা সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করে। আমি মনে করি, মনোভাব পরিবর্তন করতে হবে দুই দিক থেকেই। চিকিৎসকদের আন্তরিকতা, কাউন্সেলিং এবং সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণের আচরণ পরিবর্তন-দেশনির্ভর চিকিৎসা গ্রহণে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।


