উইমেন স্কোয়াড এর আয়োজিত অনুষ্ঠানে নারিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত সমস্যা নিয়ে নির্ভয়ে কথা বলার পরিবেশ তৈরি এবং পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন অটুট করার লক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
২০ জন নারী অংশ গ্রহনে শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনে এ সেশন অনুষ্ঠিত হয়।
উক্ত সেশনে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. উম্মে সাইকা নীলা। তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে সার্টিফায়েড সেনসরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। আরোও উপস্থিত ছিলেন ডা. সংযুক্তা মুবিন, এমবিবিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডিএমইউ (সৃষ্টি) ও কনসালট্যান্ট।

নারীরা তাদের ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ, বিষণ্ণতা ও নারীর স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন অনুষ্ঠানে। চিকিৎসকেরা তাঁদের প্রশ্নের উত্তর এর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন ,উইমেন স্কোয়াডের প্রতিষ্ঠাতা সদস্য মীর ফাতেমা আক্তার। তিনি বলেন, নারীরা জীবনের নানা পরিচয়ে প্রতিদিন অসংখ্য দায়িত্ব পালন করেন। কেউ মা, কেউ মেয়ে, কেউ স্ত্রী,কেউ উদ্যোক্তা কিংবা পেশাজীবী। পরিবার ও কর্মক্ষেত্র সামলানোর পাশাপাশি তাঁরা অন্যদের ভালো রাখার চেষ্টা করেন। কিন্তু এই ব্যস্ততার মধ্যে অনেক সময় নিজেদের মনের খোঁজ নেওয়া হয় না।
প্রতিষ্ঠাতা সদস্য সুলতানা আক্তার লিজার পরিচালনায়, অনুষ্ঠানে বিদায়ি বক্তব্য রাখেন আরেক প্রতিষ্ঠাতা সদস্য শাহিনা জামান দোলন। তিনি বলেন, অন্যদের ভালো রাখার দায়িত্ব পালন করতে গিয়ে নারীরা প্রায়ই নিজেদের ভালো থাকার বিষয়টি ভুলে যান। তবে নিজের মনের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, বরং জীবনের একটি প্রয়োজনীয় অংশ।


