Close Menu
    What's Hot

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু
    ফিচার

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    Moner KhaborBy Moner KhaborOctober 31, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু
    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বর্তমানের এই  গতিশীল যুগে মানুষ হিসেবে আমরা কেমন যেন অধৈর্য হয়ে উঠছি। আবেগ কিংবা অনুভূতিগুলো উপলব্ধি করার আগেই রিএক্ট করা বা রেগে যাওয়া যেন আমাদের সমাজে এখন চিরায়ত দৃশ্যে রূপান্তরিত হচ্ছে। এই আমরাই বোধহয় শিশুদেরকে নিজেদের অজান্তেই শিখিয়ে দিচ্ছি, অপেক্ষা মানে অকারণে দেরি। বোতাম চাপলেই ফল, চাইলেই সাথে সাথেই পাওয়া—এই অভ্যাস তাদের মনোজগতে এমনভাবে ঢুকে যাচ্ছে যে সামান্য বাধাতেই তারা অস্থির হয়ে পড়ে। অথচ মানুষ হওয়ার সবচেয়ে গভীর শিক্ষাগুলোর একটি হলো ধৈর্য। নিজেকে থামিয়ে রাখা, আবেগকে সামলে রাখা, সময়কে সঙ্গী করে এগিয়ে যাওয়া জীবনেরই অংশ।

    ধৈর্য মানে নিছক চুপ করে থাকা নয়; ধৈর্য মানে নিজের ভেতরের ঝড়কে শান্ত রাখা। একটি বীজ যেমন রাতারাতি গাছ হয় না, তেমনি শিশুর চরিত্রও তাৎক্ষণিকভাবে পরিণত হয় না। সময়, অনুশীলন, আর সচেতন অভিভাবকত্ব—এই তিনে শিশুর ধৈর্যের ভিত তৈরি হয়।

    আরও পড়ুন…

    • মোবাইল ছাড়া শিশুকে খাওয়ানো যাচ্ছে না?
    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    শিশুরা স্বভাবতই কৌতূহলী, চঞ্চল, আর তৎক্ষণাৎ ফলপ্রত্যাশী। এখানে অভিভাবকের ছোটো ছোটো সিদ্ধান্ত হতে পারে তাদের জন্য বড়ো শিক্ষা । প্রতিটি চাওয়াই যদি সাথে সাথে পূরণ হয়, তবে শিশু শেখে, “অপেক্ষা অপ্রয়োজনীয়।”

    কিন্তু যখন ভালোবাসা দিয়ে বলা হয়, “এখন নয়, একটু পরে”, তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে।

    শিশুরা কথার চেয়ে আচরণ থেকে বেশি শেখে। আর তাদের জন্য মডেল আসলে বাবা-মা কিংবা প্রাইমারি কেয়ার গিভার (বর্তমান সময়ের প্রেক্ষাপটে নানা-নানী কিংবা দাদা-দাদি)। ট্রাফিক জ্যামে বিরক্ত হয়ে আমরাই যদি হর্ন বাজাই, লাইনে দাঁড়িয়ে রাগ দেখাই, তবে শিশুরা সেটিই অনুকরণ করবে। আবার যদি তারা দেখে আমরা শান্ত থাকি, পরিস্থিতিকে মেনে নেই, তবে তারাও অপেক্ষাকে স্বাভাবিকভাবে নিতে শিখবে।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    একটি ছোটো উদাহরণ দেওয়া যেতে পারে। চাইল্ডস ক্লিনিকে প্রায়ই এমন শিশু আসে, যে সামান্য না-পাওয়া সহ্য করতে পারে না। যেমন, সাত বছরের একটি ছেলে এসেছিল—ধরা যাক তার নাম রিয়াদ। খেলনা না কিনে দেওয়ায় সে দোকানের মেঝেতে শুয়ে চিৎকার করতো, বাসায় জিনিস ছুঁড়ে মারতো, মাকে ধাক্কা দিত। স্কুলেও একই আচরণ করতো। অভিভাবকরা শিশুর এমন আচরণে ক্লান্ত, লজ্জিত ও অসহায়। দিনকে দিন তার আচরণ আর শুধুমাত্র কান্নাকাটিতে সীমাবদ্ধ ছিল না। শুরু হলো মা-বাবার গায়ে হাত তোলা, জিনিস পত্র ছুঁড়ে মারা, মেহমানদের সামনে গিয়ে ডিমান্ড করে বিব্রত করা।

    আলাপচারিতায় বোঝা গেল, রিয়াদের প্রায় সব চাওয়াই দ্রুত পূরণ করা হতো একদম ছোটো থেকেই। প্রথম প্রথম ছোটো বাচ্চার আবদার, কিউট কিউট চাওয়া, পরে সেটিই হয়ে গেলো কান্না থামানোর কৌশল, এরপর থেকে ঝামেলা এড়ানোর নিরুপায় পথ। সে কখনোই ‘অপেক্ষা’ করেনি কিংবা আরও ভালোভাবে বলা যায় ‘অপেক্ষা’ শেখেনি। যখন অভিভাবকদের শেখানো হলো—চাহিদা নয়, আচরণকে রেসপন্স করতে; কান্নায় নয়, শান্ত আচরণে সাড়া দিতে; আর নির্দিষ্ট নিয়মে ‘অপেক্ষা’ অনুশীলন করাতে—কয়েক সপ্তাহের মধ্যেই দৃশ্য বদলাতে শুরু করল। রিয়াদ বুঝতে শিখল, কান্না নয়, ধৈর্যই কাজে দেয়।

    আরেকটি ছোটো উদাহরণ দেই। চার বছরের একটি মেয়ে, ধরা যাক নাম মিহি—খাবার টেবিলে বসে মোবাইল ছাড়া খেত না। মোবাইল না দিলে চিৎকার, কান্না, খাবার ছুঁড়ে ফেলা ইত্যাদি আচরণ করতো। মা বাধ্য হয়েই মোবাইল দিতেন। কারণ, “খেয়ে নিলেই হলো”।

    এখানে সমস্যা খাবার নয়; সমস্যা ছিল তাৎক্ষণিক সন্তুষ্টির অভ্যাস। মিহির বাবা নিজেই একজন চিকিৎসক। তিনি মোবাইল ফোন এডিকশন বিষয়টা কাটানোর জন্য দ্রুত ব্যবস্থা নেন। আমাদের কাছে নিয়ে আসেন মেয়েকে। ধীরে ধীরে নিয়ম করা হলো—মোবাইল ছাড়াই ৫ মিনিট খাবার টেবিলে বসবে। তারপর ১০ মিনিট, তারপর পুরো সময়। মাঝখানে হবে গল্প, কথা আর প্রশংসা। কয়েক সপ্তাহ পর মিহি নিজেই টেবিলে বসে গল্প করতে করতে খেতে শুরু করল। কারণ সে শিখল—অপেক্ষা মানেই শাস্তি নয়, বরং একটি স্বাভাবিক প্রক্রিয়া। খেয়াল করবেন এখানে শিশুর আচরণ যতটা না সমস্যা তার চেয়ে বড়ো সমস্যা হলো বাবা-মা হিসেবে সন্তানের সামনে রোল মডেল হয়ে উঠতে না পারা। সেক্ষেত্রে নিজেদের ধৈর্য বাড়ানোর বিকল্প নেই।

    শিশুদের ধৈর্য শেখানোর সহজ উপায়

    পাজল, আঁকাআঁকি বা ব্লক দিয়ে গড়া অর্থাৎ যে কাজগুলোতে সময় লাগে সেগুলো করানো। আরেকটা সুন্দর উপায় হতে পারে শিশুদের গাছ লাগানো ও প্রতিদিন গাছে পানি দেওয়া শিখানো। গাছ বড়ো হতে, ফুল আসতে যে সময়টা লাগবে সেটা তাদের ধৈর্য বৃদ্ধি করতে কিংবা ভালো ফল পেতে অপেক্ষা করা শিখাবে। এটা অবশ্য বড়োদের জন্যেও প্রযোজ্য।

    কোথাও গেলে লাইনে দাঁড়ানোকে ‘খেলা’ বানানো যেতে পারে।

    শিশুকে ছোটো ছোটো দায়িত্ব দেওয়া, যেমন- নিজের খেলনা গুছানো, ব্যাগ প্রস্তুত করা—এসব কাজও ধৈর্য শেখায়। কারণ দায়িত্ব মানে সময় নিয়ে কাজ করা।

    সবচেয়ে বড়ো কথা হলো ধৈর্যের শিক্ষা কোনো বক্তৃতা দিয়ে হয় না; হয় প্রতিদিনের ছোটো ছোটো অভ্যাসে। “তুমি পারবে, আবার চেষ্টা করো”—এই বাক্যগুলোই শিশুর মনে ধৈর্যের বীজ বপন করে। শিশুর অধৈর্যে নিজেরা অস্থির হওয়া যাবে না। তাদের অনুভূতিকে স্বীকৃতি দিতে হবে। কোমল গলায় তাদের কষ্টটা যে আপনি বুঝতে পারছেন সেটা তাদের জানাতে হবে। তবেই তারা অনুভূতিকে রেগুলেট করা শিখবে৷

    আজকের শিশু যদি অপেক্ষা করতে শেখে, তবে সে ব্যর্থতা সামলাতে পারবে, সম্পর্ক ধরে রাখতে পারবে, শেখার দীর্ঘ পথে টিকে থাকতে পারবে। ধৈর্য কোনো দুর্বলতা নয়; ধৈর্য হলো ভেতরের শক্তি। আর এই শক্তির বীজ বপনের সেরা সময়—শৈশব।

    • ডা. ফাতেমা জামান সুরভী
    • আই.এম.ও, ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি,
    • চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    ধৈর্য শিশু মনোবিজ্ঞান শিশুকে ধৈর্যশীল করার উপায় শিশুদের অপেক্ষা করতে শেখানোর কৌশল শিশুর জেদ ও কান্না নিয়ন্ত্রণের উপায় শিশুর মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
    Next Article সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং
    Moner Khabor

    Related Posts

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    November 1, 2026

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর November 1, 2026

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    প্রশ্ন: আমার বয়স প্রায় ১৬ বছর। বর্তমানে দশম শ্রেণিতে পড়ছি। কিছুদিন আগে আমার প্রচণ্ড মাথা…

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.