মনোরোগ বিদ্যায় এফসিপিএস পাশ করেছেন ৫ জন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) কর্তৃক নতুন আরও ৫ জন ডাক্তার, ফেলো অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (এফসিপিএস) ডিগ্রি অর্জন করেছেন। তারা হলেন-
- মুহাম্মাদ আয়াজ ইব্রাহিম
- আব্দুল্লাহ আল মামুন
- দীপঙ্কর কুমার দাস
- সাদিয়া আফরিন শম্পা
- মোহাম্মাদ নাঈমুর রহমান
মনের খবরের সম্পাদক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH)-এর সভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, মনের খবর পরিবার, ব্যকাম ও ব্যক্তিগত পক্ষ থেকে পাঁচজন এফসিপিএস ডিগ্রি অর্জনকারী প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বাংলাদেশের সার্বিক মনোসামাজিক সহায়তা প্রদানে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।


