Close Menu
    What's Hot

    পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 21, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 21, 2026

      পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

      Recent

      পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 21, 2026

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      Recent

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » খাদ্যমূল্য বজায় রেখে রান্না
    ফিচার

    খাদ্যমূল্য বজায় রেখে রান্না

    Moner KhaborBy Moner KhaborApril 13, 2025Updated:April 13, 2025No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মোস্তফা কামাল
    শিক্ষক ও ভেষজবীদ

    খাদ্যমূল্য বজায় রেখে কিভাবে রান্না করতে হবে এটা সকলেরই জানা প্রয়োজন। খাদ্যকে সুস্বাদু ও নির্দোষ করতে গিয়ে আমরা তার খাদ্যগুণ নষ্ট করে ফেলি। রান্না করা খাদ্যের গন্ধে অথবা সেটা দেখা মাত্রই আমাদের মুখে এবং পাকস্থলীতে জারক রসের ক্ষরণ হয়ে থাকে। এই কারণে রন্ধনকৃত খাদ্য আমাদের পরিপাক ক্রিয়ায় সহায়তা করে। মাংস এবং অনেক তরিতরকারির তন্ত্র খুব শক্ত থাকে বলে কাঁচা অবস্থায় পাকস্থলী সে তন্ত্রগুলো পরিপাক করতে পারে না। রন্ধন প্রণালীর দোষ ও গুণ খাদ্য উপাদানগুলোর উপর বেশ প্রভাব ফেলে। যেমন: শ্বেতসার ও শর্করা জাতীয় খাদ্যঃ এই ধরনের খাদ্যের কণাগুলো বেশ শক্ত। কাঁচা অবস্থায় এগুলো হজম করা বেশ কঠিন। পানি এবং তাপের প্রভাবে এর দানাগুলো ফুলে ফেঁপে নরম হয়ে যায়। ফলে হজমের সুবিধা হয়। শস্যকণা বা আলুর শ্বেতসার সাধারণতঃ একটি কঠিন আবরণে ঢাকা থাকে। কাঁচা অবস্থায় আমাদের লালার মধ্যভাগে টায়ালিন ঐ শ্বেতসারের উপর কোন ক্রিয়া করে না। রান্নার ফলে এই আবরণটি ফেটে যায় এবং শ্বেতসার বের হয়ে আসে। তখন টায়ালিন ঐ শ্বেতসার ভেঙ্গে গ্লুকোজ উৎপন্ন করে। এই জন্য শ্বেতসার রান্না করেই খাওয়া উচিত। উত্তাপের ফলে এই জাতীয় খাদ্যের কিছু অংশ সহজপাচ্য ডেস্ট্রিন শর্করায় পরিণত হয়। একারণেই কাঁচা পাউরুটির চাইতে সেঁকা পাউরুটি অথবা টোস্ট ও বেলা বিস্কুট হজম করা সহজতর। আমিষ জাতীয় খাদ্যঃ রান্নার ফলে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য বেশ রূপান্তরিত হয়। তাপে এধরনের খাবার জমে যায়। যেমন: ডিমের সাদা অংশ যেটাকে এলবুমিন বলা হয়। মাংস নরম ও সহজপাচ্য হয়। উদ্ভিজ প্রোটিন ভালো করে রান্না করলে হজমের সুবিধা হয়। কাঁচা ডাল অপেক্ষা সুসিদ্ধ ডালের প্রোটিন আমাদের শরীর ভালোভাবে গ্রহণ করতে পারে। মাছ, মাংস, ডিম রান্নার প্রভাবে সঙ্কুচিত হয়ে জমাট বেঁধে যায় বলে সহজেই পরিপাক হয়।

    Magazine site ads

    চর্বি জাতীয় খাদ্য: অতিরিক্ত তেল-ঘি দেহের জন্য ক্ষতিকর। এগুলো পরিপাকে তাপের কোন প্রভাব নেই। তবে কারো কারো মতে দুধ ও তেল বারে বারে ফোটালে বিষাক্ত হতে পারে।

    মাংস রান্না করলে এর স্নেহ পদার্থটুকু বের হয়ে ঝোলের সঙ্গে মিশে যায়। তবে ভেতরের প্রোটিন ঠিকই থাকে।

    ভিটামিন এ : সাধারণ রান্নায় ক্ষয় না হলেও উচ্চতাপে যেমন উত্তপ্ত কড়াইতে ঘি-মাখন দিলে কিছুটা হলেও এ ভিটামিন নষ্ট হয়।

    ভিটামিন সি : এই ভিটামিন তাপে সংবেদনশীল। অনেকক্ষণ ধরে খোলা কড়াইতে রান্না করলে এর খাদ্যগুণ নষ্ট হয়। দুধের মধ্যে যেটুকু ভিটামিন ‘সি’ রয়েছে দুধ বারে বারে ফোটালে সেটা নষ্ট হয়ে যায়। দেখা গেছে রান্নার ফলে শতকরা ১০-১০০ ভাগ পর্যন্তও ‘সি’ ভিটামিন নষ্ট হয়। শাক-সবজির ভিটামিন রক্ষার পথ হলো বেশি কুচি না করে ঢাকা দেয়া পাত্রে তাড়াতাড়ি রান্না করা। অল্প আঁচে বেশিক্ষণ ধরে রাঁধলে খাবারের ‘সি’ ভিটামিন ৩০ ভাগ পর্যন্ত অপচয় ঘটে। তামার পাত্রে রান্না করলে ভিটামিন ‘সি’ একেবারেই থাকে না।

    ভিটামিন বি১ বা থায়ামিন: এই ভিটামিন যুক্ত খাবার সিদ্ধ করে পানি ফেলে দিলে এর খাদ্যগুণ নষ্ট হয়। গরমে বেশিক্ষণ রেখে দিলে বা উচ্চতাপে অনেকক্ষণ ধরে রান্না করলে থায়ামিন ক্ষয় হয় শতকরা ২৫-৭৫ ভাগ। রান্নায় সোডা ব্যবহার করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় বলে এর জ্বালানি খরচ কম হয় বটে, তবে খাদ্যগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। সুতরাং বহুল জনপ্রিয় খাদ্য চটপটি জিনিসটির খাদ্যমূল্য সম্বন্ধে যথেষ্ট সন্দেহ রয়েছে। ডালের বি-ভিটামিন সাধারণ রান্নার ফলে কিছু নষ্ট হয়। অঙ্কুরিত ছোলা, মটর, মুগ খুবই পুষ্টিকর। এজন্য এ সমস্ত ডাল ভালো করে ধুয়ে অঙ্কুরিত করবার সময় যে পানিটুকু ব্যবহার হয়েছিল সেটা যেন ফেলতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাঙালীর রান্নায় অধিকাংশ ক্ষেত্রে অজ্ঞতা থাকলেও বিশেষত্ব যে একেবারেই নেই তা নয়। এ ধরনের খাদ্য পুষ্টি রক্ষার ক্ষেত্রে শুধু অনুকূলই নয়, স্বাস্থ্যের পক্ষে হিতকরও বটে। যেমন: চাল + গুড় দুধ মেশানো পায়েস অথবা পিঠা কেবলমাত্র খেতেই সুস্বাদু নয়। পরমান্নও বটে। একই ভাবে ডালের সাথে নারিকেল, আলু, মটরশুটি, সীম, ডাটা, শাক কিংবা মাছের মাথা দিয়ে ডাল শুধু উপাদেয় নয়, এগুলোর সংমিশ্রণে খাদ্যমূল্য অনেকগুণ বেড়ে যায়। আবার চাল + ডাল + সবজি মেশানো খিচুড়ী নানারকম অসম্পূর্ণ  প্রোটিনকে সম্পূর্ণ প্রোটিনে রূপান্তরিত করে দেহের ক্ষয়রোধ করে। এই খাবার রোগা ছেলে-মেয়েদের জন্য খুবই উপকারী। সরষের তেল এবং সরষে বাটা দিয়ে রান্না বাঙালীর ঐতিহ্য। এর ব্যবহার খাবারকে সুস্বাদু করে বলে ঘরে ঘরে এর সমাদর রয়েছে। লোহার কড়াইতে রান্না করা তরকারিতে কড়াইর লোহা যুক্ত হয়ে অ্যানিমিয়ার প্রতিষেধক হিসাবে কাজ করে।মনের খবর ম্যগাজিনে

    রান্নায় জীবাণুর উপর প্রভাব: খাদ্যের সঙ্গে যে সব রোগজীবাণ থাকে তা থেকে টাইফয়েড, কলেরা, পেটের অসুখ, কৃমি যক্ষ্মা ইত্যাদি নানারকম রোগ হতে পারে। রান্নার ফলে এই জীবাণুগুলি ধ্বংস হয়। তবে এমন কিছু জীবাণু আছে যা তাপেও বিনষ্ট হয় না। যেমন : বটুলিন। সেজন্য রান্নার পূর্বে একটু পটাশ পারম্যাঙ্গানেট মেশানো পানি দিয়ে শাক-সবজি ও ফল ধুয়ে নিলে ভালো হয়। ধান সিদ্ধ করে যে সিদ্ধ চাল আমরা পাই, সেটাতে চালের কীটপতঙ্গ ও ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এ কারণে সিদ্ধ চাল বেশিদিন গুদামজাত করা সম্ভব। আবার সুজিকে খালি তাওয়ায় ভেজে রাখলে পোকা হওয়ার ভয় থাকে না। রান্নার ক্ষেত্রে সঠিক নিয়ম-কানুন যদি জানা থাকে তবে পুষ্টির অপচয় রোধ করা সম্ভব।

    ১। রান্না করা তরকারি গরম রাখবার জন্য চুলার উপর বসিয়ে রাখলে খাদ্যগুণের অপচয় ঘটে। এজন্য রান্না শেষ হওয়ার পর পরই খাবার খেয়ে ফেলা উচিত।

    ২। প্রেসার কুকারে রান্না করলে খাদ্যের মান অনেকখানি বজায় থাকে। মাড় না ফেলে ভাত এবং পানি না দিয়ে সবজি রান্না হয় বলে ভিটামিন ও খনিজ লবণের ঘাটতি পড়ে না। তবে একমাত্র রাইবোফ্লাভিনটাই নষ্ট হয়। এর কারণ প্রেসার কুকারের উচ্চতাপ। হিমায়িত মাংস রান্না হতে সময় বেশি লাগে বলে এটি প্রেসার কুকারে রান্না করাই শ্রেয়।

    ৩। তরিতরকারি সিদ্ধ করে পানি ফেলে দিলে খনিজ লবণের অপচয় হয়। অর্থাৎ পানির সঙ্গে সেই লবণ বের হয়ে যায়। আবার কোন কোন খনিজ লবণের খাদ্যমূল্য রান্নার ফলে উন্নতও হয়।

    ৪। সবজি না ভেজে সিদ্ধ করে খেলে পুষ্টির অপচয় কম হয়।

    ৫। ডাল ভালভাবে সিদ্ধ না হলে হজমে গোলযোগ দেখা দেয়।

    ৬। রান্নার বহু আগে তরকারি কাটা অথবা মাছ/মাংস ধুয়ে রাখা উচিত নয়। এতে বায়ু ও অক্সিজেনের সংস্পর্শে খাদ্যগুণ নষ্ট হয়। অধিক নাড়াচাড়া করা খাদ্যের ক্ষেত্রেও একই বিপর্যয় ঘটে।

    আরও দেখুন- 

    •  খাদ্য এবং স্বাস্থ্য

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleজীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!
    Next Article ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে বিএপির নববর্ষের আয়োজন আগামীকাল
    Moner Khabor

    Related Posts

    পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

    November 21, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    November 21, 2026

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 21, 2026

    পরিবার চাইলে নেতিবাচক চিন্তার মূল ভাঙতে পারে

    মনের খবর ম্যাগাজিনে প্রকাশিত সিদ্ধান্তহীনতা  ও তরুণদের মানসিক  স্বাস্থ্য  এ বিষয়ে  মনোসামাজিক বিশ্লেষণের মন্তব্য করেছেন।…

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.