Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সবার সঙ্গে মিশতে অনীহা, কথাবার্তায় আত্মবিশ্বাসের অভাব—আমি কী করব?
    দিনের চিঠি

    সবার সঙ্গে মিশতে অনীহা, কথাবার্তায় আত্মবিশ্বাসের অভাব—আমি কী করব?

    Moner KhaborBy Moner KhaborMarch 10, 2025Updated:July 17, 2025No Comments1 Min Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রতিদিনের চিঠি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।

    চিঠি:

    স্যার, আমি বেশ কিছুদিন ধরেই এক ধরনের সমস্যা অনুভব করছি নিজের ভেতরে। গতকাল আমার বয়স ২৫ পূর্ণ হলো। ঢাকার একটি কলেজে স্নাতকোত্তর করছি। আমি অবিবাহিত।

    ইন্টারের পর থেকে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তাকে প্রচণ্ড ভালোবাসতাম। কিন্তু অনার্সের ২য় বর্ষে এসে মেয়েটি আমাকে কিছু না জানিয়ে অন্য কাউকে বিয়ে করে নেয়। তারপর থেকে আমি কোনো সম্পর্কের মধ্যে যাইনি।

    আমার সমস্যা হলো— সবসময় চুপচাপ থাকতে ভালো লাগে। কথা বলতে বা মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে। বিশেষ করে, মানুষের সঙ্গে কথা বলার প্রতি প্রচণ্ড অনীহা কাজ করে। কেউ কিছু জিজ্ঞাসা না করলে বা খুব প্রয়োজন না হলে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। অনেক সময় কেউ কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দিতে ইচ্ছে করে না।

    কারও সঙ্গে কথা বললেও আমার স্বর খুব ক্ষীণ হয়ে যায়। গুছিয়ে, উচ্চস্বরে কথা বলতে পারি না। কথার মধ্যে জোর বা আত্মবিশ্বাস রাখতে পারি না। বন্ধুবান্ধব বা পরিচিত কেউ নিজে থেকে যোগাযোগ না করলে আমিও তাদের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহ বোধ করি না।

    অন্যের অনুকরণ করতে পারি না। কেউ কিছু শিখিয়ে বা দেখিয়ে দিলেও তা আয়ত্তে আনতে পারি না। অনেক কিছু দেখি, কিন্তু কথা বলতে ইচ্ছে করে না।

    কয়েকটি প্রতিষ্ঠানে **সেলস এক্সিকিউটিভ** হিসেবে কাজ নিয়েছিলাম, কিন্তু উর্ধ্বতন কর্মকর্তাদের কমান্ড ও নিয়ম অনুসরণ করতে পারিনি। ক্লায়েন্টদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে পারতাম না বলে চাকরিগুলো ছেড়ে দিয়েছি।

    মোটকথা, মানুষের সান্নিধ্য এবং কথা বলার প্রতি চরম অনীহা ও বিরক্তি কাজ করে আমার মধ্যে। তবে আমি আগে থেকেই অনেক মেধাবী ছিলাম।

    আমার এই সমস্যার জন্য আমি কী করতে পারি? কীভাবে পরিত্রাণ পেতে পারি?

    উত্তর:

    প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই যে, তুমি বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছো এবং আমাদের কাছে উত্তর চেয়ে প্রশ্ন পাঠিয়েছো। তোমার এই সচেতনতা প্রশংসার যোগ্য কারণ বাংলাদেশে এখনো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোকে মানুষ তেমন গুরুত্ব দিতে চায় না। অনেকেই মনে করে, এটি শুধুই মন খারাপ, যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার কেউ কেউ ভাবে, এ বিষয়ে তার কিছু করার নেই বা এটি নিয়ে ভাবার প্রয়োজন নেই। আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যেও অনেকে আছেন, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বললে নেতিবাচক প্রতিক্রিয়া দেখান বা অবহেলা করেন।এই কারণেই দেখা যায়, অনেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চান না বা নিতে পারেন না। তোমার সচেতনতার জন্য তোমাকে আবারও ধন্যবাদ।

    দ্বিতীয়ত, তোমার যে সমস্যাটি রয়েছে, সেটি তুমি নিজেই বুঝতে পেরেছো। তুমি আগে স্বাভাবিক ছিলে, মেধাবী ছিলে এবং তোমার একটি দক্ষতা ছিল। কিন্তু কোনো একটি ঘটনার কারণে বা অন্য যেকোনো কারণেই হোক, তুমি সেই আত্মবিশ্বাস থেকে পিছিয়ে গিয়েছো। তবুও তুমি বিশ্বাস করো যে তোমার সেই দক্ষতা এখনো আছে। কিন্তু সমস্যা হলো, এখন তুমি তোমার কাজ ঠিকমতো করতে পারছো না বা মনোযোগ দিতে পারছো না। তোমার দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা ভর করেছে।

    তবে, তুমি বিশ্বাস করো এবং আমরাও বিশ্বাস করি যে, তোমার মধ্যে যে দক্ষতা ছিল, সেটি এখনো রয়ে গেছে। এখন আমাদের দরকার সেই দক্ষতাকে কাজে লাগিয়ে তোমার জীবনকে সুন্দর করে তোলা। দেখো, মানুষের জীবনে কাঙ্ক্ষিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটবে, এটাই বাস্তবতা। যদি তুমি ভাবো, জীবন একটি সরলরেখার মতো হবে, যেখানে কোনো বাঁধা থাকবে না, কোনো সমস্যা আসবে না— তাহলে সেটি ভুল ধারণা। জীবনের পথচলায় বাধাবিপত্তি থাকবেই, কিন্তু আমাদের সেই পথ পেরিয়ে এগিয়ে যেতে হবে।তুমি যে মানসিক অবস্থার মধ্যে আছো, সেটি বিষণ্নতা হতে পারে। আমি তোমাকে অনুরোধ করবো, দেরি না করে বিষণ্নতার যথাযথ চিকিৎসা গ্রহণ করো। শুধু পরামর্শ নিলেই হবে না, সঠিক চিকিৎসা গ্রহণ করা জরুরি।

    চিকিৎসার ক্ষেত্রে তিনিটি গুরুত্বপূর্ন দিক আছে একটি হলো ফ্যমিলি সাপোর্ট যেটি হলে ভালো হয়। আর দুইটি হলো ঔষুধ ও সাইকোথেরাপি। তোমার ক্ষেত্রে ঔষধের পাশাপাশি কিছু মানসিক চিন্তার পরিবর্তনও প্রয়োজন হবে। একইসঙ্গে সঠিক চিকিৎসা নিলে তুমি ভালোভাবে সুস্থ হয়ে উঠতে পারবে।

    অনেক সময় অর্থনৈতিক কারণে অনেকে চিকিৎসা নিতে চান না বা দেরি করেন। কিন্তু অর্থনৈতিক অবস্থা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। সবকিছু সবাই পাবে না, এটাই স্বাভাবিক। তাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি তোমাকে অনুরোধ করবো, তোমার পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে যেখানেই হোক, চিকিৎসা গ্রহণ করো। এর মাধ্যমে তুমি তোমার দক্ষতাকে কাজে লাগাতে পারবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। অবিলম্বে চিকিৎসা গ্রহণ শুরু করো। আপাতত তুমি Cap. Nodep 20 mg সেবন করতে পারো। তবে এটি তোমার চূড়ান্ত চিকিৎসা নয়, তাই দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নাও এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করো।

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনোয়াখালী মেডিকেল কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. আমিনুর রহমান
    Next Article মাদকমুক্তির অন্যতম অন্তরায়—বেকারত্ব
    Moner Khabor

    Related Posts

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    September 26, 2026

    মুড সুইং কী ও কেন?

    September 14, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.