Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ৮ ঘণ্টা কাজ কেন
    ফিচার

    ৮ ঘণ্টা কাজ কেন

    Moner KhaborBy Moner KhaborJanuary 29, 2025Updated:January 29, 2025No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ৮ ঘণ্টা কাজ কেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. মো. ওয়ালিউল হাসনাত সজীব
    মনোরোগ বিশেষজ্ঞ

    পেশার জগতে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর ইচ্ছে কার না থাকে। আর তাই উন্নতি, অর্থ আর সম্মানের পথে অবিরত ছুটে চলা। খাওয়া, ঘুম হারাম করে এই মন্ত্রে দীক্ষিত হয়ে ঘাড়, মুখ গুঁজে দিবারাত্রি খেটে চলেছেন কত মানুষ। বিনোদন পালাই পালাই।

    আমাদের শরীর খুবই অনুগত। কিন্তু তার মানে এই নয় যে অকারণে তার ওপর চাপ বাড়াতেই থাকবেন। যত চাপ বাড়াবেন, তত তাড়াতাড়ি তার বিকল হয়ে যাওয়ার সম্ভবনা বেড়ে যাবে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করার মানে এই নয় যে আপনি অতি দক্ষ। ঘণ্টার পর ঘণ্টা অফিসে কাটানো সার্থক করতে গিয়ে কর্মক্ষমতা হারাতে চলেছেন, তা কি একবারের জন্যও ভেবে দেখেছেন?

    নিজ প্রয়োজন বা মালিকশ্রেণির মুনাফা বৃদ্ধি-যে কারণেই হোক, যারা দিনে ৮ ঘণ্টার বেশি সময় অফিসে কাজ করে কাটান, তাদের জন্য কিন্তু ভবিষ্যতে অপেক্ষা করছে মহাবিপদ। একটি গবেষণা বলছে, দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলে মৃত্যুর সময় এগিয়ে আসবে।

    শ্রম-আইন অনুযায়ী, সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে কর্মচারীদের দৈনিক কাজের স্বীকৃত সময় এখন ৮ ঘণ্টা। কিন্তু সেই ৮ ঘণ্টাই নয়, এমনকি কর্মদিবস ১০-১২ ঘণ্টাতেও রূপান্তরিত হয় বিভিন্ন প্রতিষ্ঠানে।
    বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) দাবি করে যে, বাংলাদেশের শ্রম-আইনে দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা নির্ধারিত থাকলেও অন্তত ৮০ শতাংশ শ্রমিককে তার বেশি সময় কাজ করানো হয়।

    মার্কিন যুক্তরাষ্ট্রে মতো উন্নত দেশেও ওভারটাইম এবং একসটেন্ডেড ওয়ার্ক শিফট অনেক বেশি। ওভারটাইম হচ্ছে সাপ্তাহিক ৪০ ঘণ্টার বেশি কাজ আর এক্সটেন্ডেড ওয়ার্ক শিফট বলতে দৈনিক ৮ ঘণ্টার অধিক কাজকে বোঝায়।

    তবে বাৎসরিক কর্মঘণ্টা হিসেবে সবচেয়ে ওপরে আছে দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ডের নাম। গত ১০ বছর ধরে আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় চালানো গবেষণায় দেখা যায়, যারা প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি অফিসে কাজ করেন, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৩৫ ভাগ এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে তা অন্যান্য মানুষের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।Magazine site ads

    শুধু তাই নয়, ১৫ ভাগ ক্ষেত্রে বেড়ে যায় হার্টের সমস্যাও। আর এই মারণরোগের হাত ধরে কখন যে ডায়াবেটিস শরীরে জায়গা করে নিয়েছে বুঝতেই পারবেন না। অর্থ আর উন্নতির লক্ষ্যে খাওয়া-ঘুম ভুলে ঘণ্টার পর ঘণ্টা অফিসে কাজের ফলে শরীরে নিঃশব্দে বাসা বেঁধে আছে এই নীরব ঘাতক। আর ডায়াবেটিসের হাত ধরে আসছে আরো কয়েকটি মারণরোগ।

    ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এর এক গবেষণায় দেখা গেছে, এক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করা, কায়িক পরিশ্রমের অভাব ও অনিয়মিত জীবনযাপনের ফলে শরীরে দেখা দিচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। লন্ডনের এক দল গবেষক দেখিয়েছেন যে, শুধুমাত্র এক সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করলেই শরীরে শর্করার ভারসাম্য নষ্ট হয়। আর ডায়াবেটিস থাকলে, অন্যান্য রোগগুলি সহজে সারতেও চায় না। তাছাড়া ডায়াবেটিস আক্রান্ত হলে ক্লান্তিবোধ, ঘুমঘুম পাওয়া, অমনোযোগিতার মতো সমস্যাও দেখা দেয়।

    কলম্বিয়া বিশ্ববিদ্যালয় চালিত এক গবেষণায় দেখা গেছে, যারা অফিসে বেশি সময় কাটান তাদের মধ্যে অল্প বয়সে মৃত্যু ঝুঁকি প্রায় দ্বিগুণ এবং যা ধূমপানের মতোই শরীরকে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে।
    অতিরিক্ত কাজের চাপ, কাজ নিয়ে দুশ্চিন্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শরীরকে বয়ে নিয়ে যায় মৃত্যুকূপে।

    অতিরিক্ত কাজের চাপ শরীরে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি যেমন বাড়াচ্ছে তেমনি নানাবিধ মানসিক সমস্যারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। এদের মধ্যে দুশ্চিন্তা ছাড়াও বিষণ্ণতার ঝুঁকি অনেক অনেক বেশি।
    উন্নত বিশ্বের দেশ জাপান-যেখানে কাজের চাপ অনেক বেশি।

    সে দেশের গবেষকরা দেখেছেন যে, অধিক কাজ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিয়ে অপরিণত বয়সে মৃত্যু ডেকে আনছে। জাপানিজরা একে ‘কারশি’ বলে অর্থাৎ অধিক কাজে মৃত্যু। সে দেশের গবেষকরা আরো দেখিয়েছেন যে, অধিক কাজ মানুষের মধ্যে দুশ্চিন্তা, বিরক্তি, অস্থিরতার জন্য দেয় এবং শরীরকে অবসন্ন করে।মনের খবর ম্যগাজিনে

    বিভিন্ন দেশে চালিত প্রায় ২২টি গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত কাজ স্বাস্থ্যঝুঁকি, নানাবিধ দুর্ঘটনা এমনকি মৃত্যুহার অনেক গুণ বৃদ্ধি করে। গবেষণায় এদের মধ্যে ধূমপান, মদ্যপানের মতো নেশাদ্রব্য গ্রহণের মাত্রা যেমন বেশি দেখা গেছে তেমনি মনস্তাত্ত্বিক কার্যক্ষমতাও এদের কমে যাচ্ছে।

    বেশি কাজ, বেশি ফল, ব্যাপারটা কি তাই? সুইডিস গবেষণা বলে ভিন্ন কথা। সুইডিস সরকারের নিজস্ব অর্থায়নে অবসরপ্রাপ্ত সেবিকাদের মধ্যে চালিত গবেষণায় তাদের ৮ ঘণ্টা পারিশ্রমিকের বিনিময়ে দৈনিক ৬ ঘণ্টা কাজ দিয়ে দেখা গেছে, কাজের পরিমাণ ছাড়াও কাজের গুণগত মান যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি তাদের মধ্যে অসুস্থতাজনিত ছুটি, মানসিক চাপও অনেক কম ছিল।

    মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষক দেখিয়েছেন যে, দৈনিক ৪ ঘণ্টা কাজ করে সবচেয়ে বেশি উৎপাদন করা সম্ভব। প্রশ্ন ছিল ৮ ঘণ্টা কাজ করব কেন? যদি চান এই ধরণীতে আরো কিছুটা দিন সুস্থভাবে বেঁচে থাকতে, আরো অবকাশ, জীবনকে আরো উপভোগ্য করে গড়ে তুলতে তবে তো সেটাই উচিত। আর এ ক্ষেত্রে গবেষণালব্ধ ফল আমাদের পাশে আছে।

    গোটা বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে আমারাও দু-হাত বাড়িয়ে বরণ করেছি মে দিবসকে। দুনিয়ার কসাইখানা হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ১৮৮৬ সালে ১লা মে, শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবিতে সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাবেশকে মোকাবেলা করার জন্য গর্জে ওঠে বন্দুক। ঘামে ভেজা শ্রমিকদের জামা-কাপড় ক্ষতবিক্ষত দেহের রক্তে রাঙা হয়ে ওঠে।

    শ্রমিকশ্রেণি তাঁদের জীবনের বিনিময়ে আমেরিকার ধূসর মাটিতে রক্তের অক্ষরে ইতিহাসের এক নতুন ও সুদূরপ্রসারী তাৎপর্যময় অধ্যায় রচিত করে। ১৮৯০ সালে স্থির হয় বিশ্বব্যাপী ১লা মে তারিখটি মে দিবস হিসেবে পালিত হবে।

    এরপর থেকেই পহেলা মে দিনটিকে শ্রমিকরা আন্তর্জাতিকভাবে মহান মে দিবস তথা শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছেন। বিশ্বের তিন ভাগের এক ভাগ এলাকার রাষ্ট্রীয় ব্যবস্থায় শ্রমিকশ্রেণির কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছে।

    সেখানকার শ্রমজীবী মানুষের কাছে মে দিবস উৎসবের আমেজ নিয়ে আসে। কিন্তু বিশ্বের বাকি অংশের শ্রমজীবী মানুষ ৮ ঘণ্টা কাজের দাবিতে এখনো এই দিনটিকে প্রতিজ্ঞা গ্রহণের দিন হিসেবে পালন করে। আমরা যারা অর্থ, যশ আর অপ্রয়োজনীয় চাহিদা মেটাতে অথবা অফিসের বসকে বুশি করতে দিবারাত্রি খেটে চলেছি আসুন এই দিনটিতে দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ না করার প্রতিজ্ঞা করি। প্রতিজ্ঞা করি সুস্থভাবে বাঁচার, জীবনকে উপভোগ করার।

    আরও পড়ুন-

    • শিশুর নারী হয়ে ওঠা

    মনের খবর মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাইন্ডফুলনেস বিষয়ক ফ্যামিলি এডুকেশন সভা আয়োজন করেছে আহ্ছানিয়া মিশন নারী পুনর্বাসন কেন্দ্র
    Next Article BACAMH-এর নবনির্বাচিত কমিটির প্রথম এক্সিকিউটিভ সভা অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    October 3, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.