Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডায়াবেটিস রোগীদের অ্যাংজাইটিতে ভোগার ঝুঁকি তিনগুণ বেশি
    ফিচার

    ডায়াবেটিস রোগীদের অ্যাংজাইটিতে ভোগার ঝুঁকি তিনগুণ বেশি

    Moner KhaborBy Moner KhaborMay 11, 2024Updated:May 11, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অধ্যাপক ডা. মোহিত কামাল
    কথা সাহিত্যিক ও প্রাক্তন পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট।

    বিশ্বব্যাপী ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়ছে। দীর্ঘমেয়াদি এ রোগটি ব্যক্তিজীবন, পারিবারিক আবহ এবং সামাজিক জীবনকে নানাভাবে প্রভাবিত করে। অধিকাংশ ক্ষেত্রে রোগটির কারণে ব্যক্তির আবেগের চাপ এবং সামাজিক সমস্যার বিষয়টা অগোচরে থেকে যায়। প্রায় একযুগ ধরে ডায়াবেটিসের সঙ্গে মানসিক সমস্যার সম্পর্কটি এ কারণে গবেষকদের বিবেচনায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে দেখা যাচ্ছে, বর্তমান বিশ্বে বিশাল এক জনগোষ্ঠী ডায়াবেটিসে ভুগছে। এ রোগের কারণে রোগীর জীবনযাত্রায় কঠোর নিয়ন্ত্রণ আরোপিত হয়। ফলে রোগীর মনে যাতনা তৈরি হয়। দেখা গেছে সাধারণ জনগোষ্ঠী অপেক্ষা ডায়াবেটিস রোগীদের অ্যাংজাইটিতে ভোগার ঝুঁকি তিনগুণ বেশি। আর বিষণ্ণ রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা সাধারণ জনগোষ্ঠী অপেক্ষা চারগুণ বেশি, প্রায় ২৭.২ শতাংশ (Bangladesh Medical Journal 2011 vol. 40 No. 1)।
    কঠিন সত্য হলো বিশ্বব্যাপী গবেষণায় প্রমাণিত হচ্ছে, মানসিক রোগ হলে রোগীদের দৈহিক সমস্যা প্রায় উপেক্ষিত হয়। বছরের পর বছর এ ধরনের রোগীদের ডায়াবেটিস শনাক্ত করা হয় না। এখানে উল্লেখ্য যে, প্রাথমিক অবস্থায় টাইপ ২ ডায়াবেটিস প্রায় উপসর্গবিহীন অবস্থায় গোপনে দেহের মাঝে ধ্বংস চালিয়ে যেতে থাকে। এ ধরনের ডায়াবেটিস শনাক্ত করতে ক্ষেত্রবিশেষে ৪-২২ বছর লেগে যায়। যখন রোগ ধরা পড়ে, দেখা গেছে ৫০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিসের জটিলতা অনেক দূর গড়িয়েছে।

    ডায়াবেটিস রোগীদের বিষণ্ণতা রোগ বর্তমান বিশ্বে চ্যালেঞ্জিং চিকিৎসার কথা তুলে ধরছে। দুই রোগে প্রায় একই উপসর্গ দেখা যায়, যেমন হঠাৎ ওজন কমে যাওয়া, ঘুমের সমস্যা এবং নিজেকে শক্তিহীন দুর্বল মনে হওয়া।

    এ প্রসঙ্গে জেনে রাখা দরকার, ব্রেইনের রাসায়নিক পদার্থ এবং দেহের স্বাভাবিক হরমোনের ভারসাম্য ডায়াবেটিকসের কারণে এলোমেলো হয়। এ ছাড়া ডিপ্রেশনও হরমোনের নিঃসরণে পরিবর্তন ঘটায়। এসব কিছুই ইনসুলিনের প্রতি দেহের প্রতিরোধ প্রভাবিত করে। ফলে ভেতরে ভেতরে ডায়াবেটিসের অবস্থা খারাপ হতে থাকে। ডায়াবেটিস রোগীদের বিষন্নতা রোগ হলে দেহের মেটাবোলিক কন্ট্রোল বিঘ্নিত হতে। থাকে। খাবার দাবারের বিষয়ে যত্ন হারিয়ে যায়, চিকিৎসা গ্রহণের তাগিদও দুর্বল হয়ে পড়ে। ফলে রোগীর জীবনযাত্রায় ধস নামে। রোগী ডায়াবেটিসের নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা পালন করতে ব্যর্থ হয়। জটিলতা তখন বেড়ে যেতে থাকে বিশেষ করে হৃদরোগ, স্ট্রোক, অন্ধত্ব, কিডনি ডিজিজ, লিভার। ডিজিজ জন্মগত সমস্যা, স্নায়ুর ক্ষতি বেড়ে যায়। এ কারণে বিশ্বব্যাপী জোর প্রচারণা চলানো হচ্ছে ডায়াবেটিস রোগীর বিষন্নতা চিকিৎসায় যেকোনো ধরনের অবহেলা, অজ্ঞতা কাটিয়ে ওঠার আহহ্বান জানানো হচ্ছে। এন্ড্রোক্রাইনোলজিস্ট, মনোচিকিৎসক, ডায়েটিসিয়ান ও রোগীদের প্রতি আহবান জানিয়ে বলা। হচ্ছে ব্লাড সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীর আবেগের সমস্যা মোকাবিলার টার্গেট নির্ধারণ করাও এ ধরনের রোগীদের চিকিৎসার প্রধান একটি শর্ত হওয়া উচিত। রোগীর আবেগের সমস্যা মোকাবিলা করা সম্ভব হলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের নিয়ম-নীতি পালন করা সহজ হয়। আবেগের চাপ সরাসরি রক্তের সুগার নিয়ন্ত্রণ পদ্ধতিকে প্রভাবিত করে। তাই চাপ মোকাবিলা ডায়াবেটিস চিকিৎসার গুরুত্বপূর্ণ একটি অংশ। এ কারণেই স্ট্রেস ম্যানেজমেন্টে এবং ইমোশনাল স্ট্রেস মোকাবিলার জন্য মনোচিকিৎসা সাইকোথেরাপি গ্রহণের জন্য রোগীদের উদ্বুদ্ধ করতে হবে। বিষণ্ণতা মোকাবিলায় বিষন্নতাবিরোধী ওষুধের প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্টের সহায়তা নিতে হবে। মনে রাখা দরকার:

    উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের মতো ডিগ্রেশনও হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ কারণ। প্রতি ৬ জনের ১ জন জীবনের কোনো না কোনো সময় বিষন্নতায় ভোগে। হৃদরোগীদের ক্ষেত্রে সংখ্যাটি ২ জনে ১ জন । স্ট্রোকের পর মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের দুটি প্রধান কারণ:

    স্ট্রোকের ফলে দৈহিক ক্ষতি, স্ট্রোকের পর ডিপ্রেশন। অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের কারণে উচ্চ রক্তচাপ হবার ঝুঁকি ২-৩ গুণ বেশি। আর হৃদরোগের একটি প্রাথমিক কারণ উচ্চ রক্তচাপ। হৃদরোগীদের প্রায় ৫০ শতাংশ গুরুতর বিষণ্ণতা রোগে ভোগে। আর বিষণ্ণতায় আক্রান্ত রোগীদের হৃদরোগে ভোগার ঝুঁকি ২ গুণ বেশি। লাগাতার ৬৫ বছর দীর্ঘমেয়াদি বিষণ্ণতা রোগ বয়ে প্র বেড়ালে পরবর্তী ৪ বছরে ক্যান্সার হবার আশঙ্কা ৮৮ শতাংশ। স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে মানুষের দৈনন্দিন আচরণ বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদি ব্যাধি যেমন ডায়াবেটিস এবং ক্যান্সার আক্রান্ত রোগীরা আবেগ এবং মনস্তাত্ত্বিক সমস্যায় ভোগে। এ ধরনের সমস্যাগুলো প্রায় অগোচরে থেকে যায় অথবা এ ধরনের বিপর্যয়ের যথাযথ চিকিৎসা হয় না। গণসচেতনা বাড়াতে হবে ডায়াবেটিস রোগীদের বিষণ্ণতা মোকাবিলার দিকেও।

    ডায়াবেটিস রোগীদের অ্যাংজাইটিতে ভোগার ঝুঁকি তিনগুণ বেশি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএনডিডি আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব কার?
    Next Article ডিমেনশিয়া রোগীদের প্রতিদিনের পরিচর্যায় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
    Moner Khabor

    Related Posts

    জীবন সঙ্গীর মৃত্যু

    November 5, 2026

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    November 5, 2026

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.