Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » সঠিক সময়ে না ঘুমিয়ে নিজের ক্ষতি করছেন, সেটা কি জানেন?
    জীবনাচরণ

    সঠিক সময়ে না ঘুমিয়ে নিজের ক্ষতি করছেন, সেটা কি জানেন?

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 16, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস করা উচিত। ছবিঃ ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমরা চিন্তা করি ২৪ ঘন্টার যেকোন একসময় আট (৮) ঘন্টা ঘুমালেই শরীর ভালো থাকবে। তবে আপনিও যদি এটা ভেবে থাকেন তবে হ্যা আপনি ভুল চিন্তা করছেন। মধ্যরাতে ঘুমিয়ে দুপুর বেলা পর্যন্ত ১০ ঘণ্টা ঘুমালেও সময়মতো আট ঘণ্টার ঘুমের উপকার পাওয়া যাবে না।

    এই ব্যবস্থার পেছনে দায়ী শরীরের জৈবিক ঘড়ি ‘সার্কাডিয়ান রিদম’, যা মস্তিষ্কের সংকেত পাঠায় ঠিক কখন ঘুমানোর সময়। ‘সার্কাডিয়ান রিদম’য়ের অবাধ্য হলে শারীরিক এবং মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

    সাধারণত কখন ঘুমানোর সময় আর কখন জেগে থাকার সময় সেটা মস্তিষ্ককে জানায় ‘সার্কাডিয়ান রিদম’। এমনকি ঘুমের মধ্যেও আশপাশের পরিবেশ অনুযায়ী কখন কি করতে হবে আর কখন গভীর ঘুমে ডুবে যেতে হবে সেটাও ঠিক করে দেয়। পৃথিবীর কক্ষপথ পরিমণ্ডলের সঙ্গে তাল মিলিয়ে চলে এই ‘সার্কাডিয়ান রিদম’, যা ছাড়া শরীর কতটুকু কর্মশক্তি কখন কাজে লাগাবে তা নির্ধারণ করতে পারতো না।

    এই ব্যবস্থা যদিও আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তবে এটা সঠিকভাবে পরিচালিত না হলে আমরা যে দৈনন্দিন জীবনে সমস্যায় পড়তাম এটা নিশ্চিত।

    ঘুম বিশেষজ্ঞ ও ‘নিউরোসাইন্টিটিস্ট’ ড. চেলসি রোশেব বলেন, “চোখের মাধ্যমে যে সূর্যের আলো প্রবেশ করে তা দিয়েই ‘সার্কাডিয়ান রিদম’ নিয়ন্ত্রিত হয়। চোখে যখন আলো তখন মস্তিস্ক ‘মেলাটোনিন’ হরমোনকে দমিয়ে দেয়। আর এই হরমোনই মানুষের ঘুম নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কে সংকেত পাঠায় কখন ঘুম দরকার। একইভাবে সন্ধ্যার পর চারদিক যখন অন্ধকার হয়ে আসে তখন ‘মেলাটোনিন’ উৎপাদন বেড়ে যায় এবং একটা নির্দিষ্ট মাত্রায় গিয়ে থেমে যায়। আর তখনই মস্তিষ্কে সংকেত যায় যে ঘুমানো সময় হয়েছে।”

    সাধারণত এই মেলাটনিন সংকেত ভালোভাবে আর্বিভূত হয় মধ্যরাতের আগে। তাই মধ্যরাতের পর থেকে যতই জেগে থাকা হবে ততই শরীরের জন্য খারাপ হবে । এবং এটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে আমাদের শরীরে।

    “আমরা যখন ‘টাইম জোন’ অতিক্রম করি তখন এই ঘুমের প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।” ব্যাখ্যা করেন ঘুম-গবেষক   ড. নেরিনা নামলাখান।

    ‘দি লিটল বুক অফ স্লিপ: দি আর্ট অফ ন্যাচারাল স্লিপ’ বইয়ের এই লেখক আরও বলেন, “তাপমাত্রা, আলোর ওঠা-নামা এরকম প্রাকৃতিক কারণেও ‘সার্কাডিয়ান’ সময়ের ওপর প্রভাব রাখে। ফলে সময় সম্পর্কে ধারণা পেলে শরীরের সমস্যা হয়।”

    রোশেব আরও বলেন, “মাঝরাতের আগেই যদি আপনি ঘুমিয়ে পড়েন তবে দিনের বেলা লম্বা সময় সূর্যের আলো চোখে প্রবেশ করবে। ফলে শরীরের ‘মেলাটোনিন’ হরমোনের ভারসাম্য থাকবে স্বাস্থ্যকর পর্যায়ে। আর এমনটা না হলে, ‘সার্কাডিয়ান রিদম’য়ে বিশৃঙ্খলা তৈরি হবে, যে কারণে প্রচণ্ড ক্লান্তি নিয়ে শুয়ে যাওয়ার পরও ঘুম আসবে না, ঘুম ভেঙে যাবে।”

    রাতের দেরি করে ঘুমানো আর ঘুম থেকে উঠতে দুপুর গড়িয়ে ফেলার অভ্যাস যাদের তৈরি হয়ে যায় তাদের জীবনের আয়ু কমতে থাকে বলে দাবি করে গবেষণা। পাশাপাশি তারা মনযোগ রাখতে পারে না, জ্ঞান আহরণের ক্ষমতা কমে, স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে।

    “মাঝরাতের আগের ঘুমটা শরীর ও মস্তিষ্কের ক্ষয় পূরণের জন্য সবচাইতে জরুরি। আর তা করতে পারলে ঘুম থেকে ওঠার পর শরীর ও মন দুটোই থাকে তরতাজা। দিনে তাড়াতাড়ি উঠলে কাজগুলো সেরে ফেলার জন্য সময়টাও কিন্তু বেশি পাওয়া যায়। আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করার অভ্যাসগুলো রপ্ত করাও সহজ হয়,” বলেন ড. রামলাখান।

     কাজের প্রয়োজনে প্রতিদিন রাত ১২টার মধ্যে ঘুমিয়ে পড়া সম্ভব হয় না এটাই বাস্তবতা। এমনটা কালেভদ্রে হলে সমস্যা নেই। তবে নিয়মিত হলেই সমস্যা।

    রোশেব বলেন, “দেরিতে ঘুমালে, যত বেশিই ঘুম হোক না কেনো ক্লান্তি দূর হয় না। অবসাদ আর ‘থাইরয়েড’ হরমোনের সমস্যা দেখা দিতে পারে সেকারণে। আবার দেরিতে ঘুমানোর কারণে অভ্যাসের বেশি ঘুমিয়ে ফেলেন অনেকেই। ফলে ঘুম থেকে ওঠার পরও শরীর ম্যাজম্যাজ করে, আধোঘুম লেগে চোখে মুখে। এসময় মেজাজ খিটখিটে থাকে, কোনো কাজেই মনযোগ দেওয়া যায় না, আবার ঘুমাতে ইচ্ছা করে।”

    এভাবে দিনের পর দিন চলতে থাকলে একসময় মেজাজের ওপর স্থায়ী প্রভাব পড়বে, সঙ্গে ঘটবে শারীরিক স্বাস্থ্যহানিও।

    তাই চেষ্টা করতে হবে রাত ১২টার মধ্যেই ঘুমিয়ে পড়তে। শহুরে জীবনে এটা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হতে পারে। তবে ইচ্ছা থাকলেই উপায় হয়। বিশেষ করে আমাদের তরুণ সমাজ এই বাজে অভ্যাস গড়ে তুলেছে যা তাদের জন্য নয় শুধু পুরো জাতির জন্যই ক্ষতির। আমাদের সবারই উচিত সঠিক সময়ে ঘুমানো।

     

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    অবসাদ আসক্তি গবেষণা ঘুম চিকিৎসা ডিপ্রেশন দুশ্চিন্তা বিষণ্ণতা মানসিক স্বাস্থ্য মানুষ স্ট্রেস হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রাপ্তির খাতাটা অনেক ভারী: শহীদুজ্জামান সেলিম
    Next Article না খেয়ে নয় বরং খাবার খেয়েই ওজন কমানো যায় !
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    September 24, 2026

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.