Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 9, 2026

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      Recent

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভালোবাসা মানেই সুন্দর: মিশু সাব্বির
    তারকার মন

    ভালোবাসা মানেই সুন্দর: মিশু সাব্বির

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 30, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মিশু সাব্বির
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মিশু সাব্বির, একাধারে মডেল, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। জীবনকে যিনি দেখেন একেবারেই সাদা-মাটা ভাবে। নেতিবাচকতা বলে কোনো শব্দ যেন নেই তাঁর অভিধানে। নেই হিংসা কিংবা রাগ। ইতিবাচক মনোভাবের এই মানুষটি তাঁর জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন মনের খবরের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন আবির দাস।

    মনের খবর: কেমন আছেন?

    মিশু সাব্বির: ভালো। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুহূর্ত ভালো থাকাই উচিত। ভালো থাকার জন্যইতো সবকিছু। আমি সব সময়ই ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকার নামই জীবন।

    মনের খবর: ভালো থাকার জন্য আপনি কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখেন এবং ভালো রাখার চেষ্টা করেন?

    মিশু সাব্বির: স্পেশাল কিছু না। আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ব্যাপারটা কাজ করে সেটা হলো আমি সব ব্যাপারেই পজিটিভ। আমি খুব খারাপ ব্যাপারগুলোকেও পজিটিভলি নেই। অনেক গম্ভীর ব্যাপারকেও লাইটলি নেই। ক্রাইসিস, ঝামেলা এগুলা আসবেই লাইফে। আমি ক্রাইসিস মোমেন্টে চিন্তা করি এটা আমার ভাগ্যে ছিলো, তাই ওইটাকে পজিটিভলি নেই।

    মনের খবর: ভালো থাকার জন্য প্রতিটা দিন জরুরী নাকি অন্য কোনো পরিকল্পনা করেন?

    মিশু সাব্বির: ভালো থাকার জন্য অবশ্যই অবশ্যই প্রতিটা দিনই জরুরী। পরিকল্পনা করে ভালো থাকা যায় না। আমি যদি ভাবি আজকে ভালো থাকবো বা আজকে ইচ্ছা করেই খারাপ থাকবো, এটা সম্ভব না। আর আমি কখনোই প্রিটেনশিয়াস না, মানে ফেইক না। আমি যা আমি সেরকম ভাবেই মানুষের সাথে মিশি। নিজে যখন ভালোভাবে সবকিছু নেওয়া যায় তখন এমনিতেই ভালো থাকা যায়, এটাই মূল কথা।

    মনের খবর: মন খারাপ হয়?

    মিশু সাব্বির: নাহ। হতে দেই না। ওই যে, পজিটিভ থাকি সব ব্যাপারে।

    মনের খবর: যদি কখনও মন খারাপ হয় তখন কি করেন?

    মিশু সাব্বির: আগে হতো ব্যাপারটা। হয়তো কোনো কিছু নিয়ে একটু আপসেট থাকতাম তখন হেভি মেটাল গান শুনতাম। এখন তেমন মন খারাপ হয় না।

    মনের খবর: মন ভালো–খারাপ, দুঃখ–কষ্ট,রাগ–হিংসা এগুলোকে কিভাবে দেখেন?

    মিশু সাব্বির: আমার ভাষায় এগুলা একদিকে মানুষের সহজাত প্রবৃত্তি আবার অন্যদিকে কিছুই না। কারণ এগুলো এড়িয়ে চলা সম্ভব চাইলেই।

    মনের খবর: রাগ করেন?

    মিশু সাব্বির: আমি সহজে রাগি না। বলতে গেলে দেখা যায় আমি বছরে খুব বেশি হলে দুই-তিনবার রাগ করি।

    মনের খবর: রাগ কি দমিয়ে রাখেন? না রাগ কারো উপর ঝেড়ে ফেলার চেষ্টা করেন?

    মিশু সাব্বির: রাগের বহিঃপ্রকাশটা একেকজনের একেকরকম। একজন নরম মানুষের এক রকম, একজন বদমেজাজী মানুষের আরেক রকম। কিন্তু রাগ সবারই হয় সময় বিশেষে। আমি আসলে যেমনটা বললাম আমি খুবই পজিটিভ থাকার চেষ্টা করি যেকোনো ব্যাপারে। তবুও যে কোনো ব্যাপারে যদি কখনও আঘাত পাই বা রাগ হয় তখন সাথে সাথেই সেটা প্রকাশ করি না। চুপচাপ থেকে সেটাকে যুক্তি দিয়ে খণ্ডন করে কমাই।

    মনের খবর: রাগ কি নিয়ন্ত্রণ দরকার? কেন?

    মিশু সাব্বির: রাগ নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বেশি দরকার। কেননা, অনেক ছোটবেলা থেকেই এই ব্যাপারটা আমি বুঝতে শিখে গেছি। আর তখন থেকেই এটা চিন্তা করেছি যে, রাগ করা যাবে না। কারণ রাগ থেকেই ভায়োলেন্স বা সমস্ত ঝামেলার সৃষ্টি।

    মনের খবর: হিংসা আছে?

    মিশু সাব্বির: নাহ। আমার ক্ষেত্রে হিংসা ব্যাপারটা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা মানব জীবনের সবচাইতে ক্ষতিকারক একটা ব্যাপার। আমার যেটা ভাগ্যে আছে সেটা আমার, আবার আমার বন্ধুর যেটা ভাগ্যে আছে সেটা তার।

    মনের খবর: ভালোবাসার প্রবণতা আপনার ভেতরে কতটুকু?

    মিশু সাব্বির: প্রচণ্ড। আমি ভালোবাসায় খুব বিশ্বাসী। আর ভালোবাসা বলতে আমি প্রথমেই যেটা বুঝি সেটা আমার কাজ। তারপর ফ্যামিলি। আগে অবশ্য প্রথমে ফ্যামিলি ছিলো। যেমন- আমার বাবা যখন অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন তখনও আমি শ্যুটিংয়ে গেছি। এর মানে এই না যে আমি সেটাকে কম প্রায়োরিটি দিয়ে গেছি। কিন্তু দুটোই আমার ভালোবাসা।

    মনের খবর: ভালোবাসা ব্যাপারটিকে কিভাবে দেখেন?

    মিশু সাব্বির: ভালোবাসা মানেই সুন্দর। জরুরী না যে একটা ছেলে আর মেয়ের মধ্যেই ভালোবাসা হতে হবে। ভালোবাসা তো ভালোবাসাই।

    মনের খবর: আর একবার ভালোবাসার সুযোগ দিলে কাকে ভালোবাসতেন?

    মিশু সাব্বির: আমি যেহেতু ভালোবেসেই বিয়ে করেছি তাই আমার মনে হয় না আমার আর ভালোবাসার সুযোগ দরকার। আমি পর্যাপ্ত ভালোবাসা পেয়েছি বা ভালোবাসতে পেরেছি।

    মনের খবর: কখনো কি মানসিকভাবে অসুস্থ হয়েছেন?

    মিশু সাব্বির: একটু হাস্যরসিক ভাবে বলতে গেলে আমার সব সময়ই মনে হয় আমি মানসিক ভাবে অসুস্থ। না হলে অভিনয় করতে পারতাম না। যেমন- দেখা যায় প্রচণ্ড ক্রাইসিস অথবা সমস্যা কিন্তু আমাকে ক্যামেরার সামনে গিয়ে হাসতে হচ্ছে। অথবা আমার বাসায় স্ত্রী আছে তারপরেও আমাকে অভিনয়ের খাতিরে অন্য কোনো মেয়ের হাত ধরে প্রেম নিবেদন করতে হচ্ছে। তো মানসিক ভাবে অসুস্থ না হলে এটা সম্ভব না।

    মনের খবর: মানসিক স্বাস্থ্য বিষয়টিকে কিভাবে দেখেন?

    মিশু সাব্বির: যেমনটা বললাম, আমি খুবই পজিটিভ। আর মানসিক ভাবে অসুস্থও মনে করি নিজেকে, তাই মনে হয় আমি মানসিক ভাবে অসুস্থ না হলে বোধ হয় ভালো থাকতাম না।

    মনের খবর: স্বপ্ন দেখেন?

    মিশু সাব্বির: নাহ।

    মনের খবর: নিজে ভালো থাকার জন্য তো আমরা অনেক কিছু করি। কিন্তু অন্যরা যাতে আপনাকে ভালোবাসেন, অন্যদের যাতে ভালো লাগে, সে ব্যাপারে কতটুকু সচেতন? এজন্য কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখেন?

    মিশু সাব্বির: অভিনয়টাই তো সেজন্য করি। আর ব্যক্তিগত জীবনে যেহেতু আমি ফেইক বা প্রিটেনশিয়াস না, তাই যেভাবে নিজেকে উপস্থাপন করি সেটাই পারি।

    মনের খবর: নিজের কাছে মানুষ হিসেবে আপনি কেমন?

    মিশু সাব্বির: এটা আসলে সময়ের সাথে পাল্টায়। আমার মনস্তত্ত্ব যাচাই করা অনেক কঠিন। যারা সাধারণত অনেক কিছু নিয়ন্ত্রণ করে তাদের ক্ষেত্রে বোধ হয় এমনই হয়।

    মনের খবর: যে কোনো সফলতার পেছনে মানসিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে মানসিক শক্তির প্রভাব কতটুকু? এ বিষয়ে আপনার মূল্যায়ন?

    মিশু সাব্বির: আমি মানসিক ভাবে খুবই শক্তিশালী আর স্টেবলড। আমার মানসিক স্টেবলিটির বদৌলতেই আমি এতো কিছু করতে পারি। ফ্যামিলি, অভিনয়, ব্যবসা সবকিছুই। আর, মানসিক সুস্থতা না থাকলে তো আর মানুষ থাকা যায় না।

    মনের খবর: ধন্যবাদ আপনাকে মনের খবরকে সময় দেওয়ার জন্য।

    মিশু সাব্বির: আপনাকে ও মনের খবরকেও ধন্যবাদ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    ভালোবাসা মন মানুষ সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅ্যাসিডিটির কারণ ও প্রতিকার
    Next Article পুরুষ ও নারীদের ভিন্নধর্মী করোনা ভীতি
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    July 22, 2026

    জর্জ বার্নাড শ

    July 2, 2026

    মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    April 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 9, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    মানসিক রোগের লক্ষণ অনেক সময় চোখে দেখা যায় না, এমনকি রোগী নিজেও বুঝতে পারেন…

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.