Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » রাগ কখন রোগ হয়ে ওঠে
    জীবনাচরণ

    রাগ কখন রোগ হয়ে ওঠে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 24, 2021Updated:June 24, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    রাগ কখন রোগ হয়ে ওঠে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানবকুলের ইতিহাস বিবেচনা করলে দেখা যায় যে, বিশ্বে বসবাসকারী বেশির ভাগ মানুষই সমসাময়িককালে অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বেশ শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ জীবনযাপন করছেন।

    কিন্তু তারপরও আশেপাশের অনেক মানুষকে প্রায়শই রাগান্বিত হতে দেখা যায়। আর এই রাগ কোন কোন সময় রোগে পরিণত হয়।

    মানুষের সহনশীলতা যেন ক্রমশই হ্রাস পাচ্ছে, আর অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে রাগের বহিঃপ্রকাশ। ঘরে-বাইরে, সামাজিক মাধ্যমে, রাজনীতির মাঠে প্রতিদিন মানুষকে যেভাবে রাগ প্রকাশ করতে দেখা যায়, তাতে মনে হয় পৃথিবীর মানুষ আসলে ক্রোধের সাগরে ডুবে আছে। কিন্তু শান্তিপূর্ণ পৃথিবীতে কেন এত ক্রোধ, এত রাগ!

    রাগ মূলত একটি স্বাভাবিক আবেগ যা কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষের মানসিক অবস্থার একটি বহিঃপ্রকাশ। অতিরিক্ত ক্লান্তি, দুশ্চিন্তা, কাজের চাপ, ক্ষুধা, ঘুমের অভাব ইত্যাদি স্বাভাবিক নিত্য নৈমিত্তিক কারণে মানুষের রাগ হতেই পারে।

    অনেকেই রেগে গেলে খুব চিৎকার চেচামেচি করেন, আশপাশের ভাঁঙার মতো কিছু পেলে ভাঙেন বা ছুড়ে মারেনÑএমনকি খাওয়া-দাওয়া কিংবা কথা বলা পর্যন্ত বন্ধ করে দেন। তবে রাগারাগি করার পরে অনেকেই আবার বুঝতেও পারেন যে, এটা উচিত হয়নি এবং এর জন্য অনুশোচনাও করেন।

    কিন্তু অনেকের রাগের প্রকাশ মাত্রা ছাড়িয়ে যায়। অতিরিক্ত রাগের পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো দীর্ঘমেয়াদি মানসিক চাপ কিংবা মানসিক রোগ।

    নিম্নলিখিত কিছু কারণ ও ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের জন্যে মানুষের মধ্যে অল্পতেই অতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা থাকে। যেমন-

    জীবনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বঞ্চিত হওয়া, শৈশবে বিরূপ বা আগ্রাসী পরিবেশে বেড়ে ওঠা, শিশুকাল থেকে সহিংস আচরণ প্রত্যক্ষণ করা, পারিবারিক ও সাংস্কৃতিক শিক্ষার অভাব, স্নেহ ও ভালোবাসার অভাব, দীর্ঘমেয়াদি উত্ত্যক্তকরণ, দীর্ঘমেয়াদি নির্যাতন।

    প্রিয়জনের সঙ্গে দ্বন্দ্বমূলক সম্পর্ক, অতিরিক্ত কর্তৃত্বপরায়ণ মনোভাব, অতিরক্ত শারীরিক ও মানসিক চাপ, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির শিকার হওয়া, অস্বাভাবিক ব্যক্তিত্ব, খুতখুঁতে স্বভাব, হীনম্মন্যতাবোধ, সমস্যা সমাধানে ব্যর্থতা, ব্যর্থতা মেনে না নেওয়ার মনোভাব ইত্যাদি।

    আবার কিছু দীর্ঘমেয়াদি শারীরিক রোগের ফলেও অতিরিক্ত রাগ হতে পারে যেমন: দীর্ঘমেয়াদি ব্যথা (Chronic pain), উচ্চ রক্তচাপ (Hypertension), ডায়াবেটিস (Diabetes), হাঁপানি (Asthma), হৃৎপিণ্ডের রোগ (Heart disease), পারকিনসনিজম (Parkinson’s disease), স্ট্রোক (Stroke), মৃগীরোগ (Epilepsy), লিভারজনিত রোগ (Liver disease), কিডনি রোগ (Kidney disease) ইত্যাদি।

    আবার মস্তিষ্কে বিভিন্ন রাসায়নিক পদার্থের তারতম্য ও বিভিন্ন মানসিক রোগের উপসর্গ হিসেবেও অতিরিক্ত রাগের প্রকাশ হয়ে থাকে। যেমন: মাদকাসক্তি (Addictive disorder), ব্যক্তিত্বজনিত রোগ (Personality disorder), বিষণ্ণতা (Depressive disorder), উদ্বিগ্নতা (Anxiety disorder), শুচিবাইগ্রস্ততা (Obsessive compulsive disorder), ইমপাল্স কন্ট্রোল ডিজঅর্ডার (Impulse control disorder), কনডাক্ট ডিজঅর্ডার (Conduct disorder), বুদ্ধিপ্রতিবন্ধিতা (Intellectual disability), বাইপোলার ডিজঅর্ডার (Bipolar disorder), সিজোফ্রেনিয়া (Schizophrenia), ডিমেনশিয়া (Dementia) ইত্যাদি।

    কাজেই রাগের মাত্রা আদৌ স্বাভাবিকের গণ্ডিতে আছে নাকি স্বাভাবিকতার দেয়াল অতিক্রম করে অস্বাভাবিকতার ঘরে ঢুকে রোগের আকার ধারণ করেছে, তা নির্ধারণ করা খুব জরুরি।

    নিম্নে বর্ণিত কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারব যে, রাগ আসলে রোগে পরিণত হয়েছে বা হচ্ছে কিনা:

    বিশেষ কোনো কারণ ছাড়া প্রায়ই রাগ করা, রাগের প্রকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, অল্পতেই আক্রমণাত্মক হয়ে ওঠা, নিজেকে আঘাত করা, আশেপাশের মানুষজনকে আঘাত করা, হুমকি দেয়া, জিনিসপত্র ভাঙচুর করা, রাগ বা সহিংস আচরণের পরবর্তীতে হতাশ হয়ে পড়া ও স্থায়ী নেতিবাচক মনোভাব তৈরি হওয়া।

    অতিরিক্ত রাগের প্রভাবে শারীরিক প্রতিক্রিয়া যেমন- হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, মাথাব্যথা, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া ইত্যাদি।

    সর্বোপরি রাগ যদি একজন মানুষের ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবনকে ব্যাহত করে, তাহলে বুঝে নিতে হবে যে, তা আর মোটেই স্বাভাবিক আবেগের পর্যায়ে নেই, রোগে পরিণত হয়েছে। দেরি না করে তখন রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা আবশ্যক।

     

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    মানসিক রোগ বিভাগ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ, সিলেট

    আসক্তি ওসিডি বিষণ্ণতা মস্তিষ্ক মাদকাসক্তি হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleব্রাজিলের হার না মানা মানসিকতার পুরস্কার জয় : কাসোমিরো
    Next Article আমার সব যৌনতা যেন পুরুষকে ঘিরে!
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.