Close Menu
    What's Hot

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মপীড়নকারীদের সহিংস অপরাধ প্রবণতা বেশি: গবেষণা
    ফিচার

    আত্মপীড়নকারীদের সহিংস অপরাধ প্রবণতা বেশি: গবেষণা

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরJanuary 11, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অপরাধবোধ থেকে মুক্তি পেতে যা করতে পারেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যুক্তরাজ্যের কিশোর-কিশোরীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, নিজের ক্ষতি করে এমন কিশোর-কিশোরীদের মধ্যে সহিংস অপরাধ প্রবণতা বেশি। স্বাভাবিক কিশোর-কিশোরীদের তুলনায় তাদের মধ্যে সহিংস অপরাধ প্রবণতা দ্বিগুণের বেশি। নিজের ক্ষতি করার অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে শরীরে আঘাত করা, কাটা বা আগুন দেওয়া। গবেষকেরা বলেছেন, এসব কিশোর-কিশোরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে চিকিৎসাভিত্তিক পন্থা বেশি কার্যকর।

    ১৯৯৪ ও ১৯৯৫ সালে যুক্তরাজ্যে জন্ম নেওয়া ২ হাজার ২৩২ জন যমজ কিশোর-কিশোরীকে নিয়ে এই গবেষণা হয়েছে। দুই দশক ধরে এদের নানা ধরনের ঝুঁকির তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৮ বছর বয়সে নিজের ক্ষতি করার তথ্য সাক্ষাৎকারের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। সহিংস অপরাধের তথ্য সংগ্রহ করা হয়েছে কম্পিউটারে দেওয়া প্রশ্নপত্র ও পুলিশের রেকর্ড থেকে। স্বাভাবিক কিশোর-কিশোরীদের ১৭ শতাংশ সহিংস অপরাধে জড়িত। নিজের ক্ষতি করে এমন কিশোর-কিশোরীদের মধ্যে এই হার ৩৫ শতাংশ।

    জিনগত কারণে কারও মধ্যে সহিংস অপরাধ প্রবণতা বেশি কি না, সে বিষয়ে পরিষ্কার হওয়ার জন্য যমজ কিশোর-কিশোরীদের নিয়ে গবেষণা করা হয়। যমজরা একই পারিবারিক পরিবেশে বেড়ে ওঠে। তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, সহিংস অপরাধ প্রবণতার ক্ষেত্রে একই পরিবারের যমজেরা একই আচরণ করে না। নিজের ক্ষতি করে এমন কিশোর-কিশোরীরা সহিংস অপরাধকে সমস্যা সমাধানের পন্থা হিসেবে দেখে। সহিংসতা তারা অন্যের প্রতি দেখায়, নিজের প্রতিও দেখায়। এরা দ্বৈত ক্ষতির মুখে পড়ে।

    যুক্তরাজ্যের ডিউক বিশ্ববিদ্যালয় ও কিংস কলেজ লন্ডনের গবেষকেরা এই গবেষণা করেছেন। এই গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্রের দ্য আমেরিকান জার্নাল অব সাইকিয়াট্রিতে প্রকাশিত হয়।

    গবেষকেরা এটাও দেখেছেন যে নিজের ও অন্যের প্রতি সহিংসতা দেখায় এমন কিশোর-কিশোরীদের একটি অংশ এই বয়সে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়। এদের মধ্যে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়। অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে। এরা আত্মনিয়ন্ত্রণের সমস্যায় ভোগে।

    রোগীর ইতিহাস ঘাঁটতে গিয়ে চিকিৎসকেরা দেখেছেন, কায়সারের ব্যবসায়ী বাবা একসময় নিয়মিত মদ্য পান করতেন। বাড়িতে বাবাকে মাতলামি করার স্মৃতিও কায়সারের আছে। চিকিৎসকদের ধারণা, পারিবারিক বৈরী পরিবেশ কায়সারকে মানসিক চাপে ফেলে। কায়সার বলেছে, মা ছাড়া পরিবারের অন্য কেউ তার সঙ্গে স্বাভাবিক আচরণ করেন না।

    মেখলা সরকার বলেন, পারিবারিক বিরূপ পরিবেশ, খেলার সঙ্গী না থাকা, পড়াশোনার চাপসহ নানা করণে মানসিক চাপে পড়ে কিশোর-কিশোরীরা। এই বয়সে শারীরিক কিছু পরিবর্তনও ঘটে। সবার পক্ষে এই চাপ ও পরিবর্তন সামলে নেওয়া সম্ভব হয় না। এ বিষয়ে অভিভাবকদের সচেতন করার দরকার আছে। বড় ভূমিকা রাখতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

    কিশোর-কিশোরীদের চিকিৎসার ওপর গুরুত্ব দিয়ে গবেষকেরা বলেছেন, চিকিৎসকদের এটা অনুধাবন করতে হবে যে নিজের ক্ষতি করে এমন কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঝুঁকি বেশি। এসব কিশোর-কিশোরীর আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ দিলে বা এ ব্যাপারে দক্ষতা বাড়ালে সহিংস অপরাধ থেকে তারা দূরে থাকবে।

    আত্মপীড়নকারী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তান রেগে গেলে সামলাবেন যেভাবে
    Next Article প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 29, 2026

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটি সিস্টেম যার ফলে কম্পিউটার সিস্টেম বা…

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.