Close Menu
    What's Hot

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 19, 2026

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      Recent

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাথার ভেতর থেকে আওয়াজ আসে; আমি ভয় পাই
    প্রশ্ন-উত্তর

    মাথার ভেতর থেকে আওয়াজ আসে; আমি ভয় পাই

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 24, 20181 Comment4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন ভীতি আপনার সঙ্গীকেও প্রভাবিত করতে পারে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন : আসসালামুআলাইকুম। আমি মোঃ নজরুল ইসলাম, বয়স ৩১। আমার গত তিন বছর ধরে আধো ঘুমের মধ্যে কিছুটা ঘুমন্ত আবার কিছুটা জাগ্রত অবস্থায় মাথার ভিতর এক ধরণের ভুম ভুম আওয়াজ আসে যা কিনা আমাকে ভীষণ ভয় পাইয়ে দেয়। মনে হয় মাথার ভিতর থেকে কিছু ছিড়ে যাচ্ছে। ভয়ে ঘুম হয় না। মাসে অন্তত ১৫-২০ বার এ সমস্যা হয়, কিছুতেই এ থেকে মুক্তি পাচ্ছি না। অনেক ডাক্তার দেখিয়েছি কোন উপকার পাচ্ছি না। সব ডাক্তার ঘুমের ওষুধ দেয়। ঘুমের ওষুধ খেলে ভাল থাকি।  আমার বাম কানে আঘাত লাগে, কানে সব সময় শব্দ হয়। নাক, কান, গলা ডাক্তার দেখিয়েছি, তিনি সাইকিয়াট্রিস্ট এর নিকট পাঠিয়েছেন। সাইকিয়াট্রিস্ট ইপিট্রা ০.৫ মিলিগ্রাম ২ সপ্তাহ, পিনর ২৫ মিলিগ্রাম ৩ মাস দিয়েছিলেন। ৩ মাস ভাল ছিলাম। কিন্তু ওষুধ বাদ দিয়ে সমস্যা আরও বেড়ে গেছে। আমাকে বলতে পারবেন, আমি কোন ডাক্তার দেখাবো, দেশে বা বিদেশে? যদি কারো এ সমস্যা সম্পর্কে জানা থাকে তবে দয়া করে আমাকে জানাবেন, আমি তার সাথে যোগাযোগ করব।

    উত্তর : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার সমস্যা থেকে দেখা যাচ্ছে, আধো ঘুমন্ত অবস্থায় আপনার মাথার ভিতর থেকে ভুম ভুম আওয়াজ আসে ফলে ভয়ে আর ঘুম হয় না যা মাসে প্রায় ১৫ থেকে ২০ বার হয়। বাম কানে আঘাত লাগে ও কানে সব সময় শব্দ হয়। আপনি এ সমস্যার জন্য খুব কষ্ট পাচ্ছেন এবং এ থেকে মুক্তি পেতে চাইছেন। এই লক্ষণগুলো থেকে একটি রোগকে নির্দিষ্ট করতে আরও কিছু তথ্য নেয়া প্রয়োজন। যেমনঃ

    ১। কতদিন ধরে এ সমস্যা হচ্ছে? আগেও এ সমস্যা হয়েছিল কিনা?

    ২। এ সমস্যা কি শুধু রাতে ঘুমের মধ্যেই হয় নাকি দিনের বেলাতেও হয়?

    ৩। ঘুমের সময় আর অন্য কোন ধরণের সমস্যা হয় কিনা?

    ৪। আপনি কি কোন বিষয় নিয়ে অনেক বেশী দুশ্চিন্তা করেন?

    ৫। বুক ধড়ফড় বা অস্থির লাগে কি?

    ৬। আপনার কি শুধু বাম কানেই আঘাত লাগে নাকি দুই কানেই?

    ৭। কানে শুনতে কি কোন অসুবিধা হয়?

    ৮। আপনি কি কোন নেশা করেন বা ঘুমের কোন ওষুধ অনেক দিন ধরে খাচ্ছেন কি?

    আপনার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর খোজা জরুরী। আপনি যতটুকু বলেছেন তাতে করে বলা যায় আপনার হিপনোগোগিক হেলুসিনেশন (Hypnagogic hallucinations) বা স্লিপ হেলুসিনেশন (Sleep hallucinations) হচ্ছে যা ঘুমের শুরুতেই ঘটে এবং রোগীর কাছে এটি খুব বাস্তব মনে হলেও এটা আসলে বাস্তব নয়। শুধু অস্বাভাবিক শব্দই নয়, অস্বাভাবিক ছবি বা মুখে অস্বাভাবিক স্বাদ লাগার অনুভুতিও হতে পারে যা আনেক মানসিক বা শারীরিক রোগে দেখা দিতে পারে যেমন, নারকোলেপ্সি (Narcolepsy), নাইট মেয়ার (Nightmare) এর মত ঘুমের সমস্যা জনিত রোগে। তাছাড়া সিজফ্রেনিয়া (Schizophrenia), এনক্সাইটি ডিজঅর্ডারসে (Anxiety Disorders) এ সমস্যা হতে পারে। তবে কানের ও মস্তিস্কের বিভিন্ন সমস্যায়ও এ ধরণের লক্ষণ দেখা দিতে পারে, যেমন, লেবিরিন্থাইটিস(Labirinthitis), মেনিয়ারস ডিজিস(Meniere’s disease), একুইস্টিক নিউরোমা(Acoustic neuroma), সেরিব্রাল ভেনাস থ্রম্বসিস(Cerebral venous thrombosis),পারকিন্সন্স ডিজিজ(Perkinson’s disease), এপিলেপ্সি(Epilepsy) ইত্যাদি। আপনি যে সমস্যাগুলো বলেছেন তা এসব রোগের সাথেও থাকতে পারে তবে প্রতিটা রোগের অন্যান্য আরও কিছু লক্ষণ থাকে। তাই অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেয়া ও প্রয়োজনীয় কিছু পরীক্ষানিরীক্ষা ছাড়া আপনার রোগটি নির্দিষ্ট করা যাবে না।

    আপনি যেহেতু নাক-কান-গলার চিকিৎসক দেখিয়েছেন এবং উনি আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়েছেন ও সাইকিয়াট্রিস্ট আপনাকে এনক্সিওলাইটিক(Anxieolytics) ও সিডেটিভ(Sedatives) দিয়েছিলেন যা আপনি ৩ মাস খেয়ে ভাল ছিলেন কিন্তু ওষুধ ছাড়ার পর আপনার সমস্যা আবার দেখা যায়, সেহেতু আপনার উচিত হবে আবার কোন মানসিক চিকিৎসকের পরামর্শ নেয়া এবং মানসিক রোগ বিশেষজ্ঞ মনে করলে প্রয়োজনে কোন নাক-কান-গলা বিশেষজ্ঞ বা নিউরোলজিস্ট দেখানোরও দরকার হতে পারে। দুশ্চিন্তাজনিত সমস্যা বা ঘুমের সমস্যাজনিত কোন রোগে এমনটা হচ্ছে বলেই মনে হলেও কিছু কিছু পরীক্ষানিরীক্ষার প্রয়োজন হতে পারে যেমন, পলিসোমনোগ্রাম, মস্তিস্কের এম,আর আই ইত্যাদি। সেই ক্ষেত্রে আপনি এমন কোন হাসপাতালে চিকিৎসা নিতে পারেন যেখানে আপনি একই সাথে মানসিক, নাক-কান-গলা ও নিউরোলজী বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন ও প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করাতে পারেন।

    আপনার সমস্যা নির্দিষ্ট করা গেলে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিলে আপনার সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। ঘুমের ওষুধ যেমন দীর্ঘদিন খাওয়া ঠিক নয় তেমনি কিছু কিছু ক্ষেত্রে সাময়িক ভাবে তার প্রয়োজন হতে পারে। Pinor নামে যে ওষুধটা আপনি খেয়েছিলেন সেটা হয়ত আবারও এবং দীর্ঘদিন খেতে হতে পারে তবে তা একজন বিশেষজ্ঞই ঠিক করবেন। সেই সাথে প্রয়োজন নিজের জীবন যাপনে কোন অনিয়ম থাকলে তা ঠিক করা যেমন, নির্দিষ্ট সময়ে ঘুমানো, নেশাদ্রব্য গ্রহণ না করা ইত্যাদি।

    পরার্মশ দিয়েছেন: ডা. সজিব হাসনাত

    মাথার ভেতর থেকে আওয়াজ আসে; আমি ভয় পাই
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মবিশ্বাস বাড়ানোর উপায়
    Next Article শিশুর মানসিক বিকাশে দেরিতে স্কুলে ভর্তি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    September 19, 2026

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    September 16, 2026

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    September 15, 2026

    1 Comment

    1. Shubhanlar Das on February 6, 2020 12:01 pm

      নজরুল ভাই আপনার কি সমস্যা টি কমছে।আমার ও একই সমস্যা। মাথার ভিতর শব্দ করে।

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 19, 2026

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    আবেগ হচ্ছে মনের এমন অবস্থা যার ব্যক্তিগত, শারীরিক এবং আচরণগত দিক রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে একজন…

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.