Close Menu
    What's Hot

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরামর্শদান ক্ষমতার বোধ সৃষ্টি করে
    জীবনাচরণ

    পরামর্শদান ক্ষমতার বোধ সৃষ্টি করে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরMay 28, 2018No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এমন অনেক উপায় আছে পৃথিবীতে, যার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে ক্ষমতাশালী মনে করে। সামাজিক অবস্থান এরকম একটা বিষয়। উদাহরণস্বরূপ: একজন কলেজ শিক্ষক অবশ্যই তার শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীর চেয়ে ক্ষমতাবান, কিন্তু কলেজের ডীন বা কর্তৃপক্ষের চেয়ে নন। এখানে ব্যক্তিত্বের উপাদানগুলোও কিছুটা প্রভাব রাখে। যাদের নিজ কর্মদক্ষতার ও কতৃর্ত্ববোধ আছে তারাই অনুভব করতে পারে যে তাদের ক্ষমতা আছে।
    Michael Schaerer, Leigh Tost, Li Huang, Francesca Gino, and Rick Larrick এর Personality and Social Psychology Bulletin এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে যে, অন্যদেরকে উপদেশ দেয়া নিজের মধ্যে ক্ষমতাবোধ জাগায়। যখন আপনি কাউকে উপদেশ বা পরামর্শ দেন, তখন আপনার মধ্যে এমন অনুভূতি কাজ করে যে, অন্যরা আপনার পরামর্শ অনুসরণ করবে। অন্যের আচরণের মধ্যে প্রভাব রাখতে পারাটাই আপনাকে ক্ষমতাবান হওয়ার অনুভূতি দিবে।
    একটি গবেষণা এমন ছিল যে, অংশগ্রহণকারীদের একটা দলকে বলা হয় তাদের এমন একটি কথোপকথনের বিষয় স্মরণ করে লিখতে, যখন তারা কাউকে পরামর্শ দিচ্ছিল। আরেকটি দলকে বলা হয় সাধারণ একটি কথোপকথন স্মরণ করতে। এরপর তারা একটি স্কেল ভরাট করেছে যেটা ছিল ওই কথোপকথনের সময়ে তারা নিজেদের কতটা ক্ষমতাবান মনে করেছিল তার ওপর। ফলাফলে দেখা গেছে, যারা পরামর্শদানের সময়টা লিখেছে তারা অপর দলের তুলনায় নিজেদের বেশি ক্ষমতাবান মনে করেছে পূর্বের কথোপকথনের সময়। পরিসংখ্যান বলে, অপরের উপর প্রভাব খাটানোর বিষয়টাই এই পার্থক্যের কারণ।
    অন্য দুটি গবেষণায় দেখা হয়েছে যে, কেউ ক্ষমতাবান হওয়ার উদ্দেশ্যেই পরামর্শ দেয় কি-না।
    যেমন: একটি দলের অংশগ্রহণকারীরা ছিল এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী, যারা কিছুদিন পরেই কোর্সের অংশ হিসেবে একটি আপসসূচক আলোচনায় বসবে। তাদেরকে একটি স্কেল পূরণ করতে দেয়া হয়, যা তাদের ক্ষমতাবান হওয়ার প্রবনতাকে পরিমাপ করে। আলোচনার পর অপর দলকে জিজ্ঞাসা করা হয় যে, তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের কাছে কতটা পরামর্শমূলক কথা শুনেছে। দেখা যায়, ওই স্কেলে যাদের ক্ষমতাবান হওয়ার আগ্রহ ছিল তারাই বেশি পরামর্শমূলক কথা বলেছে।
    আরেকটি গবেষণায় কিছু মানুষকে পরামর্শদানের পূর্বে ও পরে পরিমাপক ব্যবহার করা হয়। এর মধ্যে একটি দলকে কোনোভাবে জানানো হয় যে, তাদের পরামর্শ কাজে দিবে। অপর দলকে জানানো হয় তাদের পরামর্শ কাজে দিবে না। মতামত দেয়ার পরও তাদের আবার ক্ষমতাপরায়ণতা পরিমাপক ব্যবহার করা হয়।
    সর্বোপরি, পরামর্শদান করায় ক্ষমতার অনুভূতি জাগায়। যারা ক্ষমতায় আগ্রহী তাদের ক্ষেত্রে এটা সত্যি। তবে যখন অন্যদের উপর প্রভাব আর কাজ না করে, তখন পরামর্শদানের প্রবণতাও কমে আসে। এই গবেষণাগুলো বলে যে, যখন কারো ক্ষেত্রে প্রভাব বিস্তার করার সুযোগ থাকে তখনই অনেকের মধ্যে পরামর্শদানের প্রবণতা কাজ করে। এমনকি যারা এরকম ব্যক্তিত্বের অধিকারী না, তারাও এটা স্বীকার করে। তবে যারা আসলে ক্ষমতাবান হতে আগ্রহী তারাই এধরণের সুযোগ গ্রহণ করে।
    তথ্যসূত্র: সাইকোলজি টুডে ডটকমে প্রকাশিত Art Markman এর রচনা অবলম্বনে লিখেছেন সাদিয়া আফরোজ শামস।
    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/ulterior-motives/201805/giving-advice-creates-sense-power

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসিজোফ্রেনিয়া কি ভালো হয়?
    Next Article আবেগ উপলব্ধি করতে শিখুন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 31, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    বর্তমানের এই  গতিশীল যুগে মানুষ হিসেবে আমরা কেমন যেন অধৈর্য হয়ে উঠছি। আবেগ কিংবা অনুভূতিগুলো…

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.