Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 23
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯: বয়স্কদের মানসিক স্বাস্থ্য
    করোনায় মনের সুরক্ষা

    কোভিড-১৯: বয়স্কদের মানসিক স্বাস্থ্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 31, 2020Updated:August 31, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বৃদ্ধ কষ্ট পাওয়ার মাত্রার ওপর নির্ভর করতে পারে বৃদ্ধ বয়সে জীবনের মান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সাম্প্রতিক কালে কোভিড-১৯-এর প্রাদুর্ভাব প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্যের উপরে লক্ষণীয় প্রভাব বিস্তার করেছে। করোনা ভাইরাস অতিমারি হয়ে বিস্তীর্ণ রূপে ছড়িয়ে পড়ার ফলে বয়স্ক মানুষেরা, বিশেষকরে যাদের হাই ব্লাড প্রেসার, হাঁপানি, হৃদরোগ অথবা ডায়াবেটিস রয়েছে, তাদের মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ার আশংকা রয়েছে।বয়স্ক মানুষদের ক্ষেত্রে ভাইরাসটি বাস্তবিক ভাবে বিপদের মাত্রা বাড়িয়ে দেবার ফলে তাদের মানসিক স্বাস্থ্যের উপরে লক্ষণীয় প্রভাব পড়তে পারে।

    বর্তমান পরিস্থিতির ফলে বৃদ্ধরা যে ধরনের উদ্বেগে ভুগছেন সেই বিষয়ে আমরা তাদের কীভাবে সাহায্য করতে পারি?

    বেশীরভাগ বয়স্ক মানুষই জানেন যে কোভিড-১৯ এ তারাই সবচেয়ে বেশী প্রভাবিত হতে পারেন এবং সারাক্ষণ খবর দেখার ফলে তাদের উদ্বেগ বেড়ে যেতে পারে। এই অতিমারির সাথে কোনোভাবে যোগাযোগ নেই এমন ধরনের ইতিবাচক বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করা উপযোগী হতে পারে।যদি তাদের সাথে কোভিড-১৯ সম্পর্কিত কথা বলেন অথবা যদি তারা খুব বেশী মানসিক চাপ অনুভব করেন তাহলে তাদের আশ্বস্ত করা যাবে এমন সঠিক তথ্যের ভিত্তিতে আলোচনা করতে পারেন।

    আমার বাড়িতে বয়স্ক অভিভাবকরা রয়েছেন যারা নিজেদের সমবয়সী দলের সাথেই সারাক্ষণ মেতে থাকেন। এই লকডাউন-এর কারণে সেই মনের মানুষগুলির থেকে দূরে হয়ে গিয়ে তারা দিশাহারা বোধ করছেন। এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আমি কীভাবে তাদের সাহায্য করতে পারি?

    এই সময় বয়স্ক মানুষদের সাহায্য করার একটা উপায় হল তাদের সামাজিক ক্রিয়াকলাপগুলিকে যতটা সম্ভব অনলাইন নিয়ে যাওয়া। আমাদের প্রতিদিনকার জীবনকে আমরা যতটা সহজে অনলাইন নিয়ে যেতে পারি তাদের ক্ষেত্রে সেটা হয়না। তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে অনলাইনের সাথে জুড়ে দিলে হয়তো এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া তাদের পক্ষে কিছুটা সহজ হয়ে উঠবে। যেমন- যদি প্রতিদিন কোনো একটি নির্দিষ্ট সময়ে তারা তাদের বন্ধুদের সাথে দেখা করে থাকেন, তাহলে এখন দেখা করার পরিবর্তে তাদের সাথে ফোনে কথা বলতে পারেন বা ভিডিও কল করতে পারেন। যোগা বা কগ্নিটিভ থেরাপি যদি দৈনিক জীবনের অঙ্গ হয় তাহলে সেটা অনলাইনে করার পথ খুঁজে বার করা যেতে পারে। তারা যে সমাজ থেকে বিচ্ছিন্ন নন সেটা সুনিশ্চিত করার জন্য আপনি এবং আপনার পরিবারের অন্য সদস্যরা পালা করে তাদের ফোন বা ভিডিও কল করতে পারেন।

    এইরকম একটা পরিস্থিতিতে বয়স্করা নিজেদের যত্ন কীভাবে নিতে পারেন?

    • প্রাত্যহিক জীবনযাত্রাকে স্বাভাবিক মনে হবে যদি বেশীরভাগটা অনলাইন নিয়ে যাওয়া হয়।
    • রোজ যাদের সাথে দেখা হত সেইসব বন্ধু ও পরিবারের লোকজনকে ফোন করে কথা বলা।
    • সারাক্ষণ খবর পড়ার বা দেখার বদলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কিছুক্ষণের জন্য খবর দেখা। এই মুহুর্তের খবরে হয়তো আতিশয্য থাকতে পারে এবং তাতে উদ্বেগ বাড়তে পারে।
    • বাড়ির কাজকর্মের নিজেকে ব্যস্ত রাখা।
    • তাদের অন্যান্য আগ্রহের বিষয়গুলি যেমন, শিল্পকলা, সঙ্গীত, বইপড়ার মাধ্যমে সময় কাটানো অথবা নতুন কোন টেকনোলজির বিষয়ে জানা।

    অনেক বয়স্ক মানুষ আছেন যারা একা থাকেন। এই একাকিত্ত্বের সময়ে তাদের পাশে কীভাবে দাঁড়ানো যেতে পারে?

    • পরিবার এবং বন্ধুদের পালা করে তাদের সাথে ঘনঘন ফোনে কথা বলা উচিত।
    • প্রতিটি ফোন কল যেন অন্তত পক্ষে ৩০-৬০ মিনিটের হয়।
    • তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন- যেমন তাদের ছোটবেলার কথা অথবা তাদের পরিচিত কোনও রান্নার পদ নিয়ে আলোচনা করা।
    • সবাই একসাথেই আছি এই বোধকে জাগিয়ে রাখার জন্য আপনার পরিবারের অন্যান্যদের সাথে একটি ভিডিও গ্রুপ তৈরি করতে পারেন এবং একসাথে রান্না বা ছবি আঁকার মত কাজকর্ম করতে পারেন।

    অনেকের বাড়িতেই কাজের লোক আসছে না। পরিচর্যাকারীদের বাড়ি থেকে অফিসের কাজ করতে হচ্ছে, বয়স্ক লোকেদের পরিচর্যা করতে হচ্ছে এবং সংসারের কাজ সামলাতে হচ্ছে। এই অবস্থায় তারা নিজের যত্ন কীভাবে নেবে?

    এই ধরনের পরিস্থিতিতে এটা বোঝা জরুরি যে পরিচর্যার কাজটিতে শুধুমাত্র কায়িক পরিশ্রম জড়িত নয়, বরং এর সাথে মানসিক এবং আবেগযুক্ত শ্রমও জড়িত। তাই এটি খুবই ক্লান্তিকর হতে পারে।

    • যদি স্থানের বাধ্যবাধকতা থাকে, তাহলে নিজের জন্য সময় বের করে নেবার জন্য পরিচর্যাকারী বয়স্ক ব্যক্তিকে টিভিতে সিনেমা দেখতে অথবা অন্য কোন এমন কাজ করার জন্য উৎসাহিত করতে পারেন যেটা তিনি উপভোগ করেন।
    • এই ‘নিঃসঙ্গ সময়’টি ব্যায়াম করে অথবা ছবি আঁকার মতো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে নিজের যত্ন নেওয়া যেতে পারে।
    • প্রতিদিনের কাজকর্মের জন্য টাইম ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং করতে হবে।
    • সাহায্যের জন্য থেরাপিষ্ট বা বন্ধুর সাথে কথা বলা যেতে পারে।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅতিরিক্ত রাগে তৈরি হতে পারে শারীরিক সমস্যা
    Next Article কথা বলো কথা বলি:করোনায় স্বজন হারাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026

    মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    June 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.