আন্তর্জাতিক শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্যবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড প্রফেশনস (IACAPAP)-এর ২০২৬ ডোনাল্ড জে. কোহেন ফেলোশিপ (Donald J. Cohen Fellowship)-এর জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. হুমায়রা শাহজাহান হৃদি।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৩০ জনেরও বেশি প্রতিযোগিতামূলক আবেদনকারীর মধ্য থেকে ডা. হুমায়রা শাহজাহান হৃদি এই ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্য উন্নয়নে তাঁর আগ্রহ, প্রতিশ্রুতি এবং নেতৃত্বের গুণাবলির স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানজনক ফেলোশিপ প্রদান করা হয়েছে।
মনের খবরের পক্ষ থেকে ডা. হুমায়রা শাহজাহান হৃদিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আমরা আশা করছি তার এই অর্জন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং শিশু ও কিশোর মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

