Close Menu
    What's Hot

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 16, 2026

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      Recent

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন
    শিশু কিশোর

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    ডা. হোসনে আরাBy ডা. হোসনে আরাAugust 29, 2019Updated:November 4, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশুর আবেগ শিশুর মানসিক স্বাস্থ্যের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হলো আবেগ। আবেগ মানুষের সহজাত প্রবৃত্তি। জীবনে সফলতার জন্য আবেগের সুষ্ঠু প্রকাশ এবং নিয়ন্ত্রন অতীব জরুরি। এই আবেগকে সাধারণত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়, ইতিবাচক আবেগ (আদর, ভালোবাসা, মায়া, মমতা, সুখ, আনন্দ ইত্যাদি) এবং নেতিবাচক আবেগ (রাগ, ক্ষোভ, ঘৃণা, কষ্ট ইত্যাদি)। এই আবেগগুলো স্থান-কাল-পাত্র ভেদে ভিন্ন হয়ে থাকে, কেননা যেকোনো মানুষ তার চিন্তার বহিঃপ্রকাশ করে আবেগের মাধ্যমে।

    এই আবেগের কারণে আমরা মিলেমিশে বাস করি। আবেগের এই ভিন্নতার (আনন্দ, দুঃখ, ভয়, উত্তেজনা ইত্যাদি) কারণে আমাদের জীবন উপভোগ্য হয়, আবার এই আবেগের কারণেই (রাগ, হিংসা, ঘৃণা, লোভ ইত্যাদি) যুদ্ধ, খুন, হানাহানি, পারিবারিক-কলহসহ নানা বিশৃঙ্খলা তৈরি হয়। আবেগ শিশুর মানবীয় বিকাশের অন্যতম একটি বিষয়। জন্মের পর থেকেই শুরু হয় আবেগের বিকাশ। আবেগ বয়সভেদে ভিন্ন হয়। শৈশবে শিশুর আবেগ বেশি থাকে। রাগ, ভয়, ঈর্ষা,কৌতূহল, হিংসা, সুখ-দুঃখ, স্নেহ ইত্যাদির মাধ্যমে শিশুর আবেগ প্রকাশ পায়।

    যে সকল শিশু সঠিকভাবে আবেগ প্রকাশ করতে পারে তাদের স্কুলের ফলাফল ভালো হয়, বাবা-মা, বন্ধুবান্ধব, আত্মীয়, প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। আবেগের এই বহিঃপ্রকাশে বাবা-মার অনেক অবদান থাকে।

    তাই আসুন জেনে নেই শিশুর এই আবেগ প্রকাশে কীভাবে সাহায্য করবেন :
    •  শিশুর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন কারন আপনি মনোযোগ দিয়ে না শুনলে শিশু তার আবেগ অস্বাভাবিকভাবে প্রকাশ করতে পারে ।
    • শিশু যদি সঠিকভাবে তার আবেগ প্রকাশ করতে পারে তবে তার প্রশংসা করুন
    • নিজে সঠিকভাবে আবেগ প্রকাশ করুন, কারণ শিশুরা অনুকরণপ্রিয়, আপনার ভালো আচরণ তাকেও ভালো আচরণ করতে উৎসাহিত করবে।
    • শিশুর মেজাজ অনুযায়ী আচরণ করুন : সব শিশু এক রকম হয় না। জন্ম থেকেই শিশুদের মেজাজ আলাদা হয়। আবার শিশুর মনের ভাব সবসময় একইরকম থাকে না। তাই শিশুর মেজাজ অনুযায়ী আচরণ করতে হয়।
    • আদর-স্নেহ নিতে ও দিতে শেখান : একটি শিশুর মধ্যে জন্মগতভাবেই আদর-স্নেহের চাহিদা রয়েছে। মা-বাবার আদর-স্নেহ দানের মাধ্যমেই শিশু ভালোবাসা দিতে ও নিতে শেখে। তাই শিশুর মধ্যে ভালোবাসা সৃষ্টির জন্য তাকে যথেষ্ট আদর-স্নেহ দিন। শরীরে হাত বুলিয়ে তা প্রকাশ করুন। শিশু যদি আপনাকে জড়িয়ে ধরে আপনিও তাকে জড়িয়ে ধরুন।
    • আবেগ প্রকাশের পাশাপাশি শিশুকে আবেগ নিয়ন্ত্রণের কৌশলও শেখাতে হবে। কারণ সঠিকভাবে আবেগ নিয়ন্ত্রণ না শিখলে শিশুর বিভিন্ন মানসিক সমস্যা তৈরি হতে পারে। যেমন-দুশ্চিন্তা, হতাশা, ব্যক্তিত্বের সমস্যা ইত্যাদি।
    শিশুর আবেগ নিয়ন্ত্রণের নানা কৌশলসমূহ:
    • আবেগ প্রকাশে বাধা দেবেন না: শিশুকে আবেগ প্রকাশে বাধা দিলে বা আবেগ প্রকাশের কারণে তাকে লজ্জা দিলে তাদের আবেগের বিকাশ বাধাগ্রস্ত হয়। যেমন-রাগ করে যদি বলা হয় ‘ভয় পেয়ো না’ বা ‘মন খারাপের কী আছে?’ তাহলে সে মনে করতে পারে-তার আবেগ ঠিক নয়। সে হয়ত সারা জীবন তার আবেগকে চেপে রাখবে ও নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় পড়বে। বরং তার আবেগকে স্বীকার করে তাকে আশ্বস্ত করতে হয়।
    • শিশুর যৌক্তিক দাবি পূরণ করা উচিত: অযৌক্তিক দাবি পূরণ করা উচিত নয়, শিশুকে তার পরিবারের ক্ষমতা-অক্ষমতা সম্পর্কে জানানো উচিত তাহলে সে অযৌক্তিক দাবি করবে না, নিজের ক্ষমতার অতিরিক্ত কিছু করতে চাইবে না।
    • আবেগকে সংযত করতে শেখাতে হবে: তিরস্কার, উপহাস বা শাস্তিমূলক ব্যবস্থা দ্বারা শিশুর অসংযত আবেগকে নিয়ন্ত্রণ কর যায় না, তাই শিশুকে বুঝিয়ে আবেগকে সংযত করতে শেখাতে হবে।
    • মনোবল অটুট রাখা শেখাতে হবে: প্রতিটি মানুষের সীমাবদ্ধতা আছে, এই সহজ সত্যকে স্বীকার করে ব্যর্থতা, হতাশা, প্রত্যাখ্যান প্রভৃতিকে জয় করার চেষ্টা করতে হবে, যেকোনো পরিস্থিতিতে মনোবল অটুট রাখা শেখাতে হবে।
    • কেউ ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সেগুলো সংশোধনের প্রবণতা তৈরি করতে হবে।
    • নিজের ক্ষমতা-অক্ষমতা সম্পর্কে সচেতন  করা: শিশুকে নিজের ক্ষমতা-অক্ষমতা সম্পর্কে সচেতন করতে হবে এবং অপরকে তার ক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী মর্যাদা দিতে শেখাতে হবে, তাহলে শিশুর মনে হতাশা বা হীনম্মন্যতা তৈরি হবে না, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার প্রবৃত্তি গড়ে তুলতে হবে। তাহলে অন্যের প্রতি ঈর্ষা অনুভূত হবে না।যেকোনো সমালোচনাকে সহজভাবে গ্রহণ ও সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে, তাহলে শিশুমনে প্রতিহিংসা তৈরি হবে না।মহৎ কাজের প্রতি আকর্ষণ, অসত্য, অন্যায়, অসামাজিক কাজের প্রতি ঘৃণাবোধ, প্রতিবেশী, আত্মীয় ও সর্বস্তরের মানুষের প্রতি মমতা, সহানুভূতি, সহমর্মিতার বীজ যথাযথভাবে শিশুর হৃদয়ে রোপন করতে হবে।
    • আত্মবিশ্বাসের অভাব, প্রতিকূল পারিবারিক, সামাজিক, প্রাকৃতিক পরিবেশ, স্নেহ-ভালোবাসা, নিরাপত্তার অভাব ইত্যাদি শিশুমনে ভয় তৈরি করে। তাই শিশুরা অনেক সময় নিন্দা, লজ্জা ও সমালোচনার ভয়ে আবেগকে প্রকাশ না করে দমিয়ে রাখে। আবেগের সুষ্ঠু প্রকাশ ও নিয়ন্ত্রণের মাধ্যমেই শিশুর স্বভাবচরিত্র, ব্যক্তিত্ব গড়ে ওঠে। আবেগের প্রকাশকে নিয়ন্ত্রণ করতে পরিবারের পাশাপাশি আত্মীয়, শিক্ষক, সমাজ, দেশের আইনগত অবস্থা ইত্যাদির ভ‚মিকা রয়েছে, তাই শিশুদের সাথে বন্ধুসুলভ ও সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে যাতে তারা তাদের আবেগ (ভয়, লজ্জা, দুঃখ, কষ্ট ইত্যাদি) গোপন না করে।

    মনে রাখতে হবে, শৈশবের শিক্ষাটাই মানুষ সারাজীবন বহন করে। আর শিশুরা বড়োদের অজ্ঞাতেই তাদের পর্যবেক্ষণ করে। শিশুর ব্যক্তিত্ব সেভাবেই গড়ে উঠবে যেরকম সে দেখবে। কাজেই সবচেয়ে আগে জরুরি শিশুকে যা শেখাতে চাই নিজেরা সেইমতো আচরণ করা।

    তথ্যসূত্র: মনের খবর মাসিক ম্যাগাজিন, ২য় বর্ষ, ৫ম সংখ্যায় প্রকাশিত।

    আবেগ নিয়ন্ত্রণ শেখাবেন শিশুর আবেগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসহকর্মীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন
    Next Article নিজেকে ইতিবাচকভাবে বদলাবেন যেভাবে
    ডা. হোসনে আরা

    মনোরোগ বিশেষজ্ঞ, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

    Related Posts

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    সেপ্টম্বর সংখ্যা ২০২৬ ম্যাগাজিনের নিয়ন্ত্রিত হিংসা কীভাবে উপকারী হতে পারে এ নিয়ে মনোসামাজিক  বিশ্লেষণের কমেন্ট…

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.