Close Menu
    What's Hot

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 4, 2026

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      Recent

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মজবুত সম্পর্ক গড়তে পরস্পর যা করতে পারেন
    ফিচার

    মজবুত সম্পর্ক গড়তে পরস্পর যা করতে পারেন

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 24, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মজবুত সম্পর্ক গড়তে পরস্পর যা করতে পারেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    চিন্তাভাবনা, চলাফেরা, আচার-আচরণ সবকিছুতেই মানুষ একে অপরের থেকে আলাদা। তবুও মানুষ পরস্পরের সঙ্গে সমন্বয় করে গড়ে তোলে সম্পর্ক, পরিবার, সমাজ ও রাষ্ট্র।

    মানুষের এত ভিন্নতার মধ্যেও একে অপরের সঙ্গে সর্ম্পকে জড়ায়। তবে এই সর্ম্পকের ধরণ আবার নানান রকম। যেমন- মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ইত্যাদি।

    পারিবারিক সর্ম্পক ছাড়া অন্য সর্ম্পকগুলো মানুষকে আয়ত্ত করতে হয়। কারণ দুজন আলাদা মানুষের মধ্যে পছন্দের পার্থক্য থাকবেই। থাকতে পারে মতবিরোধও। শুধু খেয়াল রাখতে হবে, মতবিরোধ যেন ঝগড়ার পর্যায়ে না যায়। সর্ম্পকের দূরত্ব ঘুচে গেলে অনেক মতবিরোধেরই অবসান হয়। সুতরাং বলা যায়, একজনের অপরজনকে জানা জরুরি।

    একসাথে চলার সঙ্গী এবং নতুন জীবন নিয়ে প্রায় প্রতিটি মানুষের মনেই থাকে বাহারি স্বপ্ন। তবে কিছুদিন যাবার পর অনেক সময়ই দেখা যায়, সঙ্গীর সঙ্গে নানা বিষয়ে পছন্দ বা মতের পার্থক্য। বিয়ের আগে থেকেই বা একসঙ্গে পথ চলতে শুরু করার পর দেখা যায় বিভিন্ন অমিল।

    ভিন্ন চিন্তাভাবনার দুটি মানুষ নতুন জীবন শুরু করার পর দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক ঘটনা। বিশেষ করে দুজনের মধ্যে যদি পছন্দ-অপছন্দের পার্থক্য বেশি হয়। আর পার্থক্য হতেই পারে, কারণ দুজনই পূর্ণাঙ্গ মানুষ। এমন ক্ষেত্রে অযথা উদ্বিগ্ন না হয়ে বা মন খারাপ না করে একটু সময় দিন। ধীরে ধীরে সব ঠিকও হয়ে যেতে পারে। কেননা কিছু বিষয়ে জোরাজুরি বা বলপ্রয়োগ চলে না।

    প্রতিটি মানুষই বেড়ে ওঠে নিজস্ব চিন্তাভাবনা ও মতামত নিয়ে। এই ব্যক্তিত্বই আকর্ষণ করে একে অপরকে। ব্যক্তি স্বাতন্ত্র্যের জন্যেই ভালোবাসার সর্ম্পক তৈরি হয়। আর এই নিজস্বতা বাদ দিলে মানুষের অস্তিত্বই থাকে না। যার যার স্বাতন্ত্র্যকে যতটা সম্ভব মেনে নেওয়া উচিত।

    নারী-পুরুষ উভয়কেই মনে রাখতে হবে, একজন মানুষের সবকিছুই ভালো লাগবে না। ভালোমন্দ মিলিয়েই তো একজন মানুষ। তার মানে কিন্তু এই নয় যে নিজের পছন্দ-অপছন্দ বিসর্জন দিতে হবে। নতুন সর্ম্পক তৈরির প্রধান শর্তই হলো পছন্দের ভারসাম্য বজায় রাখা এবং একজনের পছন্দ অন্যজনের ওপর চাপিয়ে না দেওয়া।

    দুজন মানুষের মধ্যে যদি একজন সেটা না বোঝেন, তা হলে অপরজনকে একটু কৌশলী হতে হবে। যেকোনো একজনকে এমন দায়িত্ব নিতেই হবে। তাহলেই সর্ম্পক পূর্ণতা পাবে। সবচেয়ে বেশি সর্তক থাকতে হবে এই বিষয়ে যে মানুষটিকে বদলে ফেলার চেষ্টা করা যাবে না। এটি মস্ত বড় ভুল হতে পারে।

    পরস্পর একে অপরের মতামতের গুরুত্ব দিন। ভুল মতামত দিলেও সরাসরি বলা উচিত নয়। যুক্তি দিয়ে ভালোভাবে বোঝানো উচিত আপনার কাছে কোনটা ভুল বা ঠিক। পক্ষান্তরে তার যুক্তিও জানতে হবে। বিশেষ করে কোনো পারিবারিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর মতামত নিন। এভাবে যদি একজন আরেকজনের পছন্দ-অপছন্দ মেনে চলা যায়, মতামতের গুরুত্ব দেওয়া যায়, তাহলে সর্ম্পক আরও সহজ ও সুন্দর হবে।

    কোনো বিষয়ে যদি পরস্পর একমত হতে না পারেন তাহলে যেকোনো একজন তার পছন্দকে ছাড় দিতে পারেন। বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাড়া ছোট ছোট কাজ বা শখ পূরণে একে অপরকে ছাড় দেওয়া উচিত। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একসঙ্গে নিতে হবে।

    নিত্যদিনের প্রয়োজনীয় পছন্দ-অপছন্দগুলো জোর করে সঙ্গীর ওপর চাপাবেন না। এমনকি খাওয়া-দাওয়া, জামা-কাপড়, বেড়াতে যাওয়া, এসব সিদ্ধান্ত সব সময় দুজন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন। তাহলে দুজনের মতামতই গুরুত্ব পাবে। একজন হুকুম করছেন, অন্যজন সেই হুকুম মেনে চলছেন, এমন পরিস্থিতি তৈরি হবে না।

    সঙ্গী যদি প্রাধান্য তৈরির চেষ্টা করেন, তাহলে তার সঙ্গে বির্তকে না গিয়ে আলোচনা করুন। প্রয়োজনে শর্ত সাপেক্ষে, ব্যক্তিগত চুক্তিও করে নিতে পারেন। যার মাধ্যমে একে অপরের কথা মেনে চলার এবং নিজের স্বাধীন মতামত প্রকাশের সুযোগ তৈরি হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী পরিবার পুরুষ ভালোবাসা মন সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি আইবিএস এর সমস্যায় ভুগতাম
    Next Article অতি মাত্রায় স্মৃতিকাতরতা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    November 4, 2026

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    November 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 4, 2026

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অপরাধ একটি অন্যতম জনসমস্যা, বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। কৈশোরে অপরাধ প্রবণতা পরবর্তী…

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.