Close Menu
    What's Hot

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিয়েটাকে চিকিৎসা হিসেবে না নিয়ে জীবনের একটি প্রয়োজনীয় দিক হিসেবেই বিবেচনা করা উচিত
    প্রশ্ন-উত্তর

    বিয়েটাকে চিকিৎসা হিসেবে না নিয়ে জীবনের একটি প্রয়োজনীয় দিক হিসেবেই বিবেচনা করা উচিত

    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামBy প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামMarch 29, 20161 Comment4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা:
    ছোটবেলা থেকেই পরিবারে মা-বাবার কলহ আর দারিদ্র্যের মাঝেই বড় হয়েছি আমি। ছোটবেলা থেকেই পড়াশুনায় ভালো ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মার্স্টার্স শেষ করে কিছুদিন সাংবাদিকতা করে এখন একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি। প্রায় ১২ বছর ধরে আমার একমাত্র ছোটভাই ঘুমের সমস্যায় ভুগছে। আমার একমাত্র বড়বোনের বছর দুয়েক আগে কিডনি দুটোই ড্যামেজ হয়। পরে মারা যায়। বোন মারা যাওয়ার দশ-পনেরো দিন আগে হঠাৎ দেখি আমার ঘুম হচ্ছে না। মাথা কান সবসময় গরম থাকে, অস্থিরতা, শরীর দুর্বল, ঘুম না হওয়া, মৃত্যুভয়, চেহারা দিনদিন খারাপ হয়ে যাওয়া, টেনশন, দুঃশ্চিন্তা লেগেই ছিল। মনে হতো আমিও মরে যাব। এভাবে টানা কয়েকদিন চলার পর আমি পিজিতে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাই। তিনি আমাকে রিভোট্রিল ০.৫ এমজি ও প্যানটোনিক্স ২০ এমজি খেতে দেন। ১০ দিন খাওয়ার পর অবস্থার উন্নতি না হলে আমি পিজি হাসপাতালের মনোরোগ বহিঃবিভাগে একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাই। তিনি আমাকে মিটাপ্রেক্স ১৫ এমজি ও রিভোট্রিল ০.৫ এমজি খেতে দেন। মাস দেড়েক খাওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে একই বিভাগে আবারো দেখালে আরেক চিকিৎসক আমাকে ট্যাবলেট এমিলিন ১০ এমজি ও ইনডেভার ১০ এমজি খেতে দেন। তাতে  কিছু সমস্যা আরো বেড়েই যাচ্ছিল বুঝে আমি বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তিনি আমাকে পেইস ০.৫ ও ভিটামিন বি খেতে দেন। আমি প্রায় মাস দুয়েক খেয়েছি। এতে অবস্থার সাময়িক উন্নতি হলেও পুরোপুরি হয়নি। ওষুধ খেলে ঘুম হতো কিন্তু না খেলে ঘুম হতো না। আর ঘুম হলেও কোনো তৃপ্তি পেতাম না। পরে ডাক্তারি চিকিৎসা বাদ দিয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করি। এতে ঘুম হয়, অনেকটা পরিতৃপ্তিও পাই। প্রায় চার মাস ধরে হোমিও চিকিৎসা নিচ্ছি। আগের চেয়ে অবস্থার উন্নতি হলেও পুরোপুরি সমাধান হয়নি। এ নিয়ে বেশ চিন্তায় আছি। ১০ মাসেরও বেশি সময় ধরে আমি এসব সমস্যায় ভুগছি। আমি কি ডিপ্রেশনে ভুগছি? আমার কি করা দরকার? মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হলে কোথায় যাব? অনেকে বলছে বিয়ে করলে এসব ঠিক হয়ে যাবে? পরামর্শ দিলে উপকৃত হব। উল্লেখ্য আমি কিছুদিন আগে মেডিটেশন এর কোর্সও করেছি, নিয়মিত ব্যায়ামও করি।

    পরামর্শ:
    প্রিয় প্রশ্নকর্তা, আপনি লিখেছেন ছোটবেলা থেকেই মা-বাবার কলহ এবং দারিদ্র্যের মাঝেই বড় হয়েছেন। দুটি সমস্যাই ব্যক্তিত্বের গঠন প্রণালীতে সমস্যার সৃষ্টি করতে পারে। যার কারণে সমস্যা দুটি আপনার মনে দাগ কেটেছে। কিন্তু ভালো দিক হলো আপনার মেধা এবং উদ্বিগ্নতা থাকার কারণেই আপনার চারিত্রিক গঠনে একটা পজেটিভ দিকও গড়ে উঠেছে। যা আপনাকে বাস্তব জীবনে উন্নতি সাধনে সহায়তা করেছে। আপনার ছোট ভাইয়ের অসুখ এবং বোনের কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু আপনার মাঝে বিষণ্নতা ও উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিষণ্নতা ও উদ্বিগ্নতা থাকার কারণেই দৈহিক উপসর্গের মাধ্যমে তার প্রকাশ পেয়েছিল। এই কারণেই একজন সচেতন মানুষ হিসেবে আপনি সঠিকভাবেই বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন। আপনি জানতে চেয়েছেন আপনার মাঝে বিষণ্নতা ও উদ্বিগ্নতা আছে কিনা। সাধারণত বিষণ্নতা এবং উদ্বিগ্নতা প্রায়ই একসাথে চলে এবং শারীরিক উপসর্গের মাধ্যমেই তা প্রকাশ পায়। যারা আপনাকে পরামর্শ দিয়েছেন তারা উদ্বিগ্নতাকেই প্রাধান্য দিয়েছেন। আমার ধারণা যথেষ্ট মাত্রায় এন্টিডিপ্রেশেন্ট এবং এনজিওলাইটিক ড্রাগস একটু বেশি মাত্রায় কিছুদিন (কমপক্ষে ৩ মাসের মতো) খেলে উপকার পাওয়ার সম্ভাবনা ছিল। যদিও আপনার সাথে আমার সাক্ষাত হয়নি তাই এর বেশি বলা ঠিক হবে না। আপনি চার মাস যাবৎ হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ভালো আছেন জেনে খুশি হলাম। হোমিওপ্যাথি সন্মন্ধে যেহেতু আমার জ্ঞান সীমিত এ কারণেই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে এই মুহুর্তে আমার এক জার্মান বন্ধুর কথা মনে পড়লো। তিনি বলেছিলেন, আমরা জার্মানরা তিনটি জিনিসের আবিষ্কারক- কার্ল মার্কসের সমাজতন্ত্র, ফ্রয়েডের সাইকো এনালাইসিস এবং হানিম্যানের হোমিওপ্যাথিক। এই তিনটি মতবাদই আমরা প্রায় বাদ দিয়েছি।

    আপনি জানতে চেয়েছেন কোথায় চিকিৎসা নেবেন। আমার মনেহয় সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গেলে বিএসএমএমইউ অথবা এনআইএমএইচ (জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট)-এ চিকিৎসা নিতে পারেন। তবে ওষুধের সাথে সাপোর্টিভ সাইকোথেরাপি (বিশেষ করে রিলাক্সেশন থেরাপি) আপনার চিকিৎসায় সহায়ক ভূমিকা রাখবে।
    আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে উপদেশ দিয়েছেন আপনি বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। আমি মনে করি বিয়েটাকে চিকিৎসা হিসেবে না নিয়ে জীবনের একটি প্রয়োজনীয় দিক হিসেবেই বিবেচনা করা উচিত। আপনার মত সংবেদনশীল ও নিখুঁত প্রকৃতির মানুষের জন্য সম্ভব হলে কিছুটা জানাশুনার মাধ্যমে, বিশেষ করে একজন আরেকজনের মন-মানসিকতার ও গুণাবলি ও সীমাবদ্ধতা সন্মন্ধে জানাশোনার পরে বিয়ের সিদ্ধান্ত নিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি তা সম্ভব না হয়, বিয়ে জীবনের একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবে মনে করে দায়িত্বের সাথে অগ্রসর হওয়া উচিত। আমি আশা করব আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং জীবনে সুখী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
    পরামর্শ দিচ্ছেন,
    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম


    দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইন্টারনেট, মানসিক স্বাস্থ্য ও আমরা
    Next Article যথাযথ চিকিৎসা নিলে প্রায় অধিকাংশ মানসিক রোগই নিরাময় সম্ভব
    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    September 30, 2026

    1 Comment

    1. ফারুক on December 22, 2018 8:11 pm

      স্যার,আমি গত চার বৎসর কোমর ব্যাথায় ভুগছি আমার ডান পা অবশ হয়ে গিয়েছিল পরবর্তীতে ডাক্তার আমাকে এমআরআই দেওয়ার পরে আমার এতে কোমরের হাড় বেড়ে গেছে বলে পরবর্তীতে আমি অপারেশন করতে হয়েছে এখন আমার পা ঠিক আছে কিন্তু আমার সারা শরীরে ব্যথা এবং আমার যৌন সমস্যা পছন্ড আকার ধারণ করছে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি যার কারণ আমি এখন বিয়ে করতেছি না এমতাবস্থায় আমি কি করতে পারি জানালে কৃতজ্ঞ থাকবো

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 3, 2026

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    অলসতা মানুষের একটি অভ্যাস যা অযথা কাজ এড়ানোর প্রবণতার মাধ্যমে প্রকাশ পায়। যদিও অলসতা সাময়িক…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.