Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো এনআইএমএইচ ডে ২০২৫
    কার্যক্রম

    বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো এনআইএমএইচ ডে ২০২৫

    Moner KhaborBy Moner KhaborApril 22, 2025Updated:April 22, 2025No Comments3 Mins Read3 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো এনআইএমএইচ ডে ২০২৫
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে (NIMH) নানা আয়োজনে উদযাপিত হলো দুই দিনব্যাপী ‘এনআইএমএইচ ডে ২০২৫’। ২০ ও ২১ এপ্রিল (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত এই আয়োজন ছিল এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য মিলনমেলা, যেখানে বৈজ্ঞানিক আলোচনার পাশাপাশি কুইজ, বিতর্ক, র‍্যালি, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণে মুখর ছিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রাঙ্গণ। এই আয়োজনের মাধ্যামে মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি, পেশাজীবী ও শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের বিনিময় এবং মানসিক স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ করে দেন আয়োজকরা। দুই দিনের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ, আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করেছে।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা অন্যান্য মনোরোগ বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. মুনতাসির মারুফ, ডা. জিনাত ডি লায়লা ও ডা. আরিফ। অনুষ্ঠানের বিশেষ অংশ হিসেবে ডা. তৈয়বুর রহমান রয়েল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যাত্রা শুরুর সময় থেকে বর্তমান পর্যন্ত অর্জন, পরিবর্তন ও অগ্রগতির ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

    বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো এনআইএমএইচ ডে ২০২৫

    পুরোনো দিনের স্মৃতিচারণ করে অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম বলেন, ”সাইকিয়াট্রিস্টরা অনেক মেধাবী। যেকোনো কিছুকেই সাফল্যমণ্ডিত করার শক্তি আপনাদের আছে’’। তিনি বর্তমান শিক্ষার্থীদেরকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে আরও বলেন,’’ছাত্রজীবনের অধ্যায় কঠিন, পরীক্ষায় পাশ করে আরো কঠিন এবং পরবর্তীতে চাকরি পাওয়া এবং সম্মান অর্জন করা ভীষণ কঠিন তাই সকলের জন্য শুভকামনা’’। আগামী দিনের জন্য ভালো কিছুর স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার তরুণ সাইকিয়াট্রিস্ট এবং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ”সাইকিয়াট্রিস্টদের জন্য নীতিগত জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে একজন ভালো মানুষ হয়ে ওঠা বেশি গুরুত্বপূর্ণ এবং NIMH-এর ট্রেনিং, রিসার্চসহ সার্ভিসের যেই যেই জায়গায় কোয়ালিটি ডেভেলপমেন্টের জায়গা রয়েছে সেখানে সকলকে মিলে কাজ করার পরামর্শ দেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বার্তা সকলের মাঝে পৌঁছে দেওয়া যায় উল্লেখ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) –এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন বলেন, ”আমি মনে করি, যারা মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত আছে তাদের কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হলো একটি তীর্থস্থান।’’

    বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো এনআইএমএইচ ডে ২০২৫

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের আউটডোরে প্রতিদিন প্রায় ৪০০-৫০০ জন রোগী সেবা নিতে আসে, জনবল কম থাকার কারণে গুণগত মান বজায় রেখে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ”পুরাতন মেডিকেল কলেজগুলোর মধ্যে শুধুমাত্র সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজেই এমডি সাইকিয়াট্রি কোর্স আছে। আমরা মনে করি যে, বড় বড় মেডিকেল কলেজে যদি আমরা এমডি সাইকিয়াট্রি কোর্স চালু করতে পারি এবং এতে সফলতা পাই তাহলে আমরা বেশি সংখ্যক সাইকিয়াট্রিস্ট তৈরি করতে পারবো।’’ অনুষ্ঠানের শেষাংশে অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ও অধ্যাপক ডা. মোহাম্মদ এনায়েত করিম কে বিশেষ সম্মাননা স্মারক এবং প্রয়াত অধ্যাপক ডা. এ এইচ এম ফিরোজ কে মরনত্তর সম্মাননা প্রদান করা হয়।

    ‘এনআইএমএইচ ডে ২০২৫’ উপলক্ষে আয়োজিত এই দুই দিনের অনুষ্ঠান ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির এক অনন্য প্রয়াস। বৈজ্ঞানিক আলোচনা, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে এই মিলনমেলা শুধু পেশাজীবী ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য জ্ঞানকে সমৃদ্ধ করেনি, বরং ভবিষ্যতের জন্য এক আশাব্যঞ্জক দৃষ্টিভঙ্গিও তৈরি করেছে। এই আয়োজন নিঃসন্দেহে মানসিক স্বাস্থ্য কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

    বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো এনআইএমএইচ ডে ২০২৫

     

    আরও পড়ুন- 

    • ফেইজ-এ রেসিডেন্টদের মাঝে বই বিতরণ কর্মসূচি

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা
    Next Article NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা
    Moner Khabor

    Related Posts

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    October 3, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    September 28, 2026

    মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.