Close Menu
    What's Hot

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রিয়জন হারানোর শোক এবং এর সাথে মানিয়ে চলা
    ফিচার

    প্রিয়জন হারানোর শোক এবং এর সাথে মানিয়ে চলা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 16, 2022No Comments5 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যেকোন প্রিয় ব্যক্তি বা বস্তু হারানোর পর শোক একটি স্বাভাবিক আবেগীয় প্রতিক্রিয়া। তবে কিছু কিছু সময় এই হারানোর ব্যথা বেশ প্রবল আকার ধারণ করে। এই সময়ে বিরাট মানসিক ধাক্কা থেকে শুরু করে ক্রোধ, অবিশ্বাস, অনুশোচনা, গভীর বিষণ্ণতা ইত্যাদি নানারকম অনুভূতি আমাদের মনে আসতে পারে। শোকের প্রভাব আমাদের শারীরিক স্বাস্থ্য, ঘুম, খাওয়া, এমনকি স্বাভাবিক চিন্তা করার উপরেও পড়তে পারে। এগুলো সবই আমাদের প্রিয় ব্যক্তি বা বস্তু হারানোর পরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া – এবং সেই প্রিয় ব্যক্তি বা বস্তু আমাদের জীবনে যত বেশী তাৎপর্যপূর্ণ আমাদের শোকের পরিমাণও ততই বেশী।

    আপনি যে ব্যক্তিকে অনেক বেশী ভালোবাসতেন তাকে হারানোর পর অথবা প্রিয় বস্তুটি হারানোর পর মানিয়ে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সাধারণত আপন কাউকে হারানোর পর যে আবেগীয় প্রতিক্রিয়া হয় সেটিকেই শোক বলে মনে করি, তবে শোক অন্যান্য পরিস্থিতিতেও হতে পারে। যেমনঃ

    ১। বিবাহ বিচ্ছেদ বা প্রেমের সম্পর্কে ভাঙন

    ২। চাকরিচ্যুতি

    ৩। পোষা প্রাণীর মৃত্যু

    ৪। গর্ভপাত

    ৫। বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন না হওয়া

    ৬। আর্থিক ক্ষতি

    ৭। বন্ধুত্বের ভাঙন

    ৮। অবসর গ্রহণ

    ৯। বহুদিনের ব্যবহৃত কোন বস্তু হারানো বা নষ্ট হওয়া

    ১০।প্রিয় ব্যক্তির অসুস্থ হয়ে যাওয়া

    এমনকি জীবনধারার ছোট ছোট পরিবর্তনও শোকের অনুভূতি তৈরী করতে পারে, যেমন – বাসা পরিবর্তন, শিক্ষাজীবনের সমাপ্তি, কর্মক্ষেত্রের পরিবর্তন ইত্যাদি।

    আপনার শোক যে কারণেই হোক না কেনো সেটা আপনিই অনুভব করছেন এবং কারণটাও আপনার ব্যক্তিগত, সুতরাং এটি নিয়ে কোন লজ্জাবোধ করবেন না অথবা ভাববেন না যে শুধু নির্দিষ্ট কিছু বিষয়ে শোক প্রকাশ করা যায়, বাকী বিষয়গুলোতে শোক প্রকাশ করা যথাযথ নয়। তবে শোক প্রকাশ করার ও মানিয়ে চলার অবশ্যই কিছু উত্তম উপায় রয়েছে যেগুলো আপনার দুঃখ কমাতে সাহায্য করবে এবং জীবনকে আরও অর্থপূর্ণভাবে দেখতে সহায়তা করবে।

    যখন আপনি শোকাহত

    শোক একান্ত ব্যক্তিগত অনুভূতি এবং এর কোন নির্দিষ্ট ভুল-সঠিক উপায় নেই। আপনি কীভাবে বা ঠিক কতটা শোক অনুভব করবেন তা নির্ভর করে আপনার ব্যক্তিত্ব, মানিয়ে নেয়ার পদ্ধতি, আপনার পুর্ব অভিজ্ঞতা, বিশ্বাস এবং ক্ষতিটা আপনার নিকট কতটুকু তাৎপর্যপূর্ণ তার উপর। অবধারিতরূপেই শোক থেকে সরে আসতে সময় লাগে এবং এর নিরাময় প্রক্রিয়াটি বেশ ধীরগতির – এখানে জোরজবরদস্তি করে দ্রুত করা সম্ভব নয়। শোক প্রকাশের কোন নির্দিষ্ট সময়সূচী ও নেই। কিছু মানুষ হয়তো কয়েক সপ্তাহের মাঝেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আবার কারো কারো হয়তো কয়েক মাস বা বছর ও প্রয়োজন হতে পারে।

    যেভাবে মোকাবেলা করবেন 

    ১। আপনার কষ্ট হচ্ছে সেটি স্বীকার করে নিন।

    ২। শোকের প্রভাবে বিভিন্ন অযাচিত আবেগীয় অনুভূতির সৃষ্টি হতে পারে এটি মেনে নিন।

    ৩। বুঝতে চেষ্টা করুন যে আপনার শোকের অনুভূতি একান্তই আপনার অনন্য অনুভূতি।

    ৪। যারা আপনার প্রতি যত্মবান বলে আপনি মনে করেন তাদের সাথে সরাসরি কথা বলুন।

    ৫। শোক এবং বিষণ্ণতার মাঝে পার্থক্য বুঝতে শিখুন।

    শোকের পর্যায়সমূহ

    সাইকিয়াট্রিস্ট এলিজাবেথ কব্লার-রস ১৯৬৯ সালে পাঁচ-পর্যায়ের শোকের প্রস্তাব করেন। স্তরগুলো হলো –

    ১। অস্বীকার করাঃ “এটি আমার সাথে ঘটেনি।”

    ২। রাগ করাঃ “এটি আমার সাথে কেনো ঘটছে? এর জন্য কাকে দোষ দেবো?”

    ৩। মধ্যস্থতা করাঃ “এটি যদি আমার সাথে ঘটা বন্ধ করে দিতে পারো, তার বিনিময়ে আমি…।”

    ৪। বিষণ্ণতাঃ “আমার মন প্রচণ্ড বিষণ্ন, আমি কোন কাজ করার মতো অবস্থায় নেই।”

    ৫। স্বীকার করে নেয়াঃ “যা ঘটে গেছে তা নিয়ে আমার কোন সমস্যা নেই।”

    আপনি যদি এখন কোন হারানোর ঘটনার পর এই অনুভূতিগুলো অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন আপনি কোন স্তরে রয়েছেন। তবে সবাই যে স্তরগুলোর সবক’টিই ধারাবাহিকভাবে পার করবেন তেমন নয় আবার প্রত্যেকটি স্তরই যে সবাই অনুভব করবেন তেমনটি ও নয়। প্রিয় ব্যক্তি বা বস্তু হারানোর প্রতিক্রিয়া কখনোই সাধারণ প্রতিক্রিয়া নয় তাই একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে সবার শোকের অনুভূতিকেও বেঁধে রাখার চেষ্টা করা উচিৎ নয়।

    শোকের লক্ষণসমূহ

    শোক ভিন্ন ভিন্ন মানুষের উপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে, তবে আমরা বেশীরভাগ মানুষই শোকের সময় নিম্নোক্ত বিষয়গুলো অনুভব করে থাকি।

    আবেগীয় লক্ষণসমূহ

    মানসিক ধাক্কা এবং অবিশ্বাসঃ প্রিয়জন বা প্রিয় বস্তু হারানোর ঠিক পরমূহুর্তেই যা ঘটে গেছে সেটি মেনে নেয়া কঠিন। আপনার মধ্যে এক ধরণের অসাড় অনুভূতি হতে পারে এবং যা ঘটে গেছে তা বিশ্বাস করতে কষ্ট হতে পারে, এমনকি আপনি সত্যিকে অস্বীকারও করতে পারেন। যেমন – হয়তো আপনি কোন মৃত ব্যক্তি বা পোষা প্রাণীকে পুণরায় দেখার প্রত্যাশা করতে পারেন।

    বিষণ্ণতাঃ গভীর বিষণ্ণতা শোকের সর্বজনীন লক্ষণ। আপনি হয়তো শূন্যতা, হতাশা, আকুলতা বা গভীর একাকীত্ব ইত্যাদি অনুভব করতে পারেন। এছাড়াও আপনি কান্না করতে পারেন বা মানসিকভাবে অস্থিতিশীল অনুভব করতে পারেন।

    অপরাধবোধঃ আপনার মধ্যে কোন একটি কাজ কেনো করেছিলেন বা কেনো করেননি এই বিষয়ক অপরাধবোধ কাজ করতে পারে। আপনার ক্ষতি প্রতিরোধ করার জন্য কেনো আপনি আরো বেশী চেষ্টা করেননি এই বিষয়ে অপরাধবোধ কাজ করতে পারে।

    রাগঃ ক্ষতির পেছনে কারো দোষ না থাকা সত্ত্বেও আপনার মনে রাগ এবং বিরক্তি কাজ করতে পারে। আপনি হয়তো নিজের উপর রাগান্বিত বোধ করতে পারেন কিংবা সৃষ্টিকর্তা, চিকিৎসক, এমনকি যিনি মারা গিয়েছেন তার উপরেও আপনার রাগ হতে পারে।

    শারীরিক লক্ষণসমূহ

    ১। ক্লান্তি

    ২। মাথা ঘোরানো

    ৩। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

    ৪। ঘুম না হওয়া

    কোথায় সাহায্যে নেবেন?

    ১। পরিবারের আপনজন বা বন্ধুদের নিকট সাহায্যে খুঁজুন।

    ২। শোকাহত ব্যক্তিকে সান্ত্বনা দিতে গিয়ে অনেকেই অস্বস্তিবোধ করতে পারে – এটুকু মেনে নিন।

    ৩। নিজ নিজ ধর্ম/বিশ্বাস থেকে সান্ত্বনা খোঁজার চেষ্টা করুন।

    ৪। প্রয়োজনে কোন সাপোর্ট গ্রুপে যোগদান করুন।

    ৫। মানসিক স্বাস্থ্য পেশাজীবীর শরণাপন্ন হোন।

    লিখেছেনঃ মেহেদী হাসান আসিফ,
    সাইকোলজিস্ট, টেলিসাইকিয়াট্রি রিসার্চ এন্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

     

    https://www.youtube.com/watch?v=qXiciSZA_nc

     

    নারী পুরুষ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য সম্পর্ক হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক অসুস্থতা নিয়ে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মধ্যে ২৫ শতাংশ শিক্ষার্থী
    Next Article মানসিক চাপ শিথিল রাখবে চা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 29, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক চিকিৎসাসেবার সময়সূচি প্রকাশিত হয়েছে। উক্ত সূচি…

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.