Close Menu
    What's Hot

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 5, 2026

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      Recent

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » নারীর মানসিক স্বাস্থ্যসেবায় চালু হচ্ছে ওয়েবসাইট
    কার্যক্রম

    নারীর মানসিক স্বাস্থ্যসেবায় চালু হচ্ছে ওয়েবসাইট

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 8, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দুই সন্তানের জননী জিনিয়া সরকারের মেজাজ সবসময় খিটখিটে থাকে। দুই মেয়ে আর স্বামী নিয়ে চল্লিশের কাছাকাছি বয়সের জিনিয়ার সংসার। বড় মেয়েটি জন্মান্ধ। আর এই বড় মেয়েকে নিয়েই তাকে ব্যস্ত থাকতে হয় দিনের প্রায় পুরোটা সময়।
    প্রথম দিকে স্বামী ভেবেছিলেন, সারাক্ষণ মেয়েদের পেছনে খাটতে হয় বলেই হয়তো জিনিয়ার মেজাজ সবসময় এমন খিটখিটে থাকে। কিন্তু বেশ কিছুদিন পর তার ভুল ভাঙল। কারণ সমস্যাটি বেড়েই চলছিল। স্বামী বুঝতে পারলেন এই সমস্যার সমাধান না করলে আরো বেশি খারাপের দিকে যাবে। তাই একদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজির হলেন একজন মনোবিজ্ঞানীর কাছে।
    সুন্দরী তরুণী রাহেলা গত বছরের মার্চে এসিড সন্ত্রাসের শিকার হন। পাড়ার এক বখাটে দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু রাহেলা সাড়া না দেয়ায় একদিন দিন-দুপুরেই তার দিকে এসিড ছুড়ে মারে। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেয়ার পর রাহেলা বাড়ি ফিরে যান। এখন তিনি কিছুটা সুস্থ হলেও সারাক্ষণ বিষণœ থাকেন। কারো সঙ্গেই তেমন একটা কথা বলেন না। জিনিয়া এবং রাহেলার মতো এমন লাখো নারী রয়েছেন যারা ভুগছেন বিষণœতায়। ভুগছেন মানসিক সমস্যায়। কিন্তু এসব নারীর শতকরা ৯৯ শতাংশই কখনো মনোবিজ্ঞানীর দ্বারস্থ হননি। মূলত অসচেতনতা এবং অজ্ঞতাই এর মূল কারণ। অধিকাংশ নারী বুঝেনই না যে, তারা বিষণ্ণতায় ভুগছেন।
    আর এসব নারীর কথা ভেবেই এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় উইমেন ইনোভেশন ক্যাম্পের মাধ্যমে চালু করছে ‘নারীর মানসিক স্বাস্থ্য’বিষয়ক একটি সেবামূলক ওয়েবসাইট। খবর বাসস।
    জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে নারীরা তাদের স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ে জানতে পারবেন। নারীরা বিশেষ করে সন্তান প্রসবের পর এক ধরনের প্রসবজনিত বিষণ্ণতায় ভোগেন। এই বিষণ্ণতা থেকে উত্তরণের উপায় পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এ ছাড়াও বাচ্চা কীভাবে লালন-পালন করতে হবে, এমন তথ্যও থাকবে এখানে। এই ওয়েবসাইটের মূল পরিকল্পনাকারী হলেন মনিরা হোসেন, যিনি নিজে একজন এসিড সন্ত্রাসের শিকার।
    মনিরা বলেন, আমি নিজে একজন ভুক্তভোগী। আমি বুঝি একজন এসিডদগ্ধ নারী কেমন মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যান। মূলত সেখান থেকেই নারীদের জন্য কিছু করার চিন্তা-ভাবনা শুরু করি। আর গত বছর উইমেন ইনোভেশন ক্যাম্পে আমার এ পরিকল্পনার কথা তুলে ধরি এবং ২০১৭ সালের ৪ মার্চ বিশ্ব নারী দিবসে আমার এ পরিকল্পনাটিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এমনকি পরিকল্পনা বাস্তবায়নে আমাকে দেয়া হয়েছে ১৯ লাখ টাকা।
    মনিরা বলেন, নারীরা পরিবার এবং সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। এর ফলে তারা দিন দিন মানসিক রোগে ভুগছেন, যা পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমরা এ ধরনের নারীদের জন্য কী কী করণীয় এবং কোথায় এর সমাধান পাওয়া যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে সেসব বিষয় জানাব। এ ছাড়াও এখানে একটি হটলাইন থাকবে যার মাধ্যমে নারীরা চাইলে বিভিন্ন মানসিক সমস্যার জন্য কাউন্সিলিং নিতে পারবেন বলে জানান মনিরা। তিনি বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে সেবাগ্রহণকারীরা সরকারের আরো যেসব স্বাস্থ্যসেবা রয়েছে সেসব সম্পর্কেও জানতে পারবেন। সরকারের স্বাস্থ্যসেবা তথ্য এই ওয়েবসাইটে যুক্ত থাকবে।
    মনোরোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম বলেন, মানসিক সমস্যাকে আমরা অনেকেই পাগলামি বলে থাকি। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে মানসিক বিষণ্ণতার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়াকে অনেকেই পাগলামি ভাবেন। আবার অনেকে মনে করেন এটা বিলাসিতা। অধিকাংশই আবার এ বিষয়ে সচেতন নন। কিন্তু দীর্ঘদিন যদি একজন ব্যক্তি মানসিক বিষণ্ণতায় ভোগেন তবে তা আরো খারাপের দিকেই যায়।
    তিনি বলেন, উন্নত দেশগুলোর দিকে নজর দিলে আমরা দেখি সেখানে শিশু হতে একেবারে বৃদ্ধ সবাই মাসে একবার অথবা ছয় মাসে অন্তত একবার ডাক্তারের শরণাপন্ন হন। আবার কেউ কেউ শুধু মাসে একবার যান মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে। এই মানসিক রোগ যে কোনো কারণে হতে পারে। পারিবারিক অশান্তি, অফিসে ঝামেলা, বাচ্চা সামলাতে না পারা আরো বিভিন্নভাবে একজন নারী বিষণ্ণতায় ভুগতে পারেন। কিন্তু এর প্রতিরোধের জন্য দরকার সঠিক সময়ে, সঠিক পরামর্শ এবং চিকিৎসা।
    নারীদের জন্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই সেবা যাতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় সে জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে।

    ওয়েবসাইট নারী মানসিক স্বাস্থ্যসেবা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleজেন্ডার বৈষম্যের শিকার নির্যাতিত নারী ও শিশুদের মনো-সামাজিক স্বাস্থ্যসেবা
    Next Article মাছ খেলে কমে বিষণ্ণতা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    October 3, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    September 28, 2026

    মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 5, 2026

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে ক্রমান্বয়ে শারীরিক দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ এবং মানসিক রোগ পাল্লা দিয়ে…

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.