Close Menu
    What's Hot

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 4, 2026

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      Recent

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » নতুন পরিবেশে খাপ খাওয়াতে কী করবেন
    ফিচার

    নতুন পরিবেশে খাপ খাওয়াতে কী করবেন

    Moner KhaborBy Moner KhaborMarch 11, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নতুন পরিবেশে খাপ খাওয়াতে কী করবেন
    নতুন পরিবেশে খাপ খাওয়াতে কী করবেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন নতুন পরিবেশে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশের সঙ্গে, নতুন অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হয়। অনেকে এই পরিবর্তনের সঙ্গে সহসা খাপ খাওয়াতে পারেন না। মনের সঙ্গে এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে। নতুন পরিবেশে আপনার অনিশ্চিত এবং উত্তেজিত উভয় অনুভূতি হতে পারে। আপনি যদি সফলভাবে নতুন পরিবেশে খাপ খাওয়াতে চান তবে কিছু বিষয় মনে রাখা উচিত। যেমন: নতুন কিছু গ্রহণ করে নেয়ার মানসিকতা রাখুন। প্রাথমিকভাবে সমস্যাটা মানসিক। তাই মনকে মানাতে হবে সবার আগে। নতুন পরিবেশে সবকিছুই নতুন তাই বাহ্যিক এই পরিবর্তন যতটা গুরুত্বপূর্ণ, তারচেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন। তাই সবার আগে আপনার মনকে প্রস্তুত রাখুন।

    নতুন পরিবেশ সম্পর্কে আপনি যত তাড়াতাড়ি জানতে পারবেন ততো দ্রুত নিজেকে মানিয়ে নেয়া সহজ হবে। এজন্য আপনাকে প্রথমেই সেই পরিবেশের লোকজনের আচার-আচরণ, ওঠা-বসা, সমাজ-সংস্কৃতি সবকিছু সম্পর্কে তথ্য জানতে হবে। এই তথ্য আপনাকে নতুন পরিবেশ এবং সেখানকার মানুষদের বুঝতে সাহায্য করবে। নতুন কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। তারপরও মানিয়ে নেয়া জরুরি। এজন্য আপনাকে ধৈর্য্য ধরতে হবে। কেউই দ্রুত সবকিছু বুঝতে এবং মানিয়ে নিতে পারে না। কোনো কিছুতেই তাড়াহুড়ো করবেন না।

    মনের খবর ম্যগাজিনে

    নতুন জায়গায় গিয়ে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন যাতে অন্যরা আপনাকে গ্রহণ করার ক্ষেত্রে সংকোচ বোধ না করে। কেউ এগিয়ে না আসলে আপনিই এগিয়ে যান। এতে করে আপনার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আপনার আশেপাশের নতুন লোকজনের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব এবং সেইসঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ আপনার নতুন পরিবেশকে উপভোগ্য করে তুলতে দারুণ ভূমিকা রাখতে পারে।

    সবার সাথে সহজ ও সাবলীল সম্পর্ক আপনার নতুন পরিবেশকে দ্রুত আনন্দময় করে তুলবে। সবার সাথে আন্তরিক হলে খুব সহজেই নিজেকে বাপ বাইয়ে নেয়া সম্ভব। তাই বলে শুরুতেই সবাইকে আপন ভেবে সব দূরত্ব ঘুচিয়ে ফেলার অথবা শত্রু মনে করে এড়িয়ে যাওয়ার দরকার নেই। এক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা শ্রেষ্ঠ উপায়।। ইতিবাচক মনোভাব নিয়ে সবার সাথে সম্পর্ক বজায় রাখুন। নতুন পরিবেশে খাপ খাওয়াতে গিয়ে আপনার আচরণেও কিছু পরিবর্তন করতে হবে এবং সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। অর্থাৎ পরিবেশ পরিবর্তনের সাথে সাথে পরিবেশ অনুযায়ী আপনার পূর্বের কিছু অভ্যাসেরও পরিবর্তন করতে হতে পারে।

    আপনাকে খোলা মনের অধিকারী হতে হবে। বোলা মন-মানসিকতা আচরণে নমনীয়তা নিয়ে আসে, আঘাত এড়াতে সাহায্য কওে; ভিন্ন পরিবেশ, ভিন্ন সংস্কৃতিকে জানতে এবং সেখান থেকে শিখতেও সহায়তা করে। খোলা মনের ভাবনা বিভিন্ন সংস্কৃতির (বিশ্বাস, আচরণ, যোগাযোগ শৈলী, অঙ্গভঙ্গি, ক্ষমতা পার্থক্য ইত্যাদি) এবং বিভিন্ন পরিবেশের মানুষদের আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে।

    Psychotherapy ads

    আতত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা করুন। একইসঙ্গে নিজের দুর্বলতাগুলোও কাটিয়ে উঠুন। আপনি যতক্ষণ না নিজ দুর্বলতা কাটিয়ে উঠছেন, ততক্ষণ আপনি নিজেকেই আবদ্ধ করে রাখছেন। পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার জীবনের নতুন কিছু ঘটবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার নতুন পরিবেশকে পুরোনো পরিবেশের সঙ্গে তুলনা করবেন না। বরং আপনার নতুন পরিবর্তনের বিষয়ে আশাবাদী হোন।

    পর্যবেক্ষণ দক্ষতা ব্যবহার করুন। যেহেতু আপনাকে নতুন পরিবেশে বিভিন্ন নতুন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাই অন্যরা পরিস্থিতিগুলোতে কীভাবে আচরণ করে সেটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং বুঝতে হবে। একটি নতুন পরিবেশে কাজ শেখাও সহজ নয়। এজন্য কখনো কখনো উদ্বিগ্ন বা হতাশ বোধ হতে পারে। আপনাকে মনে রাখতে হবে যে, এই অনুভূতিগুলো স্বাভাবিক, পরিস্থিতি নির্ভর এবং অস্থায়ী। আমরা যখন কোনো নতুন পরিবেশে প্রবেশ করি তখন আমরা আমাদের যোগ্যতাগুলো স্বীকৃত করতে চাই। এটা না করে নিজেকে শান্ত ও স্থির রাখার চেষ্টা করুন।

    নিজের সমস্যাগুলো চিহ্নিত করুন। সবসময় সফল হতেই হবে এমন চিন্তা করা থেকে বিরত থাকুন। সফলতা কিংবা ব্যর্থতা মিলিয়েই আপনার জীবন। যদি আপনি ভুল না-ই করেন, তবে অনেক কিছুই আপনি শিখতে সক্ষম হবেন না। নিজের ইতিবাচক দিকগুলো খুঁজে দেখুন। হয়ত আপনার এমন কিছু গুণ আছে, যা বাকিদের নেই।

    মাহজাবিন আরা শান্তা
    প্রতিবেদক, মনের খবর।

    কীভাবে বাড়াবেন বুদ্ধিমত্তা


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    আরও দেখুন- 

    • খ্যাতি যখন চরিত্র কেড়ে নেয়: আপনার ভেতরেও কি দানা বাঁধছে ‘অর্জিত আত্মমুগ্ধতা’?

    মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনারী-পুরুষ সম্পর্ক নতুন বিবাহিতদের সমস্যা
    Next Article আমরা কেন পরচর্চা করি
    Moner Khabor

    Related Posts

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    November 4, 2026

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    November 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 4, 2026

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অপরাধ একটি অন্যতম জনসমস্যা, বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। কৈশোরে অপরাধ প্রবণতা পরবর্তী…

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.