Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ঢাকা মেডিকেল কলেজে শিক্ষা ও সেবার উন্নয়নের লক্ষ্যে বই বিতরণ
    জাতীয়

    ঢাকা মেডিকেল কলেজে শিক্ষা ও সেবার উন্নয়নের লক্ষ্যে বই বিতরণ

    Moner KhaborBy Moner KhaborApril 19, 2025Updated:April 19, 2025No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিক্ষক-শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বই, সমৃদ্ধ হলো বিভাগীয় লাইব্রেরিও
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের শিক্ষকদের মাঝে বিভিন্ন বিষয়ের উপরে মোট ৪৪টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগে মঙ্গলবার, ৮ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সাইকিয়াট্রি বিভাগের শিক্ষক ও ট্রেইনিদের মানসম্মত পাঠ্যপুস্তক প্রদান করে শিক্ষার মান উন্নয়ন এবং চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি করা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. নূর আহমেদ গিয়াসউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেড-এর হেড অফ মার্কেটিং সালেহা বেগম নীলা, সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার মি. জুলফিকার এবং মেডিকেল ইনফরমেশন অফিসারগণ। অনুষ্ঠানের মাধ্যমে বিভাগীয় শিক্ষক ও শিক্ষানবিশ চিকিৎসকদের হাতে এডাল্ট সাইকিয়াট্রি, চাইল্ড সাইকিয়াট্রি, মেডিসিন, সাইকোলজি, ক্লিনিক্যাল মেথডস, আন্ডারগ্র্যাজুয়েট সাইকিয়াট্রি, কেস বেজড লার্নিং এবং প্রেস্ক্রাইবার’স গাইডলাইন ইত্যাদি বিষয়ের উপরে ২৪ টি পুস্তক বিতরণ করা হয় এবং সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় লাইব্রেরির জন্য প্রদত্ত ২০ টি বই গ্রহণ করেন ডা. নূর আহমেদ গিয়াসউদ্দিন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। এতে সাইকিয়াট্রি বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান বিস্তার ও রোগ নির্ণয় দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। বিভাগীয় লাইব্রেরিও এতে সমৃদ্ধ হয়েছে।

    এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. নূর আহমেদ গিয়াসউদ্দিন বলেন, ”আমরা এই বই বিতরণের সময় লক্ষ্য রেখেছি যে বইগুলো শিক্ষকরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেন সেগুলো তাঁদের দেয়ার চেষ্টা করতে এবং বিভাগীয় লাইব্রেরিতে সংরক্ষণ করতে। শিক্ষার্থীদের দেওয়ার সময়ও একইভাবে লক্ষ্য রাখা হয়েছে ভাল ক্লিনিশিয়ান হতে যে বিষয়গুলো জানতে হয় সেগুলো বিষয়ের বই তাদের দিতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে তাদের প্রয়োজনীয় বই হাতে পাওয়ায় শিক্ষকগণ এবং শিক্ষার্থীবৃন্দ উভয় পক্ষই বই পড়ার ব্যাপারে অনুপ্রাণিত বোধ করবেন। এছাড়াও বিভাগীয় লাইব্রেরিতে বই সংরক্ষণ হওয়ায় প্রয়োজন হলেই রেফারেন্স বইগুলো সব চিকিৎসক পড়তে পারবেন।” এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে সাইকিয়াট্রি শিক্ষায় একটি ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে। বইগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের পঠনপাঠনের সুবিধা নয়, চিকিৎসা অনুশীলনের ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। স্পনসর প্রতিষ্ঠান ও একাডেমিক বিভাগের সমন্বয়ে এমন উদ্যোগ চিকিৎসা শিক্ষার উন্নয়নে একটি দৃষ্টান্ত হতে পারে। ভবিষ্যতে আরো নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম ও প্রশিক্ষণ আয়োজন করা হলে এর কার্যকারিতা বহুগুণে বাড়বে বলে আশা করা যায়।

    শিক্ষক-শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বই, সমৃদ্ধ হলো বিভাগীয় লাইব্রেরিও
    শিক্ষক-শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বই, সমৃদ্ধ হলো বিভাগীয় লাইব্রেরিও
    শিক্ষক-শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বই, সমৃদ্ধ হলো বিভাগীয় লাইব্রেরিও
    শিক্ষক-শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বই, সমৃদ্ধ হলো বিভাগীয় লাইব্রেরিও
    শিক্ষক-শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বই, সমৃদ্ধ হলো বিভাগীয় লাইব্রেরিও

    আরও পড়ুন- 

    • ফেইজ-এ রেসিডেন্টদের মাঝে বই বিতরণ কর্মসূচি

    ঢাকা মেডিকেল কলেজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমিথাইলফেনিডেট হোক ADHD রোগের এসেনশিয়াল ড্রাগ BACAMH-এর উদ্যোগে বিশেষজ্ঞদের সম্মিলিত মত
    Next Article কাল থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী এনআইএমএইচ ডে ২০২৫
    Moner Khabor

    Related Posts

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    October 3, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    September 28, 2026

    মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.