Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » চিকিৎসা শাস্ত্রে ভাষাবিজ্ঞানের ব্যবহার
    ফিচার

    চিকিৎসা শাস্ত্রে ভাষাবিজ্ঞানের ব্যবহার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 1, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    একুশ বাঙ্গালীর আবেগ, বাঙ্গালীর অহংকার, বাঙ্গালীর চেতনা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বাংলাভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, শফিক সহ নাম না জানা আরো অনেক ভাষা শহীদরা। বাংলা ভাষা (মাতৃভাষা) আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব। এই বাংলা ভাষাকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ভাষা বিজ্ঞান” বিভাগ। এই বিভাগে চলছে বাংলা ভাষাকে নিয়ে বিভিন্ন গবেষনামূলক কর্মকান্ড। গবেষকদের মধ্যে অন্যতম ছিলেন ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন স্মরনীয় বাঙালী ভাষাবিদ, ভাষা বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক এবং শহীদ বুদ্ধিজীবী ডঃ মুনীর চৌধুরী, তিনি ছিলেন একজন বাঙালী ভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষক ও নাট্যকার। যুগ যুগ ধরে চলছে বাংলাভাষাকে নিয়ে গবেষণামূলক কার্যক্রম।
    বর্তমানে “চিকিৎসা ভাষাবিজ্ঞান” ভাষা বিজ্ঞান বিভাগের একটি নতুন সংযোজন। রোগ ও শোকের কারণে মানুষের শারীরিক ও মানসিক স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ যেমন ব্যাহত হয় তেমনি রোগ ও শোকের কারণে কোন মানুষের বিকশিত “ভাষা” দক্ষতাটি হঠাৎ করে হারিয়ে যেতে পারে অথবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বর্তমানে পৃথিবীর সকল চিকিৎসা ভাষাবিজ্ঞানীরা সারা পৃথিবীতে এই বিষয় নিয়ে তৎপর হয়েছে উঠেছেন। বাংলাদেশও এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই। আধুনিক বিজ্ঞানের একটি নতুন ক্ষেত্রের উন্মেষই হলো “চিকিৎসা ভাষাবিজ্ঞান”।
    প্রথমে পশ্চিমের একাডেমিতে চর্চিত হলেও বর্তমানে প্রয়োজন ও চাহিদার নিরিখে এই ক্ষেত্রটি একটি দ্রুত বিকাশমান জ্ঞানক্ষেত্র হিসেবে প্রায় সব দেশের বিশ্ববিদ্যালয়ে চর্চিত হচ্ছে, কারণ প্রত্যেকটি দেশের সকল ভাষিক সমাভুক্ত মানুষকেই প্রতিমুহূর্তে নানা ধরনের “ভাষা বৈকল্য” মোকাবেলা করতে হচ্ছে, এসব সমস্যার প্রতিকার প্রাপ্তির প্রত্যাশায় মানুষ তাদের নিজস্ব জ্ঞান পরিমন্ডলে নতুন বিকশিত এই শাস্ত্রের দরোজাকে উন্মুক্ত করেছেন। বাংলাদেশের একাডেমিয়াও সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের সর্বসম্মতিক্রমে বাংলাভাষী সহ এদেশের বিভিন্ন আদিবাসীদের ভাষা বৈকল্যগ্রস্থ মানুষের বৈকল্য ও বিকারের ধরন শনাক্তকরণসহ এই রোগসমূহের প্রতিকারকল্পে পঠনকার্য ও গবেষনাকর্ম সম্পাদনের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ পৃথিবীর সকল সমাজেই মানুষ তার মনের মৌলিক আবেগ আকাঙ্খা ও আনুষাঙ্গিক বিষয়গুলো প্রকাশ করে থাকে ভাষার মাধ্যমে। আর যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করে থাকেন তাকে বলা হয় যোগাযোগ প্রক্রিয়া।
    ভাষাবিদরা ভাষাকে ব্যাখ্যা করে থাকেন ঠিক এভাবে, যেমন- ভাষার কিছু আবশ্যিক উপাদান আছে, যেমন- ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ আর এই ৪টি আবশ্যিক উপাদান নিয়েই ভাষা বিজ্ঞানে গড়ে উঠেছে যথাক্রমে ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব এবং প্রয়োগিত অর্থ বৈচিত্র নিয়ে গড়ে উঠেছে প্রয়োগার্থবিজ্ঞান। প্রত্যেকটি ভাষারই এই আবশ্যিক উপাদানগুলো আছে, সে ভাষার লিখিত রূপ থাক বা নাই থাক।
    অর্থাৎ যোগাযোগের জন্য ভাষার রূপ ত্রিবিধ, যথা- বাচন ও লিখন (দৃশ্যমান) এবং অবাচনিকতা। যদিও অবাচনিকতা এক অদৃশ্য কারণে আমাদের চিন্তা ভবনায় এবং একাডেমিতে কম গুরুত্ব পেয়েছে।
    ভাষার উপরিউক্ত আবশ্যিক উপাদানগুলোর মধ্যে যদি এতটুকু সমতার বিঘ্ন ঘটে তখনই তৈরি হবে “ভাষা বৈকল্য”, ব্যহত হবে যোগাযোগ। আর এই সমতার বিষয়টি শেখা এবং বিভিন্ন ধ্বনির সমন্বয়ে যে শব্দ তৈরি হয় তা একটি শিশু মাতৃগর্ভে থাকাকালীন সময়েই কানে শোনার মাধ্যমে আয়ত্ত করে থাকেন এবং জন্মের পর পরই বয়স বাড়ার সাথে সাথে বয়স অনুপাতে তা বিকশিত হতে থাকে।
    সুতরাং, রোগশোক, স্নায়ুগত এবং শারীরিক প্রতিবনন্ধকতার দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যদি কোন মানুষের সম্ভাবনাময় ভাষা বিকাশ পর্বটি ব্যহত হয় তখনই চিকিৎসা ভাষাবিদরা রোগের কারণে ভাষার কোন উপাদানটি আক্রান্ত হয়েছে তা সনাক্ত ও নির্ধারণ করেন এবং কিভাবে আরোগ্য করা যায় তার উপায় উদঘাটন করেন। আর এই প্রক্রিয়াকেই চিকিৎসা শাস্ত্রে বলা হয় স্পিচ ল্যাংগুয়েজ থেরাপী। যে সকল ভাষাবিদরা এই সকল রোগ নিয়ে কাজ করেন তাদেরকে বলা হয় চিকিৎসা ভাষাবিদ অথবা স্পিচ ল্যাংগুয়েজ স্পেশালিষ্ট অথবা স্পিচ ল্যাংগুয়েজ প্যাথলজিষ্ট। যে কোন ভাষা বৈকল্য রুগীকে প্রথমে চিকিৎসক দিয়ে রোগের কারণ নির্ধারণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী ঔষধও প্রদান করতে হবে।
    লিখেছেন: ডাঃ ফাহমিদা ফেরদৌস
    মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা ভাষাবিদ
    সহকারী অধ্যাপক, (মনোরোগ বিদ্যা বিভাগ)
    জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।

    চিকিৎসা ভাষাবিজ্ঞান শাস্ত্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের ফেব্রুয়ারী মাসের বৈকালিক সেবা সময়সূচি
    Next Article শিল্পীসত্তাটাকে বাঁচাতেই নেশা ছেড়ে ফিরে আসা-ব্যান্ডশিল্পী মাকসুদ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.