গ্রীন লাইফ মেডিকেল কলেজে গত ১২ তারিখ আয়োজিত হলো আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ অনুষ্ঠান “Echoes Unheard: Every Silence has a Story”। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ আয়োজনের মূল লক্ষ্য ছিল আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি (BMSS) ও গ্রীন লাইফ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগ। প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুন নাহার চৌধুরী।
অনুষ্ঠানে নাটক, শিক্ষার্থী-শিক্ষক ইন্টার্যাকটিভ সেশন এবং বিশেষ Burnout Booth এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মানসিক চাপ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পান। অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মো. তৈয়ুবুর রহমান রয়েল, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট; অধ্যাপক ডা. এস. কে. আব্দুল ফাত্তাহ, প্রধান, মেডিসিন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ; ডা. মো. মঈনুল আহসান, এম.ডি; ডা: নাবিলা আহসান এবং ডা. ইফতেখার আহমেদ সাকিব, সভাপতি, BMSS। শিক্ষার্থী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন শাহেদ পারভেজ রব্বি ও সায়েদা সাদিয়া তাহেরা।
আরও পড়ুন-


