Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোয়ারেন্টাইনে লেখালেখি কমাবে মানসিক চাপ
    টিপস্

    কোয়ারেন্টাইনে লেখালেখি কমাবে মানসিক চাপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 30, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোয়ারেন্টাইনে লেখালেখি কমাবে মানসিক চাপ
    কোয়ারেন্টাইনে লেখালেখি কমাবে মানসিক চাপ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, প্রতি দিন যদি টুকটাক লেখালেখি করা যায়, তাহলে মন বেশ ভাল থাকে। কোভিড-১৯ সংক্রমণের এই দুঃসময়ে আমাদের সবাইকেই ঘরে থাকতে বলা হয়েছে। আমরা দীর্ঘ দিন ধরে গৃহবন্দী জীবন যাপন করছি। এই সময়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি আমাদের প্রতি দিনের অভিজ্ঞতা নিজস্ব ডায়রিতে লিখে রাখি, বা প্রতিদিন টুকটাক লেখালেখির কাজ করি তাহলে এই অভ্যাস আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে।
    ছোট বেলায় স্কুলের দিনগুলোতে প্রায় প্রতি দিনই আমাদের কাগজ-কলম ব্যবহার করতে হত। তাছাড়া আমাদের অনেকের মধ্যেই ছোট বেলায় ডায়রি লেখার অভ্যাস ছিল। সেই বিশেষ ডায়রিতে আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা, গান, কবিতা ইত্যাদি লিখে রাখতাম, বিভিন্ন রকম ছবি আঁকতাম। এটি আমাদের যেমনি অনেক পছন্দের কাজ ছিল, তেমনি নিজেদের সাথে এটি আমাদের আরও ভালোভাবে পরিচয় করিয়ে দিতে সহায়তা করত। ধীরে ধীরে জীবনে কর্ম ব্যস্ততা বেড়ে যাওয়ায় প্রতি দিনের সেই অভ্যাস আমাদের ত্যাগ করতে হয়েছে।
    পৃথিবীব্যাপী করোনা ভাইরাস আতঙ্কে সব মানুষ আজ গৃহবন্দী। সারা দিন ঘরে বেসে থেকে থেকে সবাই ক্লান্তও। তাছাড়া প্রতি দিন মৃত্যুর মিছিলে নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে। এসব বিষয় আমাদের মাঝে অত্যধিক মানসিক চাপের সৃষ্টি করছে এবং দিন দিন আমরা আরও বেশী অবসন্ন হয়ে পড়ছি। এখন দিনের ২৪ ঘণ্টাই আমাদের অবসর সময়। এই অলস সময়ে যদি সেই পুরনো অভ্যাসে আমরা আবার নতুন করে অভ্যস্ত হতে পারি তাহলে এই দুঃসময়ের মানসিক চাপ বেশ খানিকটাই কমে যাবে।
    প্রতি দিন কিছু লেখার অভ্যাস আমাদের একাকীত্ব দূর করতে সাহায্য করে, আমাদের মানসিক চাপ কমায়, দুশ্চিন্তা থেকে আমাদের দূরে রাখে এবং পরিস্থিতি যেমনই হোক, আমাদের মনে শান্তি ফিরিয়ে আনে। আমরা লিখতে পারি প্রতি দিন যা কিছু ঘটছে সে সব কিছুর বিষদ বর্ণনা বা লিপি বদ্ধ করতে পারি ভবিষ্যতে আমরা যা কিছু দেখতে চাই, আমাদের ভবিষ্যৎ ইচ্ছে, স্বপ্ন ইত্যাদি। এই ধরণের লেখা আমাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা কমিয়ে মনের জোর বৃদ্ধি করবে, ইতিবাচক চিন্তাধারার বিকাশ ঘটাবে এবং সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে।
    সব সময় মনে রাখবেন বিশ্বব্যাপী এই মহামারীর সময়ে ঘরে থেকে আপনি আপনার সেরাটা দিচ্ছেন। আমাদের হাতে এর থেকে বেশী কিছু দিয়ে করোনার সাথে যুদ্ধ করার মত কিছুই নেই। তাই ঘরে থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করাটাই সব থেকে উত্তম এবং লেখালিখি করা এর মধ্যে অন্যতম ভাল একটি উপায়। মনে রাখবেন সবার জীবনেই সুখের সময়, দুঃখের সময় উভয়ই আসে। সুখ-দুঃখ মানুষের অত্যন্ত স্বাভাবিক দুটো অনুভূতি। খারাপ লাগা অন্যায় কিছু নয়। পরিবারের অন্যান্যদের সাথে শেয়ার করতে না পারলেও মনের কথা নির্দ্বিধায় লিখে ফেলতে পারেন ডায়রির পাতায়। এতে মন অনেক হালকা হবে।
    বৈশ্বিক এই সমস্যায় আমাদের স্বাভাবিক কর্মকান্ডের ব্যত্যয় ঘটেছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা হতাশায় ডুবে থাকব। আমাদেরকে অবশ্যই এর সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। সুদিনের কথা ভাবতে হবে। সব সময় সাহস রাখতে হবে। বিপদ আসলে  অবশ্যই আপনি সেটি মোকাবেলা করতে পারেন এবং অনেক ভালভাবেই করতে পারেন-এই বিশ্বাস রাখুন। যা কিছু হোক, আপনি সামলে নিতে পারবেন।
    আমরা হয়তো জানিনা এই করোনা ভাইরাস কবে পৃথিবী থেকে বিদায় নেবে এবং আমরা কবে আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। কিন্তু এক দিন এর ইতি ঘটবেই। প্রতিটি ঝড়ই এক সময় শেষ হয়। এটাই প্রকৃতির নিয়ম। এই অবস্থায় আপনার দায়িত্ব নিজেই নিজেকে ভাল রাখা। এজন্য সেই কথা গুলো লিখুন যা আপনাকে অনুপ্রাণিত করবে, আপনাকে সাহস যোগাবে। অনুপ্রেরণামূলক কথা গুলো ডায়রির পাশাপাশি লিখে রাখতে পারেন আপনার দরজায়, আপনার আয়নায় বা আপনার পড়ার টেবিলে যেখানে সহজে আপনার চোখ পড়ে।
    সেসব কিছু লিখুন যা আপনি এই মুহূর্তে শুনতে চান, যা আপনার মনকে প্রশান্তি যোগাবে, মানসিক চাপ কমাবে, এবং নতুন আশার সঞ্চার করবে। এই কথাগুলো মন প্রাণ দিয়ে বিশ্বাস করুন এবং সুফল উপভোগ করুন।

    কোয়ারেন্টাইন মানসিক চাপ লেখালেখি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকোভিড-১৯: মনো-সামাজিক এবং মানসিক স্বাস্থ্য সেবার জন্য করণীয়
    Next Article তবে কি পাওয়া গেল করোনাভাইরাসের প্রথম ওষুধ?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    September 26, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.