Close Menu
    What's Hot

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা অবসাদে মন ভালো রাখার কিছু উপায়
    জীবনাচরণ

    করোনা অবসাদে মন ভালো রাখার কিছু উপায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 20, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা অবসাদে মন ভালো রাখার কিছু উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা মহামারীর এই দুঃসময়ে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যারা অবসাদে ভুগছে না। এক ঘেয়ে জীবনে সবাইই যেন হাপিয়ে উঠেছে। এই মন খারাপ বা অবসাদ কাটিয়ে জীবনে নতুন প্রাণ সঞ্চার করার জন্য অবশ্যই আমাদের প্রয়াস করতে হবে। তবেই আমরা সুস্থ ও সুন্দর জীবন আশা করতে পারবো।

    বর্তমান সময় অধিকাংশ মানুষের জন্যই অত্যন্ত চ্যালেঞ্জিং। যদি আপনার এটা মনে হয় যে আপনি ই একমাত্র যার মনে বিভিন্ন নেতিবাচক চিন্তাভাবনা ভর করেছে, যার প্রতি মুহূর্ত অস্বাভাবিক কাটছে এবং যিনি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত অবসন্ন, তাহলে আপনি ভুল ভাবছেন। করোনা নিয়ে অধিকাংশ মানুষই অত্যন্ত মানসিক পীড়ার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। অনেকেই যারা নিজেদের খুব মানসিক ভাবে দৃঢ় হিসেবে কল্পনা করতেন, যারা ভাবতেন তারা সহজে ভেঙ্গে পড়েন না এবং তাদের সহ্য শক্তি অন্যান্যদের থেকে বেশী, তারাই আজ আগের সকল ধারণা ভুল প্রমাণ করে নিজের মানসিক অবস্থার সাথে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন।

    তাই নিজেকে অন্যান্যদের থেকে আলাদা মনে করে নিজের উপর আরও মানসিক চাপ না বাড়িয়ে বরং সার্বিক ভাবে ভালো থাকার উপায় নিয়ে ভাবতে হবে। খুব সহজ কিছু উপায় অবলম্বন করলে এই মন ভালো থাকবে, এই অবসন্ন মনে স্বস্তি ফিরে আসবে।

    ১) চিন্তাভাবনার ভিন্নতাঃ কোন পরিস্থিতি আমাদের উপর কেমন প্রভাব ফেলবে সেটি নির্ভর করে ঐ পরিস্থিতি বা ঘটনার উপর আমাদের প্রতিক্রিয়া এবং সেটিকে আমরা কতোটা গুরুত্ব দিচ্ছি সেটির উপর। করোনা কালীন এই দুঃসময়ে আমরা যদি আমাদের মনের এই অবসন্নতাকে আরও বেশী গুরুত্ব দেই, যদি এমনটা ভেবে নেই যে  আমরা খুব কষ্টে আছি তাহলে আমাদের মনের অবসাদের প্রভাব আরও বহু মাত্রায় পড়বে এবং এই পরিবেশে টিকে থাকা আমাদের জন্য আরও কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি নিজেদের এই  প্রশ্ন করতে পারি যে, “কেন আমরা খারাপ থাকবো?”, “কেন আমরা এই দুঃসময়কে এতোটা গুরুত্ব দেবো?” তাহলে  আমরা ঘুরে দাঁড়ানোর মত মানসিক শক্তি অর্জন করার প্রাথমিক পর্যায় অতিক্রম করতে পারবো। আমাদের

    চিন্তাভাবনাই আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর করে। আবার এই চিন্তাভাবনাই তাকে আরও দুঃসহ করে তোলে। আমরা যদি এই দুঃসময়কে গুরুত্ব না দিয়ে বরং একে মেনে নিয়ে ভালো থাকার প্রচেষ্টা করি, ধৈর্য ধারণ করে সেসব কাজের প্রতি মনযোগী হই যা আমাদের আনন্দ দিতে পারে, তাহলে আমাদের মন এই পরিস্থিতিতেও ভালো থাকার মত কারণ এবং উপায় খুঁজে নিতে পারবে।

    ২) সৃজনশীল কাজকর্মঃ আমরা যত বেশী বিভিন্ন সমস্যা নিয়ে ভাববো, আমাদের মন ততোই বিভিন্ন নেতিবাচক চিন্তাভাবনা এবং আশঙ্কায় অবসাদে মন জর্জরিত হবে। এসব দিক থেকে নিজের মনোযোগ সরিয়ে নেবার জন্য বিভিন্ন সৃজনশীল কাজকর্মে সময় অতিবাহিত করুন। সৃজনশীল কাজ আমাদের মধ্যে নতুন প্রাণশক্তি সঞ্চার করে। নতুনের মাঝে আমাদের মন সর্বদা আনন্দ খুঁজে নেয়। এমন অনেক মানুষই আছেন যারা এই দুঃসময়েও নিজের প্রতিভা কাজে লাগিয়ে  বিভিন্ন সৃজনশীল কাজকর্ম করে আর্থিক ভাবেও স্বচ্ছল থাকার সুযোগ করে নিচ্ছেন। এতে করে যেমন আর্থিক সমস্যা দূর হচ্ছে তেমনি মনের মাঝেও প্রশান্তি কাজ করছে। এভাবে নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দুঃসময়েও মন ভালো রাখা খুব কঠিন কিছু নয়।

    ৩) আত্মবিশ্বাস বজায় রাখাঃ দুঃসময়ে যদি মনোবল অটুট থাকে, তাহলে অনেক কঠিন সময় ও খুব সহজে কেটে যায়। আর যদি বিপদে ভেঙ্গে পড়ি এবং সব রকম আশা ছেড়ে দিয়ে বিপদের কাছে মাথা নত করে ফেলি, তাহলে বিপদ আরও বহু গুণে বেড়ে যায়। একইভাবে, মহামারীর এই সময়েও আমরা যদি বিপদ মুক্তির কথা না ভেবে শুধুমাত্র এই বিপদ নিয়েই ভাবি এবং এটা ভেবে নি যে এটাই সব কিছুর শেষ, আমরা আর কখনোই সুন্দর সময়ে ফিরতে পারবোনা, তাহলে এই বিপদ থেকে মুক্তি পাওয়াও অসম্ভব হয়ে  যাবে। একটু একটু করে সেটাই হবে যা আমরা মনে মনে ভাবছি।

    আর আমরা যদি এই বিপদে মন খারাপ না করে বরং এটা ভাবতে পারি যে খুব দ্রুতই এই খারাপ সময় কেটে যাবে এবং আমরা খুব দ্রুত এর সমাধানে পৌঁছতে পারবো, তাহলেও সেটাই হবে আমাদের অদূর বাস্তবতা। তাই এই মহামারীর দুঃসময়ে মনকে অবসাদাচ্ছন্ন করলে চলবেনা, আত্মবিশ্বাস হারালে  চলবেনা। সাহস রাখতে হবে এই দুঃসময়ে লড়ে যাওয়ার। আর আত্মবিশ্বাসী হৃদয়ে কখনো অবসাদ বাসা বাধেনা, মন সদা প্রফুল্ল থাকে।

    আমরা হয়তো চোখের নিমিষে কঠিন সময়কে বদলে দিতে পারবোনা, কিন্তু যখন দুঃসময়ে নিজের মন ভার মুক্ত রাখতে পারবো, অবসাদ মুক্ত থাকতে পারবো, ততো দ্রুত আমরা বদলের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের মনের ইতিবাচক ভাবনাই আমাদের নতুনের পথে অগ্রসর হতে সহায়তা করবে। তাই মন ভালো রাখুন, প্রাণ খুলে বাঁচুন, এবং করোনাকে পরাজিত হতে দেখুন।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক শক্তি মহামারীতে সুরক্ষার সর্বোত্তম উপায়
    Next Article কিছুদিন আগে কিছু মানসিক সমস্যা অনুভব করি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 25, 2026

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    আজকাল আমরা এতটাই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি যে প্রযুক্তি নাকি মানসিক স্বাস্থ্য কোনটাকে আগে…

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.