Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্বপ্ন নিয়ে আধুনিক ভাবনা: স্বপ্ন কি আমাদের ভবিষ্যতে শুভ-অশুভ কিছু ঘটবে এমন ইঙ্গিত দেয়?
    ফিচার

    স্বপ্ন নিয়ে আধুনিক ভাবনা: স্বপ্ন কি আমাদের ভবিষ্যতে শুভ-অশুভ কিছু ঘটবে এমন ইঙ্গিত দেয়?

    পারভীন বেগমBy পারভীন বেগমJune 23, 2016No Comments6 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যুগ যুগ ধরে স্বপ্ন নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। আমরা কেন স্বপ্ন দেখি? কিভাবে চলে স্বপ্নের প্রক্রিয়া? স্বপ্ন কি আমাদের কোনো শুভ-অশুভ ঘটনা ঘটার ইঙ্গিত দেয়? সত্যিই কি মানুষ স্বপ্নের মাধ্যমে কিছু আবিস্কার বা সমস্যা সমাধানের পথ পায়? আমরা ঘুমের কোন পর্যায়ে স্বপ্ন দেখি? স্বপ্নের মাধ্যমে কি আমরা ভবিষ্যতে কিছু ঘটবে এমন ইঙ্গিত পাই? ইত্যাদি নানা প্রশ্ন মনে বয়ে চলে। যদিও স্বপ্নের অনেক বিষয় এখনও অজানা তথাপি আধুনিক বিজ্ঞান আমাদের স্বপ্ন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন যার ফলে আমরা স্বপ্ন সর্ম্পকে অনেক কিছু জানতে পারি।
    ঘুমের সময় আমরা যে স্বপ্ন দেখি তা কতগুলো চিত্র, ধারণা, আবেগ এবং সংবেদনের সমষ্টি। সর্বনিম্ন সামান্য সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ ২০ মিনিটের মতো স্থায়ী থাকে। একজন মানুষ প্রতিরাতে গড়ে ৩-৫ টি স্বপ্ন দেখে থাকে। স্বপ্ন সাধারণত কোনো ঘটনার বর্ণনা বা কাহিনীর আকারে আমরা দেখে থাকি। প্রায়ই স্বপ্নের সাথে আমাদের জীবনের একটা অর্থবহ সম্পর্ক পাওয়া যায়। স্বপ্নের বিষয়বস্তু সাধারণত কোনো ঘটনা থেকে শুরু করে যৌক্তিক, অবাস্তব, অদ্ভূত, নেতিবাচক বা আনন্দহীন ঘটনা হয়ে থাকে। আমাদের সেই স্বপ্নের কথাই বেশি মনে থাকে যা ভয়ানক, অদ্ভূত, আনন্দহীন বা যা ভীতির সৃষ্টি করে । যদিও ৭৫% স্বপ্নই নেতিবাচক ধরনের হয়ে থাকে তথাপি খুব বেশি দুঃস্বপ্ন মানুষ কমই দেখে। স্বপ্নের প্রধান চরিত্রে সব সময় ব্যক্তি নিজেই থাকে। বেশির ভাগ মানুষ রঙ্গীন স্বপ্ন দেখে তবে কিছু মানুষ সাদা-কালো স্বপ্ন দেখে বিশেষ করে যারা সাদা-কালো টেলিভিশন দেখতেন এখন থেকে ৫০ বৎসর আগে।
    আমরা ঠিক কখন স্বপ্ন দেখি এ প্রশ্নের উত্তর হচ্ছে ঘুমের প্রতিটি ধাপেই স্বপ্ন দেখে থাকি। তবে দ্রুত চক্ষু সঞ্চালন পর্যায়েই স্বপ্ন দেখার বিষয়টি বেশি ঘটে থাকে। অথার্ৎ ঘুমের শেষের দিকেই স্বপ্নের বিষয়টি বেশি ঘটে। অনেকে বলে থাকে আমি কোনো দিন স্বপ্ন দেখিনা, আসলে এ কথাটি সঠিক নয়। প্রত্যেকে প্রতি রাতেই স্বপ্ন দেখে। অতি শৈশব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষ স্বপ্ন দেখে থাকে । সেই স্বপ্ন সে মনে করতে পারুক আর নাই বা পারুক। স্বপ্নের স্মৃতির পরিধি খুবই কম। ঘুম থেকে জেগে উঠার সামান্য সময়ের মধ্যেই তা ভুলে যায় যদি না তা আমরা খুব জোর দিয়ে তা মনে করতে চাই বা লিখে না রাখি।
    যাদের ঘুম সহজেই ভেঙ্গে যায় তারা স্বপ্নের বিষয় গুলো সহজে মনে করতে পারে। কিন্তু যাদের ঘুম গভীর তারা কম মনে করতে পারে। কিছু মানুষ কখনই স্বপ্ন মনে করতে পারে না। অল্প বয়সী শিশুরা অবশ্যই স্বপ্ন দেখে যদিও ৭ বৎসর বয়সী শিশুদের মধ্যে মাত্র ২০% শিশু দ্রুত চক্ষু সঞ্চালন পর্যায় থেকে জেগে উঠার পর স্বপ্ন দেখেছে এটা বলতে পারে। আর অল্প বয়সী শিশুদের প্রাপ্ত বয়স্কদের চেয়ে ঘুমের দ্রুত চক্ষু সঞ্চালন পর্যায়ে বেশি সময় থাকলেও তারা স্বপ্নের বিষয়গুলো মনে করতে পারেনা।
    প্রথম দিকে শিশুরা স্বপ্নের ক্ষেত্রে প্রধান চরিত্রে না থাকলেও ৭ বৎসর বয়স থেকে তা পরিবর্তন হতে থাকে। অন্ধ মানুষেরাও স্বপ্ন দেখে আর যদি কেউ জন্ম থেকে অন্ধ হয় কোনো দিন এই পৃথিবীকে দেখতে পায়নি তারা শব্দ, চর্ম সংবেদন, ঘ্রাণ এসব নিয়ে স্বপ্ন দেখে।
    স্বপ্ন নিয়ে মনোবিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব
    দি অ্যাক্টিভেশন সিনথেসিস মডেল (The Activation Synthisis Model): জে অ্যালোন হবসন এবং রবাট ম্যাকক্ল্যারলি ((J. Allan Hobson and Rolant Mcclarly 1970) এনারা বলেন দ্রুত চক্ষু সঞ্চালন পর্যায়ে মস্তিষ্কেরে সার্কিট গুলো সক্রিয় হয়ে উঠে অথার্ৎ মস্তিষ্কের এ্যামিগডালা, লিমবিক সিস্টেম এবং হিপোক্যাস্পাস যা আমাদের আবেগ সংবেদন এবং স্মৃতির সাথে জড়িত সেগুলো সক্রিয় হয়ে উঠে। এ সময় মস্তিষ্ক তার আভ্যন্তরীণ কাজের মাধ্যমে ভিন্ন ভিন্ন ধারণা বিশ্বাস, কাজের ধরন ইত্যাদির একটি ব্যাখ্যা প্রদান করে এবং মস্তিষ্কে স্বত:স্ফূর্তভাবে যে সংকেত গুলো আসতে থাকে তার একটি অর্থ খোঁজার চেষ্টা করে যাকে আমরা স্বপ্ন বলি।
    লং-টার্ম মেমরি এক্সাইটেশন থিওরি ((Long-term memory excitation theory) এই তত্ত্বের প্রবক্তা ইউগেন টারনাউ (Eugen Tarnow 2003) তিনি বলেন স্বপ্ন আমাদের দীর্ঘ মেয়াদী স্মৃতির একটি আভ্যন্তরীণ উত্তেজনাপূর্ণ বিষয়। এই তত্ত্ব বিশ্বাস করে যে আমাদের চলমান জীবনে সব সময় এটা হচ্ছে এমনকি আমরা যখন জেগে থাকি তখনও চলে। কিন্তু সব ধরনের বিষয়াবলীকে গুরুত্ব না দিয়ে যা আমাদের বাস্তবতার সাথে সম্পর্কিত সেগুলোকে রেখে অপ্রয়োজনীয় তথ্যাবলীকে বাদ দিয়ে দেয়। বিখ্যাত মনোবিজ্ঞানী ফ্রয়েডের মনোসমীক্ষণ মতবাদেও বলা হয় যে আমাদের অবচেতন মনের ঘটনাবলী দীর্ঘ মেয়াদী স্মৃতি ভান্ডারে জমা হয় যা পরবর্তীতে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়।
    কন্টিনিউয়াল- অ্যাক্টিভেশন থিওরি অফ ড্রিম (Continual activation theory of dream in 2004) এই তত্ত্বটি জি জেহ্যাং (Jie Zhang 2004) প্রবর্তন করেন। স্বপ্নের সময় মস্তিষ্কের ওয়াকিং মেমরী দৃঢ়ভাবে কাজ করে দীর্ঘ মেয়াদী স্মৃতির ভান্ডার সমৃদ্ধ করে। তিনি বিশ্বাস করেন যে আমাদের মস্তিষ্কের কার্যাবলী সক্রিয় রাখার জন্য আমাদের সচেতন এবং অবচেতন স্তরের কার্যাবলীও সচল রাখা প্রয়োজন হয় এবং এ সফল কার্যাবলীর মাধ্যমে স্মৃতির ভান্ডার সংরক্ষণ হয়। স্বপ্ন এক্ষেত্রে সাহায্য করে। নিউরোট্রাসমিটার ডোপামিন স্বপ্নের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে। দ্রুত চক্ষু সঞ্চালন পর্যায়েই স্বপ্নের  প্রকাশ ঘটে। এছাড়া মস্তিষ্কের পেরিটাল লোব স্বপ্নের ক্ষেত্রে ভূমিকা রাখে। স্ট্রোক এর ফলে তা নষ্ট হয়ে গেলে মানুষ আর স্বপ্ন দেখে না। স্বপ্নের উদ্দেশ্য বা কার্যক্রম সর্ম্পকে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি কেন আমরা স্বপ্নের মধ্যে থাকি এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আচরণ বিজ্ঞানের কাছে এখনও অজানা।
    শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য দ্রুত চক্ষু সঞ্চালন পর্যায় খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এই পর্যায়েই তো স্বপ্ন দেখি। স্বপ্ন আমাদের আবেগীয় সমস্যার সমাধান এবং মনকে ভাল রাখতে সাহায্য করে। জাগ্রত অবস্থায় আমাদের মস্তিষ্ক নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকে যার ফলে অনেক ঘটনার ব্যাখ্যা দিতে পারে না। কিন্তু মানুষ যখন ঘুমন্ত অবস্থায়  থাকে তখন দ্রুত শরীরবৃত্তীয় প্রক্রিয়ার পরিবর্তনের ফলে নানা ধরনের জটিল ঘটনাবলীর ব্যাখ্যা দিতে পারে। যা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। যেমন: স্বপ্নে ঘটে যাওয়া অনেক ঘটনা বাস্তব জীবনে ঘটে যায়। তাই অনেকে বলতে চান স্বপ্নের একটি ভবিষ্যত সর্ম্পকে র্পূবোক্তি করার  ক্ষমতা আছে যার ফলে স্বপ্নের মাধ্যমে মানুষ ভবিষ্যতে কোন ঘটনা ঘটবে এমন ধরনের ইঙ্গিত পায়। যেমন: কেউ হয়তো স্বপ্ন দেখলো তার ভাই এর হাতে সমস্যা হয়েছে। সে এই কারণে অসহায় বোধ করছে। কিছু দিন পর সত্যিই দেখা গেল তার ভাইয়ের হাত ছিনতাইকারীর দ্বারা জখম হয়েছে। দৈনন্দিন জীবনে একজন হয়ত দ্বন্ধে ভুগছে চাকুরীটা ছেড়ে দিবে নাকি রাখবে। সেই রাতে সে স্বপ্নে দেখল যে তার চলার পথে অনেক পানি বাধা হয়ে দাঁড়িয়েছে সে বিপদের সম্মুখীন। স্বপ্নের অর্থ বুঝতে রোশাক-কালির চাপ পরীক্ষার কথা স্মরণ করতে পারি। এই পরীক্ষায় দেখা যায় যে আপাত দৃষ্টিতে অর্থহীন একটি ছবিকে ভালভাবে খেয়াল করলে সেটি একটি অর্থবোধক ছবি হয়ে যায়। এছাড়া অনেক বিখ্যাত জিনিসের আবিস্কারকগণ দাবী করেন যে তারা এটা স্বপ্নের মাধ্যমে পেয়েছেন।
    তাই স্বপ্নকে আর অবহেলা নয়। স্বপ্নকে বিশ্লেষণ করুণ দেখুন তো স্বপ্ন আপনার কোনো দ্বন্ধের সমাধানে সাহায্য করছে কিনা? জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন আমাদেরকে আশাবাদী করে তোলে। সুস্থ ভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তাই বেশি বেশি স্বপ্ন দেখতে ভুলবেন না কিন্তু।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআড্ডা
    Next Article শিশু লালন পালনে বাবার ভূমিকা
    পারভীন বেগম

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.