Close Menu
    What's Hot

    অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    সুখ তুমি কী?

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    হঠাৎ হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে

    শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 14, 2026

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      Recent

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      যৌন স্বাস্থ্য November 14, 2026

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      Recent

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 15, 2026

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      Recent

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

      শিশুর আচরণের পেছনের কথাটি শুনুন

      স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » সব মানুষের মাঝেই একটা কবি সত্ত্বা রয়েছে: আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়
    তারকার মন

    সব মানুষের মাঝেই একটা কবি সত্ত্বা রয়েছে: আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনFebruary 2, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]স্বনামধন্য আবৃত্তিকার তিনি। একই সাথে লেখক, অভিনেতা ও প্রশিক্ষক। তালিকাভুক্ত শিল্পী হিসেবে কাজ করেছেন বেতার ও টেলিভিশনে। নির্দেশনা দিয়েছেন অনেক বিখ্যাআত মঞ্চ নাটকে। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে থেকে করছেন নাট্যকলায় পিএইডি। তিনি ভাস্বর বন্দ্যোপাধ্যায়। মনেরখবর তারকার মনে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ভালো লাগার কথা, জীবনের কথা, ইচ্ছার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন। [/int-intro]
    [int-qs]কেমন আছেন?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]ভালো আছি।[/int-ans]
    [int-qs]ভালো থাকতে কী করেন?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]সব সময় তো চাইলেও ভালো থাকা যায় না। চেষ্টা করি ভালো থাকতে।[/int-ans]
    [int-qs]কোন জিনিষগুলো আপনাকে খারাপ রাখে?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]আমরা শহুরে বাসিন্দা। এখানে আমরা অনেকে আসি দেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু শহরে অনেক মানুষের চাপ। এ চাপের মাঝে সবাই মিলে ভালোমতো চলতে গেলে যেসব নিয়ম কানুন পালন করা উচিত সেগুলো আমরা করি না। যত্রতত্র এলোমেলো চলাচল শহরে সবার জন্য সমস্যা তৈরি করে। যা শুধু আমাকে নয় শহরবাসী যারা আছেন তাদের সবাইকেই খারাপ রাখে।[/int-ans]
    [int-quote]আমরা নরম মাটির মানুষ। নরম মাটির মানুষেরা স্বাভাবিকভাবেই একটু বেশি আবেগপ্রবণ হয়। যার কারণে দেখা যায়, যে লিখতে জানে সে হয়তো কাগজে লিখছে আবার যে লিখতে জানেনা সে মুখে মুখে ছন্দ বাঁধছে। ঐযে বললাম সবার মধ্যেই একটি কবি সত্ত্বা আছে। যদিও জীবনানন্দ দাশ বলেছেন, ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি।‘ তবে এর সাথে দ্বিমতও রয়েছে অনেকের।[/int-quote]
    [int-qs]রাগ হয়?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]হ্যাঁ, রাগ তো হয়ই।[/int-ans]
    [int-qs]কী কী কারণে বেশি রাগ হয়?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]কোথাও অসমতা দেখলে, অসংগতি দেখলে রাগ হয়। আমি যেটা মনে করি যে ঠিক না বা উচিত না সেটা যখন মানুষকে করতে দেখি তখন রাগ হয়। [/int-ans]
    [int-qs]রাগ নিয়ন্ত্রণ করে কীভাবে?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]চেষ্টা থাকে রাগ নিয়ন্ত্রণের। তবে সব সময় রাগকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। অনেক সময় রাগকে প্রকাশ করে ফেলি। [/int-ans]
    [int-qs]মন খারাপ হয়?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]হ্যাঁ হয়, মন খারাপ তো হবেই।[/int-ans]
    [int-qs]কী কারণে বেশি মন খারাপ হয়?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]মন খারাপের কোন বিশেষ কারণ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে মন খারাপ হয়।[/int-ans]
    [int-qs]মন খারাপ হলে কি করেন?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]মন খারাপ একটা সময় পর্যন্ত চলতে থাকে। তখন যেটা হয় তা হলো, স্বাভাবিক জীবনের ছন্দপতন হয়। এরপর একটা সময়ে এসে আপনা থেকেই সেটি ঠিক হয়ে যায়।[/int-ans]
    [int-qs]প্রেমে পড়েছেন কখনও?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]অবশ্যই। প্রেমে না পড়লে তো মানুষের পূর্ণতা আসে না।[/int-ans]
    [int-qs]আরেকবার প্রেমে পড়ার সুযোগ পেলে কি করবেন?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]একটা কথা কি, মানুষের মনটা কিন্তু কখনও মরে না। মানুষের মন সব সময় তাজা এবং সবুজ থাকে। তারুণ্য বা যৌবনের রঙটা মানুষের মধ্যে থেকেই যায়! তারপরও বয়সের একটা ব্যাপার থেকেই যায়। তারুণ্যে যেটা সম্ভব এই বয়সে সেটি করা সম্ভব নয়।[/int-ans]
    [int-img name=””]https://monerkhabor.com/wp-content/uploads/2017/02/vb-2.jpg[/int-img]
    [int-qs]স্মৃতি কাতরতা আছে?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]অবশ্যই।[/int-ans]
    [int-qs]কেমন সে স্মৃতিগুলো?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]বিভিন্ন ধরণে স্মৃতি আছে। একেক ঘটনার প্রেক্ষিতে একেক স্মৃতি মনে আসে।[/int-ans]
    [int-qs]এই মুহূর্তে মনে পড়া একটি স্মৃতি বলবেন কি?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]দিল্লিতে নাটকের স্কুলে যখন পড়তাম তখনকার শেষ দিনের কথা খুব মনে পড়ে। একসাথে তিন বছর বন্ধু বান্ধবীদের নিয়ে একসাথে চলা এবং একসাথে কাজ করার পর বিদায় অনুষ্ঠানে যখন সবাই মিলিত হলাম। সেখানকার পড়া গতানুগতিক পড়ার মতো ছিলো না। বেশিরভাগই ছিলো বাইরে বাইরে একসাথে কাজ করা। যার ফলে পুরো তিন বছরই আমরা ঘুমানোর সময় ব্যতিত একসাথেই থাকতাম। তারপর সেদিন ছিলো সবার থেকে সবার বিদায়ের দিন। এ দিনটির কথা খুব মনে পড়ে।[/int-ans]
    [int-qs]আবৃত্তিকার হওয়ার অনুপ্রেরণা পেলেন কীভাবে?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]ছোটবেলা থেকে টুকটাক আবৃত্তি করতাম। তারপর রেডিওতে আবৃত্তি শুনতে ভালো লাগলো। এভাবেই এক সময় আবৃত্তিটা একটা প্যাশনে পরিণত হলো।[/int-ans]
    [int-qs]আবৃত্তিকার না হলে কি হতেন?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]বাবা মায়ের ইচ্ছে ছিলো ডাক্তার অথব ইঞ্জিনিয়ার হই। মেডিকেল কলেজে ভর্তিও হতে চেয়েছিলাম। কিন্তু সব মিলিয়ে আর হয়ে উঠেনি। [/int-ans]
    [int-qs]কবিতার সাথে মনের সম্পর্ক কোথায়?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]কবি তার কবিতায় শব্দের মাধ্যমে আবেগকে প্রকাশ করে। আর সেটি যখন পাঠ বা আবৃত্তির মাধ্যমে মানুষের মধ্যে প্রবেশ করে তখন সে আবেগটি মানুষকে স্পর্শ করে।[/int-ans]
    [int-qs]কেন?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]কারণটা হতে পারে, সব মানুষের মাঝেই একটা কবি সত্ত্বা রয়েছে। কেউ তা শব্দের মাধ্যমে প্রকাশ করে কেউ রঙের মাধ্যমে আবার কেউ অন্য কোন মাধ্যমে। কবিতা হলো সাহিত্যের মধ্যে সবচাইতে আদিম ধারা। [/int-ans]
    [int-qs]অনেকে বলেন এমন কোন বাঙ্গালী নাকি খুঁজে পাওয়া যাবেনা যে কখনও দুই লাইন হলেও কবিতা লিখেনি বা ছন্দ বাঁধেনি। এটাকে কিভাবে দেখেন?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]আমরা নরম মাটির মানুষ। নরম মাটির মানুষেরা স্বাভাবিকভাবেই একটু বেশি আবেগপ্রবণ হয়। যার কারণে দেখা যায়, যে লিখতে জানে সে হয়তো কাগজে লিখছে আবার যে লিখতে জানেনা সে মুখে মুখে ছন্দ বাঁধছে। ঐযে বললাম সবার মধ্যেই একটি কবি সত্ত্বা আছে। যদিও জীবনানন্দ দাশ বলেছেন, ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি।‘ তবে এর সাথে দ্বিমতও রয়েছে অনেকের।[/int-ans]
    [int-qs]আরেকটি জীবন পেলে কী করবেন?[/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]এ জীবনের যা কিছুর অপূর্ণতা রয়েছে সেগুলো পূরণ করতে চাইবো।[/int-ans]
    [int-qs]সবশেষে পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন। [/int-qs]
    [int-ans name=”ভাস্বর বন্দ্যোপাধ্যায়”]পাঠকদের উদ্দেশ্যে বলবো সাহিত্যের যেসব ধারা রয়েছে যেমন গল্প উপন্যাস কবিতা এসবের সাথে যেন সংযোগ থাকে। তারা যে বাংলা সাহিত্যের এসব ধারার সাথে পরিচিত হয়। ব্যাপারটি এমন নয় যে সাহিত্য চর্চা করতে হবে, অন্তত পড়ার ব্যাপারটি যাতে সবার মধ্যে থাকে।[/int-ans]
     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগ: কার কী দায়িত্ব
    Next Article ডিমেনশিয়ার গবেষণায় সাহায্য করবে মোবাইল গেইম
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 15, 2026

    অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    এপ্রিল  সংখ্যা ২০২৪ ম্যাগাজিন “বিবাহবিচ্ছেদ ” এর মনোসামাজিক  অংশের  কমেন্ট করেছেন রওশন আরা পারভেজ প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা; নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বিষয়ক মাস্টার ট্রেইনার।…

    সুখ তুমি কী?

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    হঠাৎ হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.