Close Menu
    What's Hot

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 4, 2026

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      Recent

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?
    ফিচার

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    Moner KhaborBy Moner KhaborNovember 4, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “ও তো একটু জেদি, “কথাই শুনতে চায় না”, “সবসময় তর্ক করে” শিশুকে নিয়ে এমন অভিযোগ আমাদের চারপাশে খুব পরিচিত। বয়সের সঙ্গে শিশুর আচরণে কিছুটা জেদ, রাগ কিংবা বিরোধিতা স্বাভাবিক। কিন্তু কখনো কখনো এই আচরণগুলো নিছক দুষ্টুমি নয়; এর পেছনে থাকতে পারে Oppositional Defiant Disorder (ODD) নামের একটি আচরণগত সমস্যা।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    ওডিডিতে শিশুরা নিয়মিতভাবে বড়োদের সঙ্গে তর্ক করে, নির্দেশ মানতে অস্বীকার করে,সহজেই রেগে যায়,অন্যকে বিরক্ত করে এবং নিজের ভুলের জন্য অন্যকে দায়ী করার প্রবণতা দেখায়।সমস্যা শুধু শিশুটির আচরণেই সীমাবদ্ধ থাকে না; ধীরে ধীরে তা পরিবার, বন্ধুত্ব, স্কুল এবং অন্যান্য সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, ওডিডির সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব, দুর্বল সামাজিক সম্পর্ক ও সহপাঠীদের প্রত্যাখ্যানের মতো সমস্যার সম্পর্ক রয়েছে।

    কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- শৈশবের এই আচরণ কি বয়স বাড়ার সঙ্গে নিজে থেকেই হারিয়ে যায়?

    এই প্রশ্নের উত্তর খুঁজতেই Burke, Rowe ও Boylan ১৭৭ জন ছেলেশিশুকে ৭-১২ বছর বয়স থেকে তরুণ বয়স পর্যন্ত অনুসণ করেন। তাদের ২৪ বছর বয়স পর্যন্ত বিভিন্ন সময়ে মূল্যায়ন করা হয়। গবেষণায় দেখা যায়, শৈশব ও কৈশোরে ওডিডির লক্ষণ  থাকা ব্যক্তিদের তরুণ বয়সেও কার্যকর জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে এসব সমস্যা সবচেয়ে স্পষ্ট ছিল সামাজিক ও আন্তঃব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে।

    বন্ধুত্বের ক্ষেত্রে ওডিডির প্রভাব ছিল উল্লেখযোগ্য। এসব তরুণের বন্ধুর সংখ্যা কম হওয়ার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কের মানও তুলনামূলকভাবে খারাপ হওয়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ বিষয়টি শুধু “কতজন বন্ধু আছে”-এমন সংখ্যাগত পার্থক্য নয়; সম্পর্কগুলো কতটা ভালো ও টেকসই, সেখানেও পার্থক্য ছিল। একইভাবে, প্রেমের সম্পর্কেও সমস্যার প্রবণতা দেখা যায়। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ করে বাবার সঙ্গে সম্পর্কের মান খারাপ হওয়ার সঙ্গে ওডিডির সম্পর্ক পাওয়া যায়।

    কর্মজীবনেও এর কিছু প্রতিফলন দেখা গেছে। ODD- এর সঙ্গে কর্মক্ষেত্রে চাকরি থেকে বরখাস্ত হওয়া, সহকর্মীদের সঙ্গে সমস্যা এবং ভবিষ্যতে চাকরির জন্য কারও সুপারিশ না পাওয়ার মতো কিছু ফলাফলের সম্পর্ক পাওয়া যায়। তবে অন্যান্য মানসিক সমস্যার প্রভাব বিবেচনায় নেওয়ার পর কর্মক্ষেত্রের বেশ কিছু ফলাফলের ক্ষেত্রে ওডিডির স্বতন্ত্র প্রভাব আর স্পষ্ট থাকেনি। এর বিপরীতে চাকরির জন্য সুপারিশ না পাওয়ার বিষয়টি ওডিডির সঙ্গে সম্পর্কিত ছিল।

    গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো-ওডিডির প্রভাবকে ADHD, Conduct Disorder (CD), depression এবং anxiety-এর প্রভাব থেকে আলাদা করে দেখার চেষ্টা করা হয়েছিল। বিশ্লেষণে দেখা যায়, এসব সমস্যার প্রভাব বিবেচনা করার পরও ওডিডির সঙ্গে কম ও নিম্নমানের বন্ধুত্ব, দুর্বল পিতৃসম্পর্ক, খারাপ রোমান্টিক সম্পর্ক এবং চাকরির সুপারিশ না পাওয়ার সম্পর্ক বজায় ছিল। অন্যদিকে, নিয়মভঙ্গ, আগ্রাসন ও কিছু কর্মক্ষেত্রের সমস্যার সঙ্গে CD-এর সম্পর্ক বেশি স্পষ্ট ছিল।

    সবগুলো ফলাফল একসঙ্গে বিবেচনা করেও একই চিত্র পাওয়া যায়। যেসব তরুণের শৈশব ও কৈশোরে ওডিডির লক্ষণ বেশি ছিল, তাদের সামগ্রিকভাবে একাধিক ক্ষেত্রে কার্যকর জীবনযাপনে সমস্যার ঝুঁকি বেশি ছিল। অর্থাৎ ওডিডির প্রভাব কোনো একটি নির্দিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পর্ক ও সামাজিক ভূমিকায় ছড়িয়ে পড়তে পারে।

    তাই শিশুর জেদ, রাগ বা অবাধ্যতাকে সবসময় “বয়সের দোষ” বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। আচরণ যদি দীর্ঘস্থায়ী হয় এবং পরিবার ও সামাজিক জীবনে সমস্যা তৈরি করে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সময়মতো শনাক্তকরণ, পরিবারকে সহায়তা এবং প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা শিশুর ভবিষ্যৎ পথকে আরও ইতিবাচক করে তুলতে পারে।

    কারণ, আজকের একটি ছোটো আচরণগত সংকেত কখনো কখনো আগামী দিনের সম্পর্কের গল্পটিও লিখে দিতে পারে। আর সেই গল্পটি বদলানোর সবচেয়ে ভালো সময়-সম্ভবত শুরুতেই।

    ডা. অনন্যা ভট্টাচার্য্য

    ফেইজ বি রেসিডেন্ট, এমডি (সাইকিয়াট্রি), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    রেফারেন্স:

    https://doi.org/10.1111/jcpp.12150

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    শিশু মনোরোগ শিশুদের আচরণগত ব্যাধি শিশুর অবাধ্যতা শিশুর আচরণগত সমস্যা শিশুর জেদ শিশুর রাগ ও তর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?
    Next Article অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।
    Moner Khabor

    Related Posts

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    November 4, 2026

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    November 3, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    November 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি November 4, 2026

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    সাভারে অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আগামী ১ জানুয়ারি…

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    মৃত্যুর ভয়: মনের অসুখের অদৃশ্য সংকেত।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.