Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    মানসিক চিকিৎসায় এআই তথ্যের একটি উৎস মাত্র

    পরীক্ষার কথা ভাবলেই বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মাথা কাজ করে না।

    মুড সুইং: শুধু মনের খেয়াল, নাকি কোনো রোগের লক্ষণ?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 12, 2026

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      Recent

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 12, 2026

      মানসিক চিকিৎসায় এআই তথ্যের একটি উৎস মাত্র

      Recent

      মানসিক চিকিৎসায় এআই তথ্যের একটি উৎস মাত্র

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।
    ফিচার

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Moner KhaborBy Moner KhaborNovember 12, 2026Updated:November 12, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জীবনযাপনের মৌলিক অধিকারগুলোর মধ্যে ‘স্বাস্থ্য’ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য বলতে মানসিক এবং শারীরিক উভয় সুস্থতাকেই বোঝায়। এই অধিকার সার্বজনীন হওয়াটা স্বাভাবিক হলেও বাস্তব পৃথিবীতে দেশ, কাল, সময়, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি নানাবিধ কারণেই অসম। মানসিক স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে এই অসমতা আরও যেন বৃদ্ধি পাচ্ছে। মানসিক স্বাস্থ্যসেবা বলতে এখানে শুধুমাত্র চিকিৎসা সেবা নয় এর সাথে মানসিক স্বাস্থ্যের ওপর সচেতনতা বাড়ানোর জন্য প্রচার-প্রচারণা এবং মানসিক রোগের প্রতিরোধ কার্যক্রমসহ বিশাল পরিধিকে বোঝানো হয়েছে।

     

     

    মানসিক স্বাস্থ্য এখন আর কোনো অবহেলার বিষয় তো নয়-ই বরং বিশ্বব্যাপী ডিজিজ বার্ডেনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈশ্বিক রোগের যে হার হিসাব করা হয়, তাতে ৭.৪% ভূমিকা পালন করে বিভিন্ন মানসিক রোগ, যা কিনা যক্ষ্মা (২%), এইডস (৩.৩%) এবং ম্যালেরিয়া (৪.৬%) রোগের চেয়েও বেশি! মানসিক রোগের মধ্যে বিষণ্ণতা, উদ্বিগ্নতা, মাদকাসক্তি ইত্যাদি রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। বিষণ্ণতা রোগের কারণে বিশ্বব্যাপী অক্ষমতার হার ১৯৯০ থেকে ২০১০ সালের মাঝে বেড়েছে ৩৭%, ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এই হার আরও বাড়বে। এরকম আশঙ্কাজনক সংখ্যার সাথে সাথে আরও একটি ভাবনার বিষয় হলো মানসিক স্বাস্থ্যসেবা। যে হারে রোগ বা রোগী বাড়ছে, সেই হারে মানসিক স্বাস্থ্যসেবার মান এবং সহজলভ্যতা বাড়ছে না।

    উন্নয়নশীল এবং উন্নত বিশ্বের মাঝে আর্থিক সামাজিক অনেক কিছুই পার্থক্য এর কারণে মানসিক রোগ এবং স্বাস্থ্যসেবারও অনেক পার্থক্য রয়েছে। স্বল্প এবং মধ্যম আয়ের দেশগুলোর সাধারণ মানুষের প্রায় সবাইকে বিভিন্নরকম চাপের চক্রে আবর্তিত হতে হয় এবং এ কারণে মানসিক সমস্যা দেখা দেওয়ার প্রবণতাও বেশি কিন্তু এখানেই বড়ো একটা শূন্যস্থান তৈরি হয়ে রয়েছে যাকে বলা হয় ট্রিটমেন্ট গ্যাপ। ট্রিটমেন্ট গ্যাপ কথার মানে হলো যতজন মানসিক রোগে আক্রান্ত এবং তাদের চিকিৎসা নেওয়ার, ফলোআপে থাকার মধ্যে যে পার্থক্য, এই গ্যাপটা স্বল্প ও মধ্যম আয়ের দেশে অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২১ টি দেশের এক জরিপে দেখা যায়, ৫২.৬% বিষণ্ণ রোগীর মাত্র ২০.৫% রোগী চিকিৎসকের কাছে এসেছেন। এই ট্রিটমেন্ট গ্যাপের জন্য প্রধান কারণ হলো দক্ষ মানসিক স্বাস্থ্য পেশাজীবীর অভাব এবং সম্পদের অসমতা ও অপ্রতুলতা। তাই নতুন বিশ্বে নতুন ধারণা হলো মানসিক স্বাস্থ্যের প্রচার-প্রসার, মানসিক রোগ প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজগুলো ভাগ করে নেওয়া, অন্যদেরকেও যুক্ত করা যাকে Task shifting approach বলা হচ্ছে। উন্নত বিশ্বের সাথে স্বল্পোন্নত দেশগুলোর তুলনা করলে দেখা যায়, নিম্ন আয়ের দেশগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং কমিউনিটি লেভেলে কোনো মানসিক স্বাস্থ্যসেবা বিদ্যমান নেই। সুতরাং, এই পার্থক্য এসব দেশে ট্রিটমেন্ট গ্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কর্ম পুনর্বিন্যাসের (Task shifting) পরিকল্পনা মোতাবেক স্বল্পোন্নত দেশগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, কর্মী এবং কমিউনিটি কর্মীদেরকে মানসিক স্বাস্থ্যসেবার ওপর প্রশিক্ষণ দিয়ে বিভিন্নরকম সেবার সাথে সংযুক্ত করা যেমন সাপোর্টিং সেবা, চিকিৎসার কাল পূর্ণ করা, নিয়মিত ফলোআপে থাকা এবং সহজ কিছু মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা ইত্যাদি।

    সেবিকাবৃন্দ, সমাজকর্মীরাও বিভিন্ন শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন, রোগীর ফলোআপ নিশ্চিত করতে পারেন। এর পাশাপাশি যেসব চিকিৎসক জেনারেল প্র্যাকটিশনার তাদেরকেও মানসিক স্বাস্থ্যের ওপর স্বল্পমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করে মানসিক রোগ নির্ণয়, চিকিৎসা এবং রেফার করার কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যায়। শিক্ষক এবং শিক্ষার সাথে জড়িত অন্যান্যরা শিশু এবং কিশোর মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানসিক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করতে পারেন। এরকম কর্মসূচি পুনর্বিন্যাসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে সফলতা পরিলক্ষিত হয়েছে।

    অসম পৃথিবী মানে এখানে সম্পদ বা রিসোর্স এর অসমতা যার কারণে অন্যান্য সকল ক্ষেত্রে অসমতা তৈরি হয়। ধর্ম-বর্ণ-গোত্র-জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হোক আগামী পৃথিবীর লক্ষ্য।

    Reference

    Promotion, prevention and treatment interventions for  mental health in low and middle-income countries through a task-shifting approach. Marianna Purgato, Eleonora Uphoff, […], and Nadja van Ginneken epidemiology Psychiatry Sci. 2020; 29: e150. Published online 2020 Aug 3. doi: 10.1017/S204579602000061X PMCID: PMC7458538 PMID: 32744223

    • ডা. সাদিয়া আফরিন
    • রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডালসেন্ট সাইকিয়াট্রি)
    • বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    ট্রিটমেন্ট গ্যাপ মানসিক রোগ প্রতিরোধ মানসিক রোগের চিকিৎসা মানসিক স্বাস্থ্যসেবা মানসিক স্বাস্থ্যসেবার সংকট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে
    Moner Khabor

    Related Posts

    মানসিক চিকিৎসায় এআই তথ্যের একটি উৎস মাত্র

    November 12, 2026

    মুড সুইং: শুধু মনের খেয়াল, নাকি কোনো রোগের লক্ষণ?

    November 12, 2026

    কথা বলো কথা বলি: অভিজ্ঞতার গল্প

    November 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 12, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    জীবনযাপনের মৌলিক অধিকারগুলোর মধ্যে ‘স্বাস্থ্য’ অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য বলতে মানসিক এবং শারীরিক উভয়…

    আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    মানসিক চিকিৎসায় এআই তথ্যের একটি উৎস মাত্র

    পরীক্ষার কথা ভাবলেই বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মাথা কাজ করে না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.