Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 9, 2026

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      Recent

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?
    ফিচার

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    Purno joyBy Purno joyOctober 4, 2023Updated:October 4, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক রোগ ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, ‘বিশ্বে প্রতি চার জনের মধ্যে এক জন তাদের জীবনের কোনো না কোনো সময়ে এর দ্বারা আক্রান্ত হয়। যদিও অনেক লোক এতে আক্রান্ত হয়, তবু লোকেরা মানসিক রোগকে গোপন করে রাখে, উপেক্ষা করে এবং এটাকে খারাপ চোখে দেখে।
    শুরুতে মানসিক রোগকে বিভিন্ন ভূতপ্রেত, অপদেবতার প্রকোপ বা সৃষ্টিকর্তার শাস্তি বলে ভাবা হলেও এই ধ্যানধারণার পরিবর্তন হতে শুরু করে ১৮ শতকের পর থেকে। পঞ্চাশের দশকের শুরুর দিকে মানসিক রোগ চিকিৎসার আধুনিক ঔষধ আবিষ্কৃত হয়। এরপর সময়ের সাথে সাথে মানসিক রোগ চিকিৎসারও অগ্রগতি সাধিত হয়। আগে মানসিক রোগীকে অ্যাসাইলাম বা পাগলা গারদে শেকলবদ্ধ করে রাখা হলেও এখন বলা হয়, হাসপাতাল থেকে যথাসম্ভব দ্রুত পারিবারিক ও সামাজিক পরিবেশে রোগীকে ফেরত পাঠাতে হবে। কিন্তু দ্রুত তাদেরকে পারিবারিক পরিবেশে ফেরত পাঠানো এত সহজ বিষয় নয়। এর জন্য চাই দলবন্ধ ভূমিকা। যে দলে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট প্রধান ভূমিকা পালন করেন। সাইকিয়াট্রিস্টের কাজ হচ্ছে রোগীর রোগ নির্ণয় করা ও চিকিৎসা কী হবে তা ঠিক করা। অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞের মূল দায়িত্ব হচ্ছে, মানসিক রোগ নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী ঔষধসহ, মনোসামাজিক চিকিৎসা ও অন্যান্য পরামর্শ প্রদান
    করা। চিকিৎসা হিসেবে ঔষধ বা সাইকোথেরাপি বা উভয়েরই প্রয়োজন হতে পারে। একজন সাইকিয়াট্রিস্ট উভয় ক্ষেত্রেই পারদর্শী হন। ঔষধের মাধ্যমে চিকিৎসা শুধুমাত্র একজন সাইকিয়াট্রিস্টই দিতে পারেন। তবে তিনি প্রয়োজন অনুসারে সাইকোথেরাপির জন্য রোগীকে মনোবিদের (Psychologist) বা শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যা দূরীকরণের মাধ্যমে তার সীমাবদ্ধতাকে গুরুত্ব দিয়ে দৈনন্দিন জীবনে স্বনির্ভর হতে সাহায্য করে। এর প্রাথমিক উদ্দেশ্য হলো, শারীরিক-মানসিক বা সামাজিকভাবে অক্ষম একজন ব্যক্তিকে দৈনন্দিন কাজে তার সামর্থ্য অনুযায়ী স্বনির্ভর করা। এক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্ট এসব সমস্যা নিয়ে কাজ করেন, যা তাকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ে যেতে সাহায্য করে। সাধারণত আমাদের দেশের একজন মানুষের ভালোমন্দ প্রাথমিকভাবে দেখভাল করে থাকে পরিবার। তাই মানসিক রোগ চিকিৎসায় পরিবারের ভূমিকা ভুলে গেলে চলবে না। পরিবারকে রোগীর রোগের লক্ষণ বুঝে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন যেমন হতে হবে তেমনি মানসিক বা আর্থিকসহ সবধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, বেশিরভাগ পরিবারে রয়েছে মানসিক রোগ নিয়ে অজ্ঞতা। তাছাড়া দীর্ঘমেয়াদি চিকিৎসা করাতে অনেক পরিবারই আর্থিকভাবে অক্ষম। তাই পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের ভূমিকাও জরুরি। কিন্তু সমাজেও রয়েছে মানসিক রোগীদের ব্যাপারে নেতিবাচক ধারণা। অথচ এই নেতিবাচক ধারণা দূর না হলে তাদেরকে স্বাভাবিক স্রোতধারায় ফিরিয়ে আনা কঠিন। তাই এইসব নেতিবাচক ধারণা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মিডিয়া। পাশাপাশি এগিয়ে আসতে হবে সবাইকেই। রাষ্ট্রকেও এই রোগের চিকিৎসায় ভূমিকা নিতে হবে যেন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকেই রোগের চিকিৎসা শুরু করা যায়। রোগীকে সুচিকিৎসা প্রদান করাসহ পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রেরই। প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকেই যেন রোগী সহজে ঔষধ পেতে পারেন সেটি নিশ্চিত করা ও চিকিৎসকদেরও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
    মানসিক রোগীকে বোঝা না ভেবে সম্পদে রূপান্তর করার দায়িত্ব কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র এবং এর চিকিৎসার সঙ্গে যুক্ত সবারই। প্রত্যেকেই যদি তার নিজ অবস্থান থেকে যার যা ভূমিকা তা সঠিকভাবে পালন করতে পারে তবেই একসময় তারা আর আমাদের বোঝা হয়ে থাকবে না বরং সমাজ থেকে অন্ধকার দূর করতে এগিয়ে আসতে পারবে।

    -ডা. ওয়ালিউল হাসনাত সজীব
    মনোরোগ বিশেষজ্ঞ, পাবনা মানসিক হাসপাতাল, পাবনা।

    লেখাটি মনের খবরের মাসিক প্রিন্ট ম্যাগাজিনের বর্ষ ১, ১১ তম সংখ্যা, ডিসেম্বর ২০১৮ সালে প্রকাশ হয়েছিল। লেখকের অনুমতিতে পুনঃপ্রকাশ হল। এবং লেখার ভাবনা একান্তই লেখকের নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতিমালার সাথে এর কোন বিরোধ নেই। 

    MK4C-এর সেবা নিতে এখানে ক্লিক করুন

    মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক প্রোগ্রাম দেখতে ক্লিক করুন

    moner khabor monerkhabor আত্মহত্যা আসক্তি ওসিডি করোনা গবেষণা চিকিৎসা ডিপ্রেশন দুশ্চিন্তা পরিবার বিএপি বিএসএমএমইউ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষণ্ণতা ভালোবাসা মন মনের খবর মনেরখবর মনোরোগবিদ্যা মস্তিষ্ক মাদক মাদকাসক্তি মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানুষ যৌন স্বাস্থ্য লকডাউন শিশু সন্তান সম্পর্ক স্ট্রেস হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্যালিয়েটিভ কেয়ার নিয়ে মনের খবর টিভির বিশেষ আয়োজন ১৪ই অক্টোবর
    Next Article আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা
    Purno joy

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 9, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    মানসিক রোগের লক্ষণ অনেক সময় চোখে দেখা যায় না, এমনকি রোগী নিজেও বুঝতে পারেন…

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.