Close Menu
    What's Hot

    সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে

    মাদার তেরেসা: একজন মানবতার দূত

    বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

    খেলার মাঠে হারানো শৈশব: আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার মহাকাব্য

    সুস্থ মানসিকতার খেলাধুলা: প্রতিযোগিতা বনাম আত্মোন্নয়ন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 28, 2026

      বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

      Recent

      বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

      পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

      মস্তিষ্কের সুস্থতায় আঁশ, ভিটামিন ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবারের গুরুত্ব

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মাদকাসক্তি November 24, 2026

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      Recent

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      শুধু সারাক্ষণ কোনো না কোনো অতীতের ঘটনা মনে পরে

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 28, 2026

      সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে

      Recent

      সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে

      একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

      নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 28, 2026

      মাদার তেরেসা: একজন মানবতার দূত

      Recent

      মাদার তেরেসা: একজন মানবতার দূত

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদার তেরেসা: একজন মানবতার দূত
    মনস্তত্ত্ব.

    মাদার তেরেসা: একজন মানবতার দূত

    Moner KhaborBy Moner KhaborNovember 28, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ১৯১০ সালের ২৬ আগস্ট। অটোমান সাম্রাজ্যের অধীন মেসিডোনিয়ার স্কোপিতে মায়ের কোল জুড়ে আসে ফুটফুটে এক শিশু। মা-বাবা শিশুটির নাম রাখেন অ্যাগনেস বোইয়াক্সিউ এবং ডাক নাম গোস্কমা। গোস্তমা মূলত একটি তুর্কি শব্দ, যার অর্থ কুসুমকলি। কে জানত, সেই কুসুমকলিই একদিন প্রতিষ্ঠিত হয়ে সুবাস ছড়াবে পৃথিবীতে, মায়ার বাঁধনে জড়াবে ঘরহারা হাজারো অনাথ শিশুকে, হাসি ফোটাবে দুঃখী মানুষের মুখে।

    বলছিলাম মাদার তেরেসার কথা। মানব মুক্তি ও নীল পাড়ের সাদা সুতি শাড়ি, বৃক্ষ চামড়া ও মায়াবী এক কল্যাণের মূর্ত প্রতীক হিসেবে তাকে বিবেচনা করা হয়। চেহারা-শুধু এতটুকু বললেই মানুষটির ছবি চট করে মাথায় চলে আসে, তিনি মাদার তেরেসা। মহীয়সী এই নারী পৃথিবীতে মানবতার এক উৎকৃষ্ট উদাহরণ। তিনি ছিলেন একজন ক্যাথলিক ধর্মপ্রচারক, যিনি সারা জীবন নিজেকে নিয়োজিত রেখেছেন মানবতার দোরগোড়ায়।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    নানান সময় ছুটেছেন পৃথিবীর নানা প্রান্তে, কোলে তুলে নিয়েছেন পীড়ন-নিপীড়নে থাকা হাজারো শিশু, সেবা করেছেন অনেক অবহেলিত মানুষকে। হয়ত তিনি এই দুঃস্থ-অবহেলিতদের মাঝে জীবনের জয়গান শুনতে পেয়েছিলেন, তাঁর পরম স্রষ্টা যিশু খ্রিস্টের সান্নিধ্য পেয়েছিলেন। মাদার তেরেসা বিশ্বাস করতেন-শুধু ভালোবাসা দিয়েই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সেই বিশ্বাস থেকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তিনি পথিবীর বুকে প্রতিচ্ছবি এঁকে গেছেন।

    এই মহীয়সী নারী নিজেকে উপস্থাপন করেছিলেন এভাবে-

    “রক্তের দিক থেকে আমি আলবেনীয়। নাগরিকত্বের দিক থেকে আমি একজন ভারতীয়। বিশ্বাসের দিক থেকে আমি একজন ক্যাথলিক সন্ন্যাসিনী। আমার আহ্বানের দিক থেকে আমি বিশ্বের। আর আমার হৃদয়ের দিক থেকে আমি সম্পূর্ণরূপে যিশুর হৃদয়ের।”

    তিনি ভারতে আসেন ১৯২৯ সালে এবং পূর্ব কলকাতার একটি স্কুলে শিক্ষিকা হিসেবে চাকরি গ্রহণ করেন। ১৯৪৪ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৪৬ সালে দার্জিলিং সফরের সময় ট্রেনে বসেই মাদার তেরেসা অনুভব করেছিলেন-তিনি তাঁর প্রভু যিশুর পক্ষ থেকে দরিদ্রদের সেবা করার আহ্বান পেয়েছেন।

    ১৯৫০ সালে তিনি ‘মিশনারিজ অব চ্যারিটি’ প্রতিষ্ঠা করেন। দরিদ্র ও ক্ষুধার্তদের সেবা শুরুর আগে তিনি কলকাতার মতিঝিলে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি সম্পূর্ণভাবে নিজেকে আত্মমর্যাদার সেবায় নিয়োজিত করেন। কিন্তু তার প্রথম বছরটি ছিল দুঃখ-কষ্টে ভরা। তিনি তার ডায়েরিতে লিখেছেন-

    “প্রভু চান আমি যেন একজন মুক্ত সন্ন্যাসিনী হই। আমি একটি ঘর খুঁজছিলাম, তখন হাঁটতে হাঁটতে আমার হাত ও পা ব্যথা করতে শুরু করল। আমি ভাবছিলাম-তাদের শরীর ও আত্মা কতটা কষ্ট পাচ্ছে! একটি ঘর, খাবার ও স্বাস্থ্যের সন্ধানে…”

    তিনি কুষ্ঠ রোগীদের জন্য একটি ধর্মশালা খোলেন। কলকাতাজুড়ে মিশনারিজ অব চ্যারিটি ‘আউটরিচ ক্লিনিক’ স্থাপন করে, যেখানে ওষুধ, ড্রেসিং ইত্যাদি সরবরাহ করা হতো।

    ‘মিশনারিজ অব চ্যারিটি’ ক্রমবর্ধমান সংখ্যক গৃহহীন শিশু ও বৃদ্ধদের আশ্রয় দেয়। ১৯৫৫ সালে মাদার তেরেসা শিশুদের জন্য একটি কেন্দ্র স্থাপন করেন। পরে ধর্মশালা, এতিমখানা, রোগীদের সেবা কেন্দ্র বিদেশেও সম্প্রসারিত হয়। এ প্রতিষ্ঠান থেকে এতিমখানা, এইডস রোগীদের ধর্মশালা, দুঃস্থ কেন্দ্র, শরণার্থী, অন্ধ, প্রতিবন্ধী, বৃদ্ধ, মাদকাসক্ত, দারিদ্র্যপীড়িত ও গৃহহীনদের সহায়তা করা হতো। সব মিলিয়ে ১২০টি দেশে ৬০০টির বেশি মিশন, স্কুল এবং আশ্রয়কেন্দ্র পরিচালনা করত।

    ১৯৮২ সালে মাদার তেরেসা ইসরায়েলি সেনাবাহিনি  এবং ফিলিস্তিনি গেরিলাদের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতির মধ্যস্থতা করে সম্মুখসারির একটি হাসপাতালে আটকে পড়া আহতদের উদ্ধার করেছিলেন।

    তিনি আজীবন মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। মানব সেবার স্বীকৃতিস্বরূপ তিনি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পান। ১৯৭১ সালে পোপ ‘জন শান্তি পুরস্কার’, ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ পান।

    সেবায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে মাদার তেরেসা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

    ১৯৯৭ সালে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার পর তাঁর শরীরে কৃত্রিম পেসমেকার স্থাপন করা হয়। একই বছরের ৫ সেপ্টেম্বর এই মহীয়সী নারীর জীবনাবসান ঘটে। একটি নক্ষত্রের পতন ঘটে। মৃত্যুর পর নোবেল শান্তি পুরস্কারজয়ী ও ভারতরত্ন সম্মানে ভূষিত মাদার তেরেসাকে কলকাতার মাদার হাউসে সমাহিত করা হয়।

    মাদার তেরেসার সুকোমল হৃদয় যেন একটি পবিত্র বর্ণময় ফুল। তিনি নিজের জীবনকে মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন-যার সুবাস সুদূর প্রসারিত। মাদার তেরেসা তাঁর মমতাময় হৃদয় দিয়ে প্রমাণ করেছেন-হিংসা ও স্বার্থের দ্বন্দ্ব থেকে মানুষকে মুক্ত করতে পারে ধর্ম নয়, মনুষ্যত্ব।

    তাঁর সেবা, শান্তি ও করুণা আজ বিশ্বের দরবারে স্বীকৃত। তিনি যেন এক মর্ত্যমান জীবন্ত দেবী। মাদার তেরেসা পৃথিবীর কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন।

    তিনি বলেছিলেন-

    “পৃথিবীকে বদলে দেওয়ার জন্য তোমার যা আছে, তাই-ই যথেষ্ট। তুমি যদি একটি ছোটো পাথরও সঠিক স্থানে নিক্ষেপ করো, তাতে বড়ো বড়ো জলতরঙ্গ সৃষ্টি হতে পারে।”

    ডা. মনিশংকর বালা মনোরোগ বিশেষজ্ঞ

    এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) এমডি (সাইক্রিয়াট্রি)

    ব্রেইন ও মনোরোগ বিশেষজ্ঞ

    গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    দয়া ও করুণা নিঃস্বার্থ ভালোবাসা মাদার তেরেসা মানবতা মানবপ্রেম মানবসেবা মিশনারিজ অব চ্যারিটি সমাজসেবা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ
    Next Article সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে
    Moner Khabor

    Related Posts

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    November 21, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    November 10, 2026

    জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    July 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 28, 2026

    সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে

    মনের খবর ম্যাগাজিনের “মাঠের খেলা’ সংখ্যায় মনোসামাজিক বিশ্লেষণ করেছেন খন্দকার মাহিন আরাফাত রিপোর্টার, আরটিভি সাংবাদিক…

    মাদার তেরেসা: একজন মানবতার দূত

    বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

    খেলার মাঠে হারানো শৈশব: আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার মহাকাব্য

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.