Close Menu
    What's Hot

    সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে

    মাদার তেরেসা: একজন মানবতার দূত

    বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

    খেলার মাঠে হারানো শৈশব: আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার মহাকাব্য

    সুস্থ মানসিকতার খেলাধুলা: প্রতিযোগিতা বনাম আত্মোন্নয়ন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 28, 2026

      বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

      Recent

      বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

      পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন

      মস্তিষ্কের সুস্থতায় আঁশ, ভিটামিন ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবারের গুরুত্ব

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মাদকাসক্তি November 24, 2026

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      Recent

      নেশা এক ধরনের চিন্তার সমস্যা, শুধুই বদভ্যাস নয়

      শুধু সারাক্ষণ কোনো না কোনো অতীতের ঘটনা মনে পরে

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 28, 2026

      সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে

      Recent

      সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে

      একই ঘরে সবাই, তবুও কথা বলার মানুষ নেই!

      নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 28, 2026

      মাদার তেরেসা: একজন মানবতার দূত

      Recent

      মাদার তেরেসা: একজন মানবতার দূত

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সুস্থ মানসিকতার খেলাধুলা: প্রতিযোগিতা বনাম আত্মোন্নয়ন
    প্রচ্ছদ প্রতিবেদন

    সুস্থ মানসিকতার খেলাধুলা: প্রতিযোগিতা বনাম আত্মোন্নয়ন

    Moner KhaborBy Moner KhaborNovember 28, 2026No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     

    সুস্থ থাকা বলতে শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিকভাবে প্রফুল্ল থাকাকে বোঝায়। মন ভালো না থাকলে শরীর যেমন ভালো থাকে না, তেমনি শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। তাই শরীর ও মনের সুস্থতার জন্য দরকার নির্মল পরিবেশ ও হাসি-খুশি ভরা উচ্ছল জীবন। মানসিক অশান্তি থাকলে জীবনে কোনকিছুতেই সফলতা লাভ করা যায় না। আর মনের প্রফুল্লতা ও উচ্ছলতার জন্য অনেক উপাদানের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খেলাধুলা। খেলাধুলা মাধ্যমে আত্মোন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ভাবে খ্যাতি অর্জন করা যায়। খেলাধুলা মনের নির্মল আনন্দের একটি অন্যতম অনুষঙ্গ। খেলাধুলায় দক্ষতা অর্জনের মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল হওয়া যায়, অন্যদিকে খেলাধুলার মাধ্যমে শরীর গঠনের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, প্রতিযোগিতার মনোভাব, সৌজন্যতাবোধ ইত্যাদি গুণাবলী সুদৃঢ় হয়।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    অসুস্থ বিনোদনের ক্ষতিকর প্রভাব

    সুস্থ বিনোদন আমাদের মনকে সতেজ ও প্রফুল্ল রাখে। আবার অসুস্থ প্রতিযোগিতা আমাদের আত্মা ও মনকে কলুষিত করে। প্রতিযোগিতাপূর্ণ সকল খেলায় একটি প্রতিপক্ষ থাকে। সকল পক্ষই তাদের বুদ্ধিমত্তা, দক্ষতা ও নৈপুণ্যতা দিয়ে খেলার মাধ্যমে অপর পক্ষকে পরাস্ত করতে চায়। এখানে কৌশল ও বুদ্ধিবৃত্তিক চর্চা একটি দারুণ অনুশীলন হয়। কিন্তু অসুস্থ প্রতিযোগিতা আত্মোন্নয়নের পরিবর্তে আমাদের মনে গ্লানি তৈরি করে। ইদানীং ছোটো শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে অনলাইনে জুয়া বা ক্যাসিনো, পাবজি, ফ্রিফায়ারসহ নানারকম অসুস্থ বিনোদনের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা অনেকাংশে বেড়ে গেছে। এসব খেলা যারা অনলাইনে পরিচালনা করে তারা ছায়া প্রতিপক্ষ হিসাবে অপর প্রান্তে থাকলেও তাদের দেখা যায় না বা তাদের সাথে সরাসরি ভাবের আদান-প্রদান ও আনন্দ ভাগাভাগি করার কোনো সুযোগ থাকে না। আবার জুয়া বা ক্যাসিনোতে আসক্ত ব্যক্তিরা একসময় সকল অর্থ সম্পদ হারিয়ে সর্বস্বান্ত হয়ে পুরো পরিবারকে ঝুঁকির মুখে ফেলে দেয়। পাবজি ও ফ্রিফায়ারের মতো খেলাধুলাগুলোতে বিভিন্ন পর্যায় থাকে, যা অতিক্রম করতে হয় একের পর এক। এখানে মনের মাঝে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলে যে আরও বেশি স্কোর করতে হবে বা আগের রেকর্ড ভঙ্গ করে আরও টপার হতে হবে। নিজের সাথেই নিজেকে জয়ী করার অসুস্থ প্রতিযোগিতা চলে মনের মাঝে। স্ক্রিনে অনবরত তাকিয়ে থাকার কারণে চোখের যেমন ক্ষতি হয়, তেমনি এখানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে শরীর গঠনের কোনো সুযোগ থাকে না। আবার এক শ্রেণীর ছেলেমেয়েরা টিকটক, রিল ইত্যাদিতে কন্টেন্ট বানানোর নামে তাদের মূল্যবান সময় নষ্ট করে ভবিষ্যৎ ক্যারিয়ার এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। মনিটাইজেশনের মাধ্যমে অর্থ কামানোর ভ্রান্ত মোহে পড়ে অনেকে অশ্লীল ও কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে যা সামাজিক অবক্ষয়ের মারাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছে। এ যেন এক মরণ ফাঁদ যার জালে আটকে তারা ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে ফেলছে। ফলে তারা তাদের আসল পারফর্মেন্সের জায়গায় ভালো করতে পারছে না। লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে অনেকে বিষণ্ণতার সাগরে নিমজ্জিত হচ্ছে আবার কেউবা সবকিছু হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

    সুস্থ মানসিকতার খেলাধুলা

    সুস্থ খেলাধুলা ও সুস্থ বিনোদন নানান ভাবে একজন মানুষের আত্মোন্নয়নের পথকে সুগম করে দেয়। শরীর গঠন, সুশিক্ষার অনুশীলন, শৃঙ্খলাবোধ, চরিত্র গঠন, অধ্যবসায় শিক্ষা, ব্যক্তিজীবনের উৎকর্ষ ও মানসিক প্রফুল্লতা অর্জন ও সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সুস্থ খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু পড়ালেখার মাঝেই শিক্ষাজীবন সীমাবদ্ধ নয়। শিক্ষাজীবন মানে জ্ঞানচর্চার পাশাপাশি নানা কলাকৌশল ও দক্ষতা অর্জন করা। আর পড়ালেখা ভালোভাবে রপ্ত করার জন্য দরকার একটি সুস্থ সবল ও সতেজ মন। সুস্থ মানসিকতার খেলাধুলা অনুশীলনের মাধ্যমেই কেবল সুস্থ দেহ ও সুন্দর মন পাওয়া সম্ভব। সুঠাম দেহ, সুন্দর মন তৈরি ও শিক্ষার ক্ষেত্রে খেলাধুলা পরিপূরক হিসেবে কাজ করে। আবার জীবনে সফলতা অর্জনের জন্য শৃঙ্খলা চর্চা খুবই প্রয়োজন। আর জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ে শেখা যায় না। শৃঙ্খলা চর্চায় খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। প্রতিটি খেলার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয় যা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন পর্যায়ে নিয়ম মানতে উৎসাহিত করে তোলে।

    চরিত্র গঠনের ক্ষেত্রেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র ম মানব জীবনের অমূল্য সম্পদ আর চরিত্র গঠনের জন্য প্রয়োজন সময়ের সুষ্ঠু ব্যবহার। পড়ালেখার ফাঁকে অবসরে খেলাধুলা করলে মনে শয়তানি ও দুষ্টচিন্তা বাসা বাঁধতে পারে না।অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। তাই অবসর সময় অপচয় না করে খেলাধুলা করলে মানুষের মেশার প্রবণতা তৈরি হয় মনও ভালো থাকে।খেলাধুলার মাধ্যমে সততা, শঙ্খল চর্চা, সৌজন্য, আনুগত্য ও জয়-পরাজয়কে সহজভাবে মেনে নেওয়ার উদার মানসিকতা তৈরি হয়। সুপ্ত খেলাধুলার মাধ্যমে জীবনে আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস মজবুত হয়। সস্ত মানসিকতার খেলাধুলা মানুষকে কঠোর অনুশীলন ও অধ্যবসায়ের শিক্ষা দেয়। অধ্যবসায় ছাড়া জীবন কখনও সুন্দর হয় না। সঠিক মানসিক ও দৈহিক বিকাশের জন্য দরকার প্রফুল্ল মন। খেলাধুলার মাধ্যমে সেটা পাওয়া যায়। মানসিক প্রফুল্লতা অর্জন ও উৎকর্ষ সাধনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করে। আন্ত ও বতিং পরিমণ্ডলে পরিচিতি লাভ ও আর্থিক সফলতার অন্যতম উপায় হতে পারে খেলাধুলা। সারাবিশ্বে নামকরা খেলোয়াড়রা মাসে বেশি আয় করে থাকেন। ভালো খেলার মাধ্যমে। আবার মর্যাদার ক্ষেত্রেও তারা সবার শীর্ষে অবস্থান করেন। ভালো খেলার মাধ্যমে নিজেরা যেমন ভালো থকেন তেমনি সারা বিশ্বের কোটি কোটি মানুষকে নির্মল আনন্দ দেন।

    সামাজিক জীবনের সুস্থতা, সৌন্দর্য, সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় খেলাধুলার অত্যধিক গুরুত্ব রয়েছে। আগের দিনে মানুষের মাঝে ক্রমবর্ধমান দ্বন্দ্ব-সংঘাত নিরসনে খেলাধুলার আয়োজন করা হতো, যা এখনও চলমান আছে।খেলাধুলা মানুষে মানুষে, সমাজে সমাজে বা দেশে দেশে সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার আধিক্য ও সাংস্কৃতিক গ্লোবালাইজেশনের কারণে উঠতি বয়সের শিশু-কিশোররা বুঝে না বুঝে সহজেই অপসংস্কৃতির পথে পা বাড়াচ্ছে। সুস্থ বিনোদন তরুণ সমাজকে সে সবের হাত অনেকাংশেই রক্ষা করতে পারে। দারিদ্রতা, বেকারত্ব, নাগরিক জীবনের নানামুখী সংকট থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য হলেও খেলাধুলা মানুষের মনকে এক অনাবিল আনন্দের আস্বাদ দেয়।

    তাই পরিশেষে বলতে চাই অসুস্থ প্রতিযোগিতা নয়, সুস্থ বিনোদনের চর্চাই আমাদের আত্মোন্নয়নের অন্যতম হাতিয়ার। উন্নত বিশ্বের ন্যয় আমাদের দেশে খেলাধুলা ততটা বিকশিত হতে পারেনি নানাবিধ কারণে।ব্যক্তি, সমাজ ও দেশের স্বার্থে আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হলে এবং অপসংস্কৃতির ভয়াল ছোবল হতে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে সুস্থ বিনোদন চর্চার কোনো বিকল্প নেই।

    ডা. মো. আব্দুল মতিন

    সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    অনলাইন জুয়া অসুস্থ বিনোদন খেলাধুলার গুরুত্ব মানসিক স্বাস্থ্য শারীরিক ও মানসিক সুস্থতা সুস্থ বিনোদন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় ভুগছেন
    Next Article খেলার মাঠে হারানো শৈশব: আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার মহাকাব্য
    Moner Khabor

    Related Posts

    বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

    November 28, 2026

    খেলার মাঠে হারানো শৈশব: আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার মহাকাব্য

    November 28, 2026

    নিজের সাথে কথা বলা-নিজের কর্মক্ষমতা বাড়ানো

    November 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 28, 2026

    সুস্থ বিনোদনের জায়গা না পেয়ে তরুণরা মাদকের অন্ধকার জগতে পা বাড়াচ্ছে

    মনের খবর ম্যাগাজিনের “মাঠের খেলা’ সংখ্যায় মনোসামাজিক বিশ্লেষণ করেছেন খন্দকার মাহিন আরাফাত রিপোর্টার, আরটিভি সাংবাদিক…

    মাদার তেরেসা: একজন মানবতার দূত

    বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপ

    খেলার মাঠে হারানো শৈশব: আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার মহাকাব্য

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.